একটা বছর এই ১৩ টি ছেলের নষ্ট হল এর দায়িত্ব কে নেবে প্রশ্ন এখন এটাই। একটি স্কুলের প্রধান শিক্ষকের গাফিলতিতে ১৩ টি ছেলের মাধ্যমিক পরীক্ষায় বসা হলো না।
স্কুলের গাফিলতিতে আগরপাড়ার ১৩ জন ছাত্রের মাধ্যমিক দেওয়া হল না
২০২২ মাধ্যমিক পরীক্ষার প্রথম দিনেই ১৩ জন ছাত্র পরীক্ষা দিতে না পারায় বিক্ষোভ দেখানো হল। আগরপাড়া মহাজাতি বালক বিভাগে ঘটনাটি ঘটেছে আগরপাড়া নীলগঞ্জ রোডের মহাজাতি বয়েজ স্কুলের গেটে আগরপাড়া নেতাজি শিক্ষায়তনের ১৩ জন ছাত্রর এডমিট কার্ড আসেনি।
সেই ১৩ জন ছাত্র এবং অভিভাবকরা আগরপাড়া মহাজাতি বিদ্যালয় পরীক্ষার সেন্টারে আসে পরীক্ষা দেবার জন্য কিন্তু স্কুল কর্তৃপক্ষ তাদের বলে দেয় এডমিট কার্ড না থাকলে স্কুলের ভিতরে প্রবেশ করা যাবে না।
তখন তারা স্কুলের গেটের সামনে ক্ষোভে ফেটে পড়ে। স্কুলের প্রধান শিক্ষকের গাফিলতিতে জীবনের প্রথম বড় পরীক্ষা আজ মাধ্যমিক পরীক্ষা বসতে পারল না ১৩ জন ছাত্র।
এই খবর পেয়ে খড়দা থানা পুলিশ স্কুলগেটে আসে এবং তারা অভিভাবক এবং ছাত্র দের সাথে কথা বলে স্কুলের গেট ফাঁকা করে দেয় অভিভাবকরা তখন ছাত্রদেরকে নিয়ে পরীক্ষার সেন্টার থেকে ফিরে যায় একটা বছর এই ১৩ টি ছেলের নষ্ট হল এর দায়িত্ব কে নেবে প্রশ্ন এখন এটাই। একটি স্কুলের প্রধান শিক্ষকের গাফিলতিতে ১৩ টি ছেলের মাধ্যমিক পরীক্ষায় বসা হলো না।
এরপর ১৩ জন ছাত্র পরীক্ষায় বসতে না পারায় তাদের অভিভাবকেরা এবং ছাত্ররা প্রথম দিনের পরীক্ষা শেষে নেতাজি শিক্ষায়তন আগরপাড়া স্কুলে এসে প্রধান শিক্ষকের গালে কালি মাখিয়ে দেয় এবং শিক্ষকদের পক্ষ থেকে অভিযোগ করা হয় চারজন থেকে ৫ জন শিক্ষক অভিভাবক এবং ছাত্রদের হাতে নিগৃহীত হয়। খড়দা থানা বিরাট পুলিশ বাহিনী ঘটনাস্থলে আসে।
We hate spam as much as you do