এছাড়া কেন্দ্রীয় হারে মহার্ঘ্যভাতা দেওয়ার দাবী সহ রাজ্যজুড়ে সাড়ে আট হাজার স্কুল বন্ধ করে দেওয়ার সরকারি নোটিশের তীব্র বিরোধিতা করা হয়। শিক্ষক শিক্ষিকা ছাড়া অন্য কাউকে দিয়ে বিদ্যালয়ে পঠন পাঠন করানো চলবে না।
রাজধানীতে শিক্ষকদের মিছিলে ডিএ দাবী সহ কেন্দ্রীয় শিক্ষানীতির বিরোধিতা
৩০ মার্চ ২০২৩
আজকে নিখিল বঙ্গ শিক্ষক সমিতি ও নিখিল বঙ্গ প্রাথমিক শিক্ষক সমিতির শিক্ষক শিক্ষিকা শিক্ষা কর্মীদের দাবির সমর্থনে সুবোধ মল্লিক স্কোয়ার থেকে ধর্মতলা পর্যন্ত মিছিল এবং তারপরে রানি রাসমণি রোডে সমাবেশ।
এই মিছিল থেকে জাতীয় শিক্ষানীতির বিরোধিতা করা হয়। কেন্দ্রীয় যে শিক্ষানীতি রাজ্য সরকার গ্রহণ করেছে।
এছাড়া কেন্দ্রীয় হারে মহার্ঘ্যভাতা দেওয়ার দাবী সহ রাজ্যজুড়ে সাড়ে আট হাজার স্কুল বন্ধ করে দেওয়ার সরকারি নোটিশের তীব্র বিরোধিতা করা হয়। শিক্ষক শিক্ষিকা ছাড়া অন্য কাউকে দিয়ে বিদ্যালয়ে পঠন পাঠন করানো চলবে না।
সমকাজে সমবেতন এক গুরুত্বপূর্ণ দাবী। যা খুশি দিয়ে একজন শিক্ষক নিয়োগ চলবে না। এছাড়া প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা সংসদে গনতান্ত্রিক নির্বাচন করার দাবী যুক্ত হয়েছে।
মিছিল শেষে ধর্মতলায় বক্তব্য রাখেন নিখিল বঙ্গ শিক্ষক সমিতি ও নিখিল বঙ্গ প্রাথমিক শিক্ষক সমিতির রাজ্য সম্পাদকগণ এবং সুজন চক্রবর্তী।
We hate spam as much as you do