রাজ্যজুড়ে চলতে থাকা নানা অনৈতিক ঘটনা আলিয়ার ছাত্র আনিশ খানের হত্যাকান্ড রামপুরহাটের বগটুই গ্রামে বারোজনের নিশংস অগ্নিদগ্ধ হওয়া থেকে শুরু করে সম্প্রতি আলিয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে চূড়ান্ত হেনস্থা এর প্রতিবাদে পশ্চিমবঙ্গ কলেজ ও বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি অবসরপ্রাপ্ত শিক্ষক সমিতি এবং অন্যান্য কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের যৌথ প্রতিবাদ সভা অনুষ্ঠিত হলো কলকাতা কলেজ স্কোয়ারে বিদ্যাসাগর মূর্তির পাদদেশে।
কলকাতায় অধ্যাপকদের বিক্ষোভ, রাজ্য জুড়ে চলতে থাকা অনিয়ম খুন, উপাচার্য নিগ্রহ, সন্ত্রাসের বিরুদ্ধে
রাজ্যজুড়ে চলতে থাকা নানা অনৈতিক ঘটনা আলিয়ার ছাত্র আনিশ খানের হত্যাকান্ড রামপুরহাটের বগটুই গ্রামে বারোজনের নিশংস অগ্নিদগ্ধ হওয়া থেকে শুরু করে সম্প্রতি আলিয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে চূড়ান্ত হেনস্থা এর প্রতিবাদে পশ্চিমবঙ্গ কলেজ ও বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি অবসরপ্রাপ্ত শিক্ষক সমিতি এবং অন্যান্য কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের যৌথ প্রতিবাদ সভা অনুষ্ঠিত হলো কলকাতা কলেজ স্কোয়ারে বিদ্যাসাগর মূর্তির পাদদেশে।
শিক্ষকগণ তার তাদের বক্তব্য রাজ্যজুড়ে জ্বলতে থাকা এই ভয়ঙ্কর সমস্ত ঘটনা যা গণতন্ত্রের পক্ষে ক্ষতিকর এবং রাজ্যের শিক্ষার পরিবেশ নষ্ট করছে সে জন্য অবিলম্বে সমস্ত স্তরের শুভবুদ্ধি সম্পন্ন মানুষ কে প্রতিবাদে আহবান করেন তাদের প্রতিবাদের আরও একটি বিষয় ছিল রাজ্যে বিদ্যালয়গুলোতে এবং কলেজের বিভিন্ন ক্ষেত্রে নিয়োগের ক্ষেত্রে চূড়ান্ত দুর্নীতি এবং সেই বিষয়ে আদালতের হস্তক্ষেপ ও মতামত নিশ্চিতভাবে রাজ্যের শিক্ষা ব্যবস্থাকে কলঙ্কিত করেছে বলে তারা মনে করেন।
এই বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন পশ্চিমবঙ্গ কলেজ ও বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক শুভোদয় দাশগুপ্ত,, অধ্যাপক গোকুলানন্দ গোস্বামী, অধ্যাপক প্রবোধ মিশ্র, অধ্যাপক পার্থ প্রতিম রায় অধ্যাপক দেবব্রত দাস, অধ্যাপক সংখ্যায়ন চৌধুরী, অধ্যাপক বিনায়ক ভট্টাচার্য,অধ্যাপক সৈয়দ মইনুদ্দিন, অধ্যাপিকা সুরত্না গাঙ্গুলী, অধ্যাপক তরুণ দাস, অধ্যাপক তরুণ পাত্র সহ প্রভৃতি নেতৃবৃন্দ।
We hate spam as much as you do