Tranding

11:55 AM - 04 Feb 2026

Home / Politics / রাজ্য মেডিক্যাল কাউন্সিলের ভোটে শাসক দলের ব‍্যাপক কারচুপির অভিযোগ

রাজ্য মেডিক্যাল কাউন্সিলের ভোটে শাসক দলের ব‍্যাপক কারচুপির অভিযোগ

রাজ্য মেডিকেল কাউন্সিল বোর্ড গঠনের শেষ নির্বাচন হয়েছিল ২০১৮ সালে। সেই সময়ও নির্বাচনে অশান্তি এবং কারচুপির অভিযোগের পর নির্বাচন স্থগিত করে দেওয়া হয় আদালতের তরফে। এরপর ফের আদালতের নির্দেশ মেনেই সেপ্টেম্বর মাসের ১৮ তারিখ থেকে শুরু হয়েছে নির্বাচনের প্রক্রিয়া। চলবে চলতি মাসের ১৮ তারিখ পর্যন্ত। আদালতের তরফে নিরপেক্ষ পর্যবেক্ষকের উপস্থিতি এবং ভোট গ্রহণস্থলে সিসিটিভি লাগানো নিশ্চিত করা হয়েছিল।

রাজ্য মেডিক্যাল কাউন্সিলের ভোটে শাসক দলের ব‍্যাপক কারচুপির অভিযোগ

রাজ্য মেডিক্যাল কাউন্সিলের ভোটে শাসক দলের ব‍্যাপক কারচুপির অভিযোগ   

OCTOBER 13, 2022, 

হাইকোর্টের নির্দেশে চলা রাজ্য মেডিকেল কাউন্সিলের  ভোটেও উত্তেজনা এড়ানো গেল না। নির্বাচনে তুমুল অশান্তি ছাপ্পা ভোট দেওয়ার অভিযোগ ঘিরে। আর এই ঘটনায় কাঠগড়ায় শাসক দলপন্থী চিকিৎসক সংগঠন । পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে বিধান নগর  দক্ষিণ থানার বিশাল পুলিস বাহিনী। জানা গিয়েছে, ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিল বোর্ড গঠনের শেষ নির্বাচন হয়েছিল ২০১৮-তে। সেই সময় নির্বাচনে অশান্তির ওই নির্বাচন স্থগিত করে দেওয়া হয়। 

এরপর এ বছর হাইকোর্টের নির্দেশে বুধবার ওয়েস্ট বেঙ্গল মেডিক্যাল কাউন্সিলের ভোটেও এবারও কারচুপির অভিযোগ। হাইকোর্টের নির্দেশে চলা রাজ্য মেডিকেল কাউন্সিলের ভোটেও এড়ানো গেল না উত্তেজনা।বুধবার বিকেলে ৩ জন ব্যক্তি প্রায় কয়েকশো ব্যালট পেপার একসঙ্গে সল্টলেকে রাজ্য মেডিক্যাল কাউন্সিলের দফতরের ব্যালট ড্রপ বক্সে জমা করা শুরু করলে, শুরু হয় উত্তেজনা। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছায় বিধান নগর থানার বিশাল পুলিশ বাহিনী। সেখান থেকেই ব্যালট জমা দিতে আসা দুই ব্যাক্তিকে আটক করা হয়। পরে পুরো বিষয় নিয়ে থানায় অভিযোগ জানায় ওয়েস্ট বেঙ্গল ডক্টরস ফোরাম।

রাজ্য মেডিকেল কাউন্সিল বোর্ড গঠনের শেষ নির্বাচন হয়েছিল ২০১৮ সালে। সেই সময়ও নির্বাচনে অশান্তি এবং কারচুপির অভিযোগের পর নির্বাচন স্থগিত করে দেওয়া হয় আদালতের তরফে। এরপর ফের আদালতের নির্দেশ মেনেই সেপ্টেম্বর মাসের ১৮ তারিখ থেকে শুরু হয়েছে নির্বাচনের প্রক্রিয়া। চলবে চলতি মাসের ১৮ তারিখ পর্যন্ত। আদালতের তরফে নিরপেক্ষ পর্যবেক্ষকের উপস্থিতি এবং ভোট গ্রহণস্থলে সিসিটিভি লাগানো নিশ্চিত করা হয়েছিল।

Your Opinion

We hate spam as much as you do