বিরোধীদের মঞ্চ ‘ইন্ডিয়া’য় যে দলগুলি রয়েছে, সেই দলগুলি সব মিলিয়ে ২৯৫ এর বেশি আসনে জয়ী হবে ৷ শনিবার এমনই দাবি করেছেন কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি মল্লিকার্জুন খাড়গে ৷ এ দিন নয়াদিল্লিতে তাঁর বাসভবনে বৈঠকে বসেছিলেন ‘ইন্ডিয়া’র নেতারা ৷ ওই বৈঠকের পরই সাংবাদিকদের কাছে এই দাবি করেন তিনি ৷ কিন্তু কিসের ভিত্তিতে তিনি এই দাবি করছেন ? খাড়গের বক্তব্য, সাধারণ মানুষের থেকে পাওয়া তথ্যের ভিত্তিতেই তিনি এই সংখ্যা জানাচ্ছেন
২৯৫ এর বেশি আসনে জিতবে ‘ইন্ডিয়া’ বৈঠক শেষে দাবি খাড়গে, ইয়েচুরির
1 জুন 2024
শনিবার বৈঠকে ‘ইন্ডিয়া’ নেতৃবৃন্দ।
‘ইন্ডিয়া’ মঞ্চ সব মিলিয়ে ২৯৫ আসন পাবে। জনতার মধ্যে আমাদের সমীক্ষা থেকেই এই অনুমান উঠে েসেছে। শনিবার ‘ইন্ডিয়া মঞ্চের বৈঠকের পরেই পূর্বাভাস সিপিআই(এম) সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরির।
বিরোধীদের মঞ্চ ‘ইন্ডিয়া’য় যে দলগুলি রয়েছে, সেই দলগুলি সব মিলিয়ে ২৯৫ এর বেশি আসনে জয়ী হবে ৷ শনিবার এমনই দাবি করেছেন কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি মল্লিকার্জুন খাড়গে ৷ এ দিন নয়াদিল্লিতে তাঁর বাসভবনে বৈঠকে বসেছিলেন ‘ইন্ডিয়া’র নেতারা ৷ ওই বৈঠকের পরই সাংবাদিকদের কাছে এই দাবি করেন তিনি ৷ কিন্তু কিসের ভিত্তিতে তিনি এই দাবি করছেন ? খাড়গের বক্তব্য, সাধারণ মানুষের থেকে পাওয়া তথ্যের ভিত্তিতেই তিনি এই সংখ্যা জানাচ্ছেন ৷ এ দিন অষ্টাদশ লোকসভা নির্বাচনের শেষ দফার ভোটগ্রহণ হয় ৷ আগামী মঙ্গলবার ফলাফল প্রকাশিত হবে ৷ তার আগে এ দিনই বৈঠকে বসেছিলেন তাঁরা ৷ সেখানে গণনার দিন কী ধরনের সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হবে, সেই নিয়েই প্রায় আড়াই ঘণ্টা ধরে আলোচনা হয়েছে বলে তিনি জানিয়েছেন ৷ বৈঠকে নেওয়া সিদ্ধান্ত প্রতিটি দল তাদের কর্মীদের জানিয়ে দেবে বলেও তিনি জানান ৷ তবে বৈঠকে আরও বেশ কিছু বিষয়ে আলোচনা হয়েছে বলেও জানিয়েছেন খাড়গে ৷
খাড়গে বিজেপিকে নিশানাও করেছেন ৷ তিনি বলেন, "তারা (বিজেপি) সরকারের এক্সিট পোলের মাধ্যমে একটি বর্ণনা দেওয়ার চেষ্টা করছে এবং আমরা জনগণকে সত্য বলতে চাই ।" এর পরই তাঁর সংযোজন, "ইন্ডিয়া ব্লক ২৯৫ টিরও বেশি আসন পাবে । আমরা আমাদের সমস্ত নেতাদের সঙ্গে কথা বলার পরে এই সংখ্যায় পৌঁছেছি ।"
তিনি আরও বলেন, "এটি জনগণের সমীক্ষা । জনগণ আমাদের নেতাদের এই তথ্য দিয়েছে । সরকারি সমীক্ষা আছে এবং তাদের মিডিয়া বন্ধুরাও পরিসংখ্যান বাড়িয়ে প্রকাশ করবে । তাই, আমরা আপনাকে বাস্তব পরিস্থিতি সম্পর্কে বলতে চাই ।"
সংবাদমাধ্যমের প্রশ্নে ইয়েচুরি বলেছেন, কেউ কেউ অভিন্ন ন্যূনতম কর্মসূচি নিয়ে উদ্বেগ দেখাচ্ছেন। এই কর্মসূচি সরকার গড়ার পরই বিভিন্ন সময়ে হয়েছে। এবারও সরকার গড়ার পরই হবে।
এ দিনের বৈঠকে খাড়গে, ইয়েচুরি ছাড়াও কংগ্রেসের সোনিয়া গান্ধি, রাহুল গান্ধি, সমাজবাদী পার্টির অখিলেশ যাদব, আরজেডির তেজস্বী যাদব, আপের অরবিন্দ কেজরিওয়াল-সহ ‘ইন্ডিয়া’র একাধিক নেতা উপস্থিত ছিলেন ৷ এই বৈঠকে উপস্থিত থাকবেন না বলে আগেই জানিয়ে দিয়েছিলেন বাংলার মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ ব্যক্তিগত কারণে উপস্থিত ছিলেন না পিডিপি-র মেহবুবা মুফতি ৷এদিকে এক্সিট পোল সংক্রান্ত অনুষ্ঠানগুলিতে অংশ না নেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল ‘ইন্ডিয়া’ ব্লক ৷ কিন্তু শনিবার তারা সিদ্ধান্ত বদল করে ৷ এ দিন কংগ্রেস নেতা পবন খেরা জানান যে তাঁরা এক্সিট পোল সংক্রান্ত অনুষ্ঠানগুলিতে অংশ নেবেন ৷
We hate spam as much as you do