Tranding

11:51 AM - 04 Feb 2026

Home / National / তওতে তাণ্ডবে উত্তাল গুজরাট-গোয়া-মহারাষ্ট্র  

তওতে তাণ্ডবে উত্তাল গুজরাট-গোয়া-মহারাষ্ট্র  

সাইক্লোন  তওতের তাণ্ডবে গুজরাতে মৃত ১৭, গোয়া ,মহারাষ্ট্রেও তান্ডব। আকাশপথে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন প্রধানমন্ত্রী

তওতে তাণ্ডবে উত্তাল গুজরাট-গোয়া-মহারাষ্ট্র  

তওতে তাণ্ডবে উত্তাল গুজরাট-গোয়া-মহারাষ্ট্র  

সাইক্লোন  তওতের তাণ্ডবে গুজরাতে মৃত ১৭, গোয়া ,মহারাষ্ট্রেও তান্ডব। আকাশপথে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন প্রধানমন্ত্রী

ঘূর্ণিঝড় তওতের তাণ্ডবে গুজরাতে ১৭ জনের মৃত্যু হয়েছে। ভাবনগরে মারা গিয়েছেন পাঁচজন। বাকিরা আমরেলি সহ আরও ৮ জেলার বাসিন্দা। মহারাষ্ট্রে
বন্ধ বিমান পরিষেবা, মুম্বইয়ে ভয়ঙ্কর রূপে ঘূর্ণিঝড় তওতে।

গুজরাতের উপকূলবর্তী এলাকাগুলিতে ধ্বংসের ছবি স্পষ্ট। সোমবার রাতে গুজরাতে আছড়ে পড়ে তওতে। সেই সময় ঝড়ের গতিবেগ ছিল ঘণ্টায় ১৬৫ কিমি। বিভিন্ন জায়গায় বাড়িঘর, রাস্তাঘাটের ক্ষতি হয়েছে। গাছ উপড়ে পড়েছে, ভেঙে গিয়েছে বিদ্যুতের খুঁটি।
গুজরাতের বিভিন্ন অংশে ভারী বৃষ্টিপাত হয়েছে।   আমেদাবাদ শহরের অনেক অংশে হাঁটুসমান জল। 
গুজরাটের মুখ্যমন্ত্রী বিজয় রূপানি জানিয়েছেন, ঘূর্ণিঝড়ে রাজ্যে ১৬ হাজারের বেশি বাড়ি ক্ষতিগ্রস্ত, ৪০ হাজারের বেশি গাছ এবং হাজার হাজার  বিদ্যুতের খুঁটি উপড়ে পড়েছে। তাঁর মতে, পরিস্থিতি স্বাভাবিক হতে বুধবার লেগে যাবে।
গুজরাত প্রশাসন জানিয়েছে, রাজ্যে ১৫৯টি রাস্তা ক্ষতিগ্রস্ত। এছাড়া বিভিন্ন কারণে ১৯৬টি রাস্তা ব্লক হয়ে রয়েছে। এর মধ্যে এখনও পর্যন্ত ৪৫টি রাস্তা গাড়ি চলাচলের জন্য পরিষ্কার করে দেওয়া হয়েছে।
সমুদ্র উত্তাল হওয়ার সময় ভেরাভাল পোতাশ্রয় এলাকায় জেলেদের একটি নৌকা আটকে পড়ে। সেখান থেকে আট মৎস্যজীবীকে উদ্ধার করে ভারতীয় উপকূলরক্ষী বাহিনী। আকাশপথে গুজরাট পরিদর্শন করেন প্রধানমন্ত্রী ।

Your Opinion

We hate spam as much as you do