Tranding

07:03 AM - 22 Mar 2026

Home / National / কান্নুরের সেমিনার বিজয়ন, স্টালিন ও থমাসের যৌথ আবেদন কেন্দ্রীয় নীতির বিরুদ্ধে দক্ষিনের রাজ‍্যগুলোর ঐক‍্যবদ্ধ প্রতিবাদ

কান্নুরের সেমিনার বিজয়ন, স্টালিন ও থমাসের যৌথ আবেদন কেন্দ্রীয় নীতির বিরুদ্ধে দক্ষিনের রাজ‍্যগুলোর ঐক‍্যবদ্ধ প্রতিবাদ

কান্নুরে জহর স্টেডিয়ামে হাজার হাজার মানুষের ভিড়ের মধ্যে উচ্চস্বরে এবং স্লোগানে স্ট্যালিন কে সংবর্ধনা জানানো হয়। এই দ্রাবিড় নেতা তার প্রত্যুত্তরে মালায়ালাম ভাষায় জনগণকে উদ্দেশ্য করে বলেন" সর্বোপরি আমার নাম স্ট্যালিন। আমার আপনাদের সাথে সম্পর্কের এর চেয়ে বড় আর কিছু নেই" সাথে সাথে সমস্ত জনগনের মধ্যে উচ্চস্বরে প্রতিধ্বনিত্ব হয়। উচ্ছাসে উদ্বেল হয়ে পড়েন জনগন।

কান্নুরের সেমিনার  বিজয়ন, স্টালিন ও থমাসের যৌথ আবেদন কেন্দ্রীয় নীতির বিরুদ্ধে  দক্ষিনের রাজ‍্যগুলোর ঐক‍্যবদ্ধ প্রতিবাদ

কান্নুরের সেমিনার  বিজয়ন, স্টালিন ও থমাসের যৌথ আবেদন কেন্দ্রীয় নীতির বিরুদ্ধে  দক্ষিনের রাজ‍্যগুলোর ঐক‍্যবদ্ধ প্রতিবাদ 


গণতন্ত্রবিরোধী অবস্থানের বিরুদ্ধে দক্ষিনের রাজ‍্যগুলির যুক্ত সংসদ প্রয়োজন। সিপিআইএমের ২৩ তম পার্টি কংগ্রেসের সেমিনারে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী স্ট্যালিন বললেন কেন্দ্রীয় সরকারের গণতন্ত্র বিরোধী অবস্থান এবং কেন্দ্র-রাজ্য সম্পর্কের ক্ষেত্রে তারা চাইছেন রাজ্যগুলি কেন্দ্রীয় সরকারের পুতুল সরকার হিসেবে কাজ করবে।


কেন্দ্র-রাজ্য সম্পর্কের উপর অনুষ্ঠিত একটি সেমিনারে সিপিআইএমের কেরালার মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন এবং তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী কেন্দ্রের বিজেপি সরকারের বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াই এর কথা বলেন সিপিআইএমের পলিটব্যুরো সদস্য বিজয়ন এবং ডিএমকে প্রধান স্ট্যালিন,  কেন্দ্রীয় সরকারের চাপিয়ে দেওয়া নীতি যা আমাদের দেশের গণতান্ত্রিক কাঠামোকে নষ্ট করছে এবং সাংস্কৃতিক বৈচিত্র কে আঘাত করছে। এর বিরুদ্ধে সমস্ত রাজ্যগুলির ঐক্যবদ্ধ সংগ্রামের কথা উল্লেখ করেন।

 

কান্নুরে জহর স্টেডিয়ামে হাজার হাজার মানুষের ভিড়ের মধ্যে উচ্চস্বরে এবং স্লোগানে স্ট্যালিন কে সংবর্ধনা জানানো হয়।  এই দ্রাবিড় নেতা তার প্রত্যুত্তরে মালায়ালাম ভাষায় জনগণকে উদ্দেশ্য  করে বলেন" সর্বোপরি আমার নাম স্ট্যালিন। আমার আপনাদের সাথে সম্পর্কের এর চেয়ে বড় আর কিছু নেই" সাথে সাথে সমস্ত জনগনের মধ্যে উচ্চস্বরে প্রতিধ্বনিত্ব হয়। উচ্ছাসে উদ্বেল হয়ে পড়েন জনগন।
 
পিনারাই বিজয়ন সেমিনার উদ্বোধন করে কেন্দ্র-রাজ্য সম্পর্কের গণতন্ত্রীকরনের কথা উল্লেখ করে বলেন "বর্তমান কেন্দ্রীয় সরকার সংবিধানের মূল নীতিগুলি এবং কেন্দ্র-রাজ্য বোঝাপড়া আছে অস্বীকার করছে এমনকি রাজ্যগুলির হাতে সংবিধান যে ক্ষমতা দিয়েছে তাকেও খর্ব করার চেষ্টা করছে।  কেন্দ্র  রাজ্য সম্পর্কের গণতন্ত্রীকরণ এ লড়াই আরো তীব্র করার প্রয়োজন আছে "

তিনি আরো বলেন কেন্দ্র বারবার হিন্দিভাষী মানুষদের ওপর যাদের নিজেদের মাতৃভাষার উপর এবং সংস্কৃতির ওপর যথেষ্ট অনুভূতি আছে তাদের ওপর  হিন্দি ভাষা কে চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে। বারবার "এক ভাষা" "এক সংস্কৃতি" কথা বলছে যা একেবারেই গ্রহণযোগ্য নয়। তামিল মুখ্যমন্ত্রী অর্জিত অধিকার গুলোর উপরে কেন্দ্রের বৈষম্যমূলক আচরণের কথা উল্লেখ করেন। 

এম কে স্ট্যালিন কেন্দ্রীয় সরকারের অগণতান্ত্রিক মনোভাবের কথা উল্লেখ করেন বলেন "কেন্দ্রীয় সরকার চায় রাজ্য সরকার গুলো তাদের পুতুল হিসেবে কাজ করুক। ভারতবর্ষ এমন একটি দেশ যার বৈচিত্রের মধ্যে ঐক্য এই নীতি আমাদের জাতিকে শক্তিশালী করেছে।  বিজেপি নষ্ট করে দিতে চাইছে।  তাদের বিপজ্জনক লক্ষ্য "এক ভাষা" "এক পোশাক" "এক খাদ্য " "এক ধর্ম" শেষ পর্যন্ত তারা এই জায়গায় নিয়ে যেতে চাইছে যে থাকবে "এক দল" এবং সর্বোপরি "এক ব্যক্তি"
 
তিনি পুনরায় মত দেন দক্ষিণের রাজ্য গুলির যৌথ সংসদ রাজ্যের অধিকারের জন্য লড়াই চালাবে এবং কেন্দ্রের নীতির বিরোধিতা করবে। কেউ কেউ ভুলে গেছেন ভারত একটি যুক্তরাজ্য।  জাতিকে রক্ষা করার জন্য রাজ্যগুলির অধিকারকে সুরক্ষিত করতে হবে।


"আমাদের সংবিধান কে এমনভাবে তৈরি করা হয়েছে যেখানে কেন্দ্র ও রাজ্যের ক্ষমতা পরস্পর বিরোধী নয় কিন্তু কেন্দ্রীয় সরকার রাজ্যের ক্ষমতা গুলোকে খর্ব করে দিচ্ছে সমস্ত সাংবিধানিক অধিকার লংঘন করছে।  স্ট্যালিন বলেন কোন অবস্থাতেই রাজ্যের অধিকারকে হারিয়ে যেতে দেওয়া হবে না "

পূর্বতন কেন্দ্রীয় মন্ত্রী কংগ্রেস নেতা কে ভি থমাস কংগ্রেসের রাজ্য ইউনিটের আপত্তি সত্ত্বেও সেমিনারে উপস্থিত ছিলেন।  থমাস বলেন মোদি সরকার রেল বাজেটকে ছেঁটে ফেলছেন।  তারমধ্যে পরিকাঠামোগত উন্নয়নের জন্য যে বরাদ্দ রাজ্যগুলির প্রাপ্য তা কমিয়ে দিচ্ছে। কেন্দ্র রাজ্যগুলিকে গুরুত্ব দিচ্ছে না। এমনকি রাজ্যগুলো যৌথভাবে প্রতিবাদ জানালেও কর্ণপাত করছে না।  থমাস বলেন একটা রাজ্য সরকারের পৃথক ভাবে প্রতিরোধ প্রতিবাদ রাজ্যের ক্ষেত্রে ক্ষতিকর হতে পারে তাই যৌথ প্রতিবাদ দরকার  বলে থমাস মন্তব্য করেন
থমাস পিনারাই বিজয়নকে "কেরালার গর্ব" হিসেবে উল্লেখ করেন।  তিনি উপস্থিত হওয়াতে উপস্থিত জনতা উষ্ণ অভিনন্দন জানান। বিনিময়ে থমাস সিপিআইএমের সেমিনারে উপস্থিত  জনগণকে "কমরেডস এন্ড ফ্রেন্ডস" নামে সম্মোধন করেন। 
 


 

Your Opinion

We hate spam as much as you do