ইন্ডিয়া-র তরফে একটি প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিভিন্ন রাজ্যে বিরোধী জোটের আসন সমঝোতা প্রক্রিয়া অবিলম্বে চুড়ান্ত করার সিদ্ধান্ত হয়েছে বৈঠকে। যতটা সম্ভব একত্রিত হয়ে লড়াইয়ের সিদ্ধান্ত নিয়েছে এই জোট। দেশের বিভিন্ন অংশে ব়্যালি-জনসভা করার সিদ্ধান্ত হয়েছে। ‘জুড়েগা ভারত, জিতেগা ইন্ডিয়া’র মতো স্লোগান বিভিন্ন ভাষায় প্রচার করা হবে।
‘জুড়েগা ভারত, জিতেগা ইন্ডিয়া" INDIA জোটের মুম্বাই বৈঠকে ২৮ দলের সমন্বয় কমিটি
September 1, 2023
মুম্বইয়ে ইন্ডিয়া জোটের তৃতীয় বৈঠকে ২৮ দলের ইন্ডিয়া জোটের ১৩ সদস্যের সমন্বয় কমিটি তৈরি হল। রয়েছেন স্টালিন, হেমন্ত সোরেন ।এছাড়াও ইন্ডিয়ার সমন্বয় ওই কমিটিতে আছেন কেসি বেণুগোপাল, শরদ পাওয়ার, টিআর বালু, সঞ্জয় রাউত, তেজস্বী যাদব, লালন সিং, রাঘভ চাড্ডা,অভিষেক ব্যানার্জী, যাদব আলি খান, ডি রাজা, ওমর আবদুল্লা, ডি রাজা, মেহবুবা মুফতি। তবে, সিপিআইএম-এর কেউ সমন্বয় কমিটিতে নেই।
ইন্ডিয়া-র তরফে একটি প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিভিন্ন রাজ্যে বিরোধী জোটের আসন সমঝোতা প্রক্রিয়া অবিলম্বে চুড়ান্ত করার সিদ্ধান্ত হয়েছে বৈঠকে। যতটা সম্ভব একত্রিত হয়ে লড়াইয়ের সিদ্ধান্ত নিয়েছে এই জোট। দেশের বিভিন্ন অংশে ব়্যালি-জনসভা করার সিদ্ধান্ত হয়েছে। ‘জুড়েগা ভারত, জিতেগা ইন্ডিয়া’র মতো স্লোগান বিভিন্ন ভাষায় প্রচার করা হবে।
তবে শিবসেনা নেতা সঞ্জয় রাউত জানিয়েছেন, কমিটিতে সিপিআইএমের এক নেতাকে অন্তর্ভুক্ত করা হবে। সিপিআইএমের তরফে তাঁর নাম পরে জানানো হবে।
বড় দায়িত্ব পেলেও দুর্নীতির প্রশ্নে অভিষেকের বিরুদ্ধে ভুরি ভুরি অভিযোগে সরব ইন্ডিয়া জোটের একাধিক শরিক দলের প্রদেশ নেতৃত্ব। তৃণমূলের সঙ্গে জোট নিয়ে পশ্চিমবঙ্গ কংগ্রেসের অন্দরে বিরোধী রয়েছে। সিপিআইএম জানিয়েছে দল সর্বভারতীয়স্তরে ইন্ডিয়া জোট থাকলেও বাংলায় তৃণমূলের বিরুদ্ধে লড়াই চালাবে। এসবের মধ্যেই বৃহস্পতিবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের রাহুল গান্ধীর বাড়িতে যাওয়ার বিষয়টি জানাজানি হয়েছে। এদিন, ইন্ডিয়া জোটের বৈঠকে, সনিয়াকে হাসিমুখে কথা বলতে দেখা গিয়েছে লড়াই ঐক্যবদ্ধ করার। তবে বিভিন্ন রাজ্যের নিজস্ব পরিস্থিতি মাথায় রেখেই সিদ্ধান্ত নেওয়া হবে।
We hate spam as much as you do