Tranding

03:45 AM - 22 Mar 2026

Home / Politics / সেলিমের মনোনয়নে কাস্তে হাতুড়ি উত্তরীয়তে অধীর! বাংলায় বাম কংগ্রেস সমঝোতার বার্তা

সেলিমের মনোনয়নে কাস্তে হাতুড়ি উত্তরীয়তে অধীর! বাংলায় বাম কংগ্রেস সমঝোতার বার্তা

মুর্শিদাবাদে ভোট গ্রহণ আগামী ৭ মে। অধীরের কেন্দ্রে ১৩ মে ভোট হবে। বহরমপুরের কংগ্রেস প্রার্থী আরও দু’-তিন দিন পরে মনোনয়ন জমা দেবেন। সেখানে থাকার কথা সেলিমেরও। বৃহস্পতিবার মনোনয়ন জমা দিয়েছেন জঙ্গিপুরের কংগ্রেস প্রার্থী মোর্তাজা হোসেন

সেলিমের মনোনয়নে কাস্তে হাতুড়ি উত্তরীয়তে অধীর! বাংলায় বাম কংগ্রেস সমঝোতার বার্তা

সেলিমের মনোনয়নে কাস্তে হাতুড়ি উত্তরীয়তে অধীর! বাংলায় বাম কংগ্রেস সমঝোতার বার্তা


 ১৯ এপ্রিল ২০২৪ 

লোকসভা ভোটের আবহে এক ফ্রেমে এলেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী এবং সিপিআইএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম। বৃহস্পতিবার মুর্শিদাবাদের সিপিআইএম প্রার্থী সেলিমের মনোনয়ন পেশের নির্ধারিত কর্মসূচি ছিল। অধীর আগেই জানিয়েছিলেন, তিনি সেলিমের মনোনয়ন জমা দেওয়ার কর্মসূচিতে থাকবেন। বৃহস্পতিবার তিনি শুধু রইলেনই না, প্রদেশ কংগ্রেস সভাপতির গলায় শোভা পেল সিপিআইএমের নির্বাচনী প্রতীক কাস্তে-হাতুড়ি-তারা ছাপা উত্তরীয়। কার্যত সেলিমের ‘কমরেড’ হয়েই তাঁর পাশে রইলেন অধীর। যিনি লড়ছেন মুর্শিদাবাদের পাশের আসন বহরমপুর থেকেই।

 

মুর্শিদাবাদে ভোট গ্রহণ আগামী ৭ মে। অধীরের কেন্দ্রে ১৩ মে ভোট হবে। বহরমপুরের কংগ্রেস প্রার্থী আরও দু’-তিন দিন পরে মনোনয়ন জমা দেবেন। সেখানে থাকার কথা সেলিমেরও। বৃহস্পতিবার মনোনয়ন জমা দিয়েছেন জঙ্গিপুরের কংগ্রেস প্রার্থী মোর্তাজা হোসেন (বকুল)-ও।   বাংলায় বাম-কংগ্রেসের বোঝাপড়া স্পষ্ট হয়ে গিয়েছে। 

Your Opinion

We hate spam as much as you do