সাঁতরাগাছিতে বিজেপির নবান্ন অভিযান। পুলিশকে লক্ষ্য করে ইট,বাঁশ ছোড়ার অভিযোগ বিজেপি কর্মী সমর্থকদের। পাল্টা জলকামান এবং কাঁদানে গ্যাসের শেল ফাটাতে শুরু করেছে পুলিশ। বিজেপি কর্মীদের ছত্রভঙ্গ করতে লাঠিচার্জও শুরু করে পুলিশ
বিজেপির নবান্ন অভিযানে সাঁতরাগাছিতে বিক্ষোভে পুলিশের জলকামান,
Sept 13 2022,
সাঁতরাগাছিতে বিজেপির নবান্ন অভিযান ঘিরে ধুন্ধুমার পরিস্থিতি। পুলিশকে লক্ষ্য করে ইট,বাঁশ ছোড়ার অভিযোগ বিজেপি কর্মী সমর্থকদের। পাল্টা জলকামান এবং কাঁদােন গ্যাসের শেল ফাটাতে শুরু করেছে পুলিশ। বিজেপি কর্মীদের ছত্রভঙ্গ করতে লাঠিচার্জও শুরু করে পুলিশ। প্রবীণ ত্রিপাঠির নেতৃত্বে চলছে অভিযান।
সাঁতরাগাছিতে ধুন্ধুমার, ব্যারিকেড ভাঙতে ইট-বাঁশ ছুড়ছে বিজেপি কর্মীরা, পাল্টা জলকামান, টিয়ারগ্যাস পুলিশের
ইতিমধ্যে শুভেন্দু অধিকারী সহ লকেট চ্যাটার্জী, রাহুল সিনহাকে গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশের সঙ্গে বাকবিতণ্ডা শুরু হয় শুভেন্দুর। কলকাতার দিক থেকে দ্বিতীয় হুগলি সেতুতে ওঠার মুখে যে ব্যারিকেড করে পুলিশ, সেটি ভাঙার চেষ্টা করেন বিরোধী দলনেতা। পুলিশের উদ্দেশ্যে তিনি বলেন, ''এখনই হাইকোর্টে ফোন করব। মমতা বন্দ্যোপাধ্যায় হায় হায়। আমি বিরোধী দলনেতা, সাংসদ লকেট চট্টোপাধ্যায়কে আটকানো হচ্ছে। ভয় পেয়েছে মমতা, ক্ষেপে গেছে জনতা।'' এর কিছুক্ষণ পরেই শুভেন্দুকে আটক করে পুলিশ।
We hate spam as much as you do