National Council of Educational Research and Training (NCERT) যে ভাবে বিদ্যালয় পাঠ্যসূচি থেকে ডারউইন-ওয়ালেশের জৈব বিবর্তন তত্বের বিজ্ঞানকে ছেঁটে ফেলার যে চূড়ান্ত অবৈজ্ঞানিক সিদ্ধান্ত নিয়েছে তার প্রতিবাদে গতকাল (২৫ এপ্রিল) বেলা ৩ টেয় পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের উদ্যোগে রাজা সুবোধ মল্লিক স্কোয়ার থেকে কলেজ স্কোয়ার পর্যন্ত একটি বর্ণাঢ্য মিছিল সংঘটিত হয়। জরুরি ভিত্তিতে আহূত এই মিছিলে কলকাতা, উত্তর ও দক্ষিণ ২৪ পরগণা, হাওড়া, হুগলি, পশ্চিম বর্ধমান ও দক্ষিণবঙ্গের জেলাগুলির জনবিজ্ঞান আন্দোলনের কর্মীদের সঙ্গে পা মিলিয়েছিলেন রাজ্যের বেশ কয়েকজন বিশিষ্ট শিক্ষাবিদও।
NCERT পাঠ্যসূচি থেকে ডারউইন বাদ দেওয়ার বিরুদ্ধে কলকাতায় মিছিল
২৬ এপ্রিল ২০২৩
পাঠ্যসূচি থেকে ডারউইনের জৈব বিবর্তন তত্ব বাদ দেওয়ার সিদ্ধান্ত রুখে দিন এবং জন বিরোধী, বিজ্ঞান চেতনার বিকাশের পরিপন্থী ও বাজারমুখী জাতীয় শিক্ষানীতি ২০২০ অবিলম্বে বাতিল করতে হবে। এই স্লোগানকে সামনে রেখে বিজ্ঞানকর্মী বুদ্ধিজীবীদের মিছিল সংগঠিত হল কলকাতার রাজপথে।
প্রথমে ইতিহাস। তারপর বিজ্ঞান নিয়ে বিতর্ক ! ফের সমালোচনায় বিদ্ধ হচ্ছে ন্যাশনাল কাউন্সিল ফর এডুকেশনাল রিসার্চ অ্যান্ড ট্রেনিং (NCERT)। তাদের বিজ্ঞানের বই থেকে এ বার বাদ পড়েছে চার্লস ডারউইনের (Charles Darwin) বিবর্তনতত্ত্ব। নবম এবং দশম শ্রেণির জীবনবিজ্ঞান বই থেকে ডারউইনের তত্ত্ব (Evolution Theory) বাদ পড়েছে। খোলা চিঠিতে এই সিদ্ধান্তের তীব্র নিন্দা করেছেন বিশেষজ্ঞরা।
সবমিলিয়ে প্রায় ২ হাজার বিজ্ঞানী, শিক্ষাবিদ, সমাজ সচেতন মানুষ এ নিয়ে খোলা চিঠি লিখেছেন। ব্রেক থ্রু সায়েন্স সোসাইটির বিষয়টির নিন্দা করে লিখিত বিবৃতি প্রকাশ করেছে। তাতে স্বাক্ষর করেছে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্স, টাটা ইনস্টিটিউট অফ ফান্ডামেন্টাল রিসার্চ এবং ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি।
করোনা পরবর্তী সময়ে পড়ুয়াদের চাপ কমানোর জন্য কেন্দ্র এবং বিভিন্ন রাজ্যের সরকারের কাছে পাঠ্যক্রমে কাটছাঁটের সুপারিশ করে NCERT. তার আওতায়ই নবম এবং দশম শ্রেণির জীবনবিজ্ঞান বই থেকে বংশ বিস্তার এবং ডারউইনের তত্ত্ব বাদ পড়েছে। কিন্তু শিক্ষামহলের দাবি, বিজ্ঞান বই থেকে বিবর্তনতত্ত্ব বাদ দেওয়ার অর্থ শিক্ষার নামে পড়ুয়াদের সঙ্গে প্রতারণা। বিজ্ঞান সম্পর্কে প্রাথমিক ধারণা তৈরি না হলে, ভাবনা-চিন্তাই গড়ে উঠবে না।
National Council of Educational Research and Training (NCERT) যে ভাবে বিদ্যালয় পাঠ্যসূচি থেকে ডারউইন-ওয়ালেশের জৈব বিবর্তন তত্বের বিজ্ঞানকে ছেঁটে ফেলার যে চূড়ান্ত অবৈজ্ঞানিক সিদ্ধান্ত নিয়েছে তার প্রতিবাদে গতকাল (২৫ এপ্রিল) বেলা ৩ টেয় পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের উদ্যোগে রাজা সুবোধ মল্লিক স্কোয়ার থেকে কলেজ স্কোয়ার পর্যন্ত একটি বর্ণাঢ্য মিছিল সংঘটিত হয়। জরুরি ভিত্তিতে আহূত এই মিছিলে কলকাতা, উত্তর ও দক্ষিণ ২৪ পরগণা, হাওড়া, হুগলি, পশ্চিম বর্ধমান ও দক্ষিণবঙ্গের জেলাগুলির জনবিজ্ঞান আন্দোলনের কর্মীদের সঙ্গে পা মিলিয়েছিলেন রাজ্যের বেশ কয়েকজন বিশিষ্ট শিক্ষাবিদও।
বিজ্ঞান মঞ্চের প্রতিবাদ মিছিলে অংশগ্রহণকারীরা কলেজ স্কোয়ারে পৌঁছে জন বিরোধী, বিজ্ঞান চেতনার বিকাশের পরিপন্থী ও বাজারমুখী জাতীয় শিক্ষানীতি ২০২০-র বিরুদ্ধে রাইট টু এডুকেশন ফোরামের (Right to Education Forum বা REF) ডাকা প্রতিবাদ সভায় যোগ দেন।
We hate spam as much as you do