২০১৬ সালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ডিগ্রি সংক্রান্ত তথ্য প্রকাশ্য আনার দাবিতে তথ্য জানার অধিকার আইনে কেন্দ্রীয় তথ্য কমিশনের কাছে আবেদন জানিয়েছিলেন আম আদমি পার্টির সুপ্রিমো তথা দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল
মোদিজির ডিগ্রী জানানো যাবেনা। কেজরিকে ২৫ হাজার টাকা জরিমানা
31st March 2023
prime minister modi education degree
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির শিক্ষাগত যোগ্যতার তথ্য প্রকাশের দাবি জানিয়ে বিপাকে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল । শুক্রবার গুজরাত হাইকোর্ট এক রায়ে স্পষ্ট জানিয়েছে, প্রধানমন্ত্রীর কলেজ ডিগ্রির বিস্তারিত জানানোর কোনও প্রয়োজন নেই। সেই সঙ্গে প্রধানমন্ত্রীর শিক্ষাগত যোগ্যতার তথ্য প্রকাশের দাবি জানানোয় দিল্লির মুখ্যমন্ত্রীকে ২৫ হাজার টাকা জরিমানাও করা হয়েছে। গুজরাত স্টেট লিগাল সার্ভিস অথরিটির তহবিলে ওই জরিমানার অর্থ জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
২০১৬ সালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ডিগ্রি সংক্রান্ত তথ্য প্রকাশ্য আনার দাবিতে তথ্য জানার অধিকার আইনে কেন্দ্রীয় তথ্য কমিশনের কাছে আবেদন জানিয়েছিলেন আম আদমি পার্টির সুপ্রিমো তথা দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। ওই আবেদনের প্রেক্ষিতে গুজরাত বিশ্ববিদ্যালয়কে প্রধানমন্ত্রীর শিক্ষাগত যোগ্যতা সংক্রান্ত তথ্য প্রকাশের নির্দেশ দেয় কেন্দ্রীয় তথ্য কমিশন ।
কিন্তু রাজনৈতিক প্রভুর শিক্ষাগত যোগ্যতা প্রকাশ করতে রাজি হননি গুজরাত বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ । তথ্য জানার অধিকার আইনে কোনও ছাত্রের শিক্ষাগত যোগ্যতা সংক্রান্ত নথি প্রকাশ আইন বিরুদ্ধ দাবি করে গুজরাত হাইকোর্টে মামলা দায়ের করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এদিন ওই মামলার রায় দিতে গিয়ে বিচারপতি বীরেন বৈষ্ণব (Justice Viren Vaishanav) কেন্দ্রীয় তথ্য কমিশনের নির্দেশ বাতিল করে দিয়ে বলেছেন, ‘প্রধানমন্ত্রীর শিক্ষাগত যোগ্যতা প্রকাশ্যে আনার কোনও প্রয়োজন নেই।’
We hate spam as much as you do