Tranding

08:27 AM - 04 Feb 2026

Home / Politics / হিজাব বিতর্ক! দিল্লিতে SFI-এর বিক্ষোভ, দীপ্সিতাকে হেনস্থার অভিযোগ পুলিশের বিরুদ্ধে

হিজাব বিতর্ক! দিল্লিতে SFI-এর বিক্ষোভ, দীপ্সিতাকে হেনস্থার অভিযোগ পুলিশের বিরুদ্ধে

পোষাকের ওপর নিয়ম জারির বিরুদ্ধে কর্নাটক ভবনের সমানে বৃহস্পতিবার বিক্ষোভ দেখাল এসএফআই। সেই বিক্ষোভে ছিলেন সংগঠনের নেত্রী দীপ্সিতা ধর। বিক্ষোভ শুরু হওয়ার কিছুক্ষণের মধ্যে পুলিশ বিক্ষোভকারীদের ঘটনাস্থল থেকে সরিয়ে দেয়। এর পরেই পুলিশের বিরুদ্ধে হেনস্থা অভিযোগ তুলেছেন দীপ্সিতা।

হিজাব বিতর্ক! দিল্লিতে SFI-এর বিক্ষোভ, দীপ্সিতাকে হেনস্থার অভিযোগ পুলিশের বিরুদ্ধে

হিজাব বিতর্ক! দিল্লিতে SFI-এর বিক্ষোভ, দীপ্সিতাকে হেনস্থার অভিযোগ পুলিশের বিরুদ্ধে 

কর্নাটক ভবনের সামনে দাঁড়িয়ে বিক্ষোভকারীরা স্লোগান দিতে শুরু করতেই পুলিশ বিক্ষোভকারীদের সরিয়ে দিতে থাকে।

পোষাকের ওপর নিয়ম জারির  বিরুদ্ধে  কর্নাটক ভবনের সমানে বৃহস্পতিবার বিক্ষোভ দেখাল এসএফআই। সেই বিক্ষোভে ছিলেন সংগঠনের নেত্রী দীপ্সিতা ধর। বিক্ষোভ শুরু হওয়ার কিছুক্ষণের মধ্যে পুলিশ বিক্ষোভকারীদের ঘটনাস্থল থেকে সরিয়ে দেয়। এর পরেই পুলিশের বিরুদ্ধে হেনস্থা অভিযোগ তুলেছেন দীপ্সিতা।

কর্নাটক ভবনের সামনে দাঁড়িয়ে বিক্ষোভকারীরা স্লোগান দিতে শুরু করতেই পুলিশ বিক্ষোভকারীদের সরিয়ে দিতে থাকে। দীপ্সিতা-সহ অন্য বিক্ষোভকারীদের আটক করা হয়। পুলিশ যখন তাঁকে সরিয়ে দিচ্ছিল সেই সময় একপ্রস্ত ধস্তাধস্তি হয়। দীপ্সিতা বলেন, ‘‘মেয়েরা কী পরবে, কী পরবে না, তা কোনও সরকার ঠিক করবে না। এই সরকার চায় না মেয়েরা পড়াশোনা করুক।’’

প্রসঙ্গত, বৃহস্পতিবার কর্নাটক হাই কোর্ট ওই রাজ্যে সমস্ত কলেজ খুলে দেওয়ার নির্দেশ দিয়েছে। আদালত জানিয়েছে, মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত কলেজে কোনও ধরনের ধর্মীয় পোশাক পরে ঢোকা যাবে না। রাজ্যে যাতে কোনও অশান্তি না হয় তার জন্য পুলিশকে সতর্ক থাকতে বলা হয়েছে।

Your Opinion

We hate spam as much as you do