সারা রাজ্যে বিকল্প পথ দেখাচ্ছে বামপন্থীরা। সমাবেশে বিভিন্ন জেলায় বিপুল জনসমাবেশ লক্ষ্য করা যায় এবং সিপিআইএম কর্মীদের মধ্যেও যথেষ্ট উৎসাহ লক্ষ্য করা যায়।
ব্রিগেডের পাল্টা আজ ৭জেলায় CPIM সমাবেশে বিপুল সাড়া
১০ মার্চ ২০২৪
আজ ১০ ই মার্চ তৃণমূল কংগ্রেসের জনগর্জন সভার পাল্টা বিভিন্ন জেলায় ৭ জায়গায় সিপিআইএম সমাবেশ করল সমাবেশে তৃণমূল কংগ্রেসকে জনগর্জনের পাল্টা জন বর্জনের ডাক দিল
মুর্শিদাবাদের ভগবানগোলা নদীয়ার কৃষ্ণনগর উত্তর চব্বিশ পরগনার সিঁথি হুগলি বুদবুদ বীরভূমের রামপুরহাট এবং হাওড়ার উলুবেরিয়ায় সমাবেশের ডাক দেয়
বিভিন্ন সভায় বক্তব্য রাখলেন সিপিআইএমের রাজ্য সম্পাদক মহঃ সেলিম, প্রবীণ নেতা বিমান বসু, রাজ্য সম্পাদক মন্ডলীর সদস্য পলাশ দাস কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তী, শ্রীদীপ ভট্টাচার্য পলিব্যুরোর সদস্য রামচন্দ্র ডোম, কেন্দ্রীয় কমিটির সদস্য আভাস রায় চৌধুরী, রাজ্য কমিটির সদস্য মীনাক্ষী মুখার্জী, সহ অন্যান্য নেতৃবৃন্দ। বিভিন্ন সভায় তৃণমূল কংগ্রেসের দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার হন নেতারা। সন্দেশখালীর ঘটনার উল্লেখ করে সিপিআইএম নেতারা বলেন তৃণমূল কংগ্রেস পশ্চিমবঙ্গে অপশাসন চালাচ্ছে।
পশ্চিমবঙ্গে বেকার যুবক-যুবতীদের জন্য কোন সংস্থান নেই। ছেলে মেয়েরা সব বাইরে চলে যাচ্ছে কর্মসংস্থানের জন্য। যদিও ভারতের কেন্দ্রীয় সরকারের সমালোচনা করে সিপিআইএম নেতৃত্ব বলেন এ রাজ্যে মমতা ব্যানার্জি কে সরকার চালাতে সাহায্য করছে বিজেপির কেন্দ্রীয় সরকার। বিজেপি এবং তৃণমূলের বিভিন্ন নেতার ঘর বদল প্রায় প্রতিদিনের একটি ঘটনা হয়ে দাঁড়িয়েছে।
সারা রাজ্যে বিকল্প পথ দেখাচ্ছে বামপন্থীরা। সমাবেশে বিভিন্ন জেলায় বিপুল জনসমাবেশ লক্ষ্য করা যায় এবং সিপিআইএম কর্মীদের মধ্যেও যথেষ্ট উৎসাহ লক্ষ্য করা যায়।
We hate spam as much as you do