Tranding

10:24 PM - 04 Feb 2026

Home / Politics / মনোনয়নের দ্বিতীয় দিনে তৃণমূলের নিজেদের মধ‍্যে গোলাগুলির অভিযোগ

মনোনয়নের দ্বিতীয় দিনে তৃণমূলের নিজেদের মধ‍্যে গোলাগুলির অভিযোগ

দিনহাটার ওখরাবাড়িতে তৃণমূলকর্মী গুলিবিদ্ধ, তৃণমূলকর্মীই অভিযুক্ত। '২৫৩ বুথের সম্ভাব্য় প্রার্থীর উপরে ২৫২ বুথের সম্ভাব্য় প্রার্থীর হামলা'। তৃণমূলকর্মী লিপ্টন হকের উপর হামলা নিয়ে অভিযোগ পরিবারের।

মনোনয়নের দ্বিতীয় দিনে তৃণমূলের নিজেদের মধ‍্যে গোলাগুলির অভিযোগ

মনোনয়নের দ্বিতীয় দিনে তৃণমূলের নিজেদের মধ‍্যে গোলাগুলির অভিযোগ 


 Jun 10, 2023 

মনোনয়নের দ্বিতীয় দিনে তৃণমূলের হাতেই আক্রান্ত তৃণমূল! খড়গ্রামের পর এবার দিনহাটা। পঞ্চায়েত ভোটে  মনোনয়ন জমার দ্বিতীয় দিনেও চলল গুলি। গুলিতে জখম হয়েছেন তৃণমূল কর্মীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। জানা গিয়েছে, পঞ্চায়েতের প্রার্থী নিয়ে বিবাদের জেরেই গুলিবিদ্ধ হয়েছেন ওই তৃণমূল কর্মী (TMC)। যদিও পুলিশের দাবি, কোনও গুলি চলেনি।

 দিনহাটার ওখরাবাড়িতে তৃণমূলকর্মী গুলিবিদ্ধ, তৃণমূলকর্মীই অভিযুক্ত। '২৫৩ বুথের সম্ভাব্য় প্রার্থীর উপরে ২৫২ বুথের সম্ভাব্য় প্রার্থীর হামলা'। তৃণমূলকর্মী লিপ্টন হকের উপর হামলা নিয়ে অভিযোগ পরিবারের।

দিনহাটার ওকরাবাড়ি এলাকার হাজির বাজারে শনিবার গুলি চলল। ঘটনায় লিপটন হক নামে এক তৃণমূল কর্মী জখম হয়েছেন। পঞ্চায়েতে তৃণমূল প্রার্থী হওয়া নিয়ে বিবাদের জেরেই গুলি চলে বলে অভিযোগ। দিনহাটা-১ ব্লকের ওকরাবাড়ি এলাকায় পঞ্চায়েতে তৃণমূল টিকিট পেয়েছেন লিপটনের এক আত্মীয়। সেই সূত্রেই বিরোধী গোষ্ঠী আক্রমণ চালায় বলে অভিযোগ। আহত তৃণমূল কর্মীর আত্মীয় নবী করিম মিয়া জানান, “হাজির বাজারে কেনাকাটা করতে গিয়েছিলেন লিপটন। সেই সময় তার উপর আক্রমণ করা হয়। পরে বোমাবাজিও হয়। তৃণমূলের লোকজনই আক্রমণ চালিয়েছে।”

যদিও এই ঘটনায় তৃণমূলের গোষ্ঠী দ্বন্দ্বের কথা অস্বীকার করেছেন জগদীশ বসুনিয়া। সিতাইয়ের বিধায়ক বলেন, “দোকানদারদের মধ্যে ঝামেলায় গুলি চলেছে। তৃণমূল কংগ্রেসের সঙ্গে এর কোনও সম্পর্ক নেই। ” অন্যদিকে বিজেপি বিধায়ক মিহির গোস্বামী বলেন,“পঞ্চায়েতকেও চোরের আখড়া তৈরি করেছে তৃণমূল। আগামী দিনে এরকম আরও ঘটনা ঘটবে। বিরোধীদের বিরুদ্ধে যে অত্যাচার চলছে পঞ্চায়েত ভোটে মানুষ তার জবাব দেবে।”

গুলিবিদ্ধ তৃণমূল কর্মী লিপটনকে দিনহাটা মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তার আত্মীয় বাপ্পা হক বলেন, “চিকিৎসকেরা জানিয়েছেন গুলি কপাল ছুঁয়ে বেড়িয়ে গেছে।” জানা গিয়েছে, উন্নত চিকিৎসার জন্য তাকে কোচবিহার হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। যদিও পুলিশের দাবি গুলি চালনার কোনো ঘটনা ঘটেনি। অতিরিক্ত পুলিশ সুপার সানি রাজ জানিয়েছেন গুলি চলেনি।

Your Opinion

We hate spam as much as you do