Tranding

05:00 PM - 04 Feb 2026

Home / National / যৌন কেলেঙ্কারিতে অভিযুক্ত হাসানের BJP-JD(U) সাংসদ প্রজ্জ্বল গ্রেপ্তার

যৌন কেলেঙ্কারিতে অভিযুক্ত হাসানের BJP-JD(U) সাংসদ প্রজ্জ্বল গ্রেপ্তার

বাড়ির পরিচারিকা থেকে শুরু করে একাধিক মহিলাকে ধর্ষণ করার অভিযোগ উঠেছে প্রজ্জ্বলের বিরুদ্ধে। শুধু তাই নয়, তাঁর সেক্স টেপও ফাঁস হয়। তবে এখনও পর্যন্ত দুটি নির্দিষ্ট যৌন নির্যাতনের এফআইআর হয়েছে প্রজ্জ্বলের বিরুদ্ধে। এসবের মাঝেই হাসানের সাংসদ এবং ২০২৪ লোকসভা নির্বাচনে ওই কেন্দ্রেরই জনতা দল সেকুলারের প্রার্থী প্রজ্জল দেশ ছেড়ে 'পালিয়ে' যান জার্মানি। তিনি এতদিন মিউনিখে ছিলেন।

যৌন কেলেঙ্কারিতে অভিযুক্ত হাসানের BJP-JD(U)  সাংসদ প্রজ্জ্বল গ্রেপ্তার

যৌন কেলেঙ্কারিতে অভিযুক্ত হাসানের BJP-JD(U)  সাংসদ প্রজ্জ্বল গ্রেপ্তার 

31st May 2024 

 ধর্ষণ ও যৌন হেনস্তার একাধিক অভিযোগে অভিযুক্ত প্রাক্তন প্রধানমন্ত্রী এইচডি দেবগৌড়ার নাতি প্রজ্জ্বল রেভান্না অবশেষে গ্রেফতার। বৃহস্পতিবার মধ্যরাতে জার্মানি থেকে দেশে ফিরেছেন তিনি। আর ফেরার প্রায় সঙ্গে সঙ্গেই বেঙ্গালুরুর কেম্পেগৌড়া আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাঁকে গ্রেফতার করে পুলিশ। 

বাড়ির পরিচারিকা থেকে শুরু করে একাধিক মহিলাকে ধর্ষণ করার অভিযোগ উঠেছে প্রজ্জ্বলের বিরুদ্ধে। শুধু তাই নয়, তাঁর সেক্স টেপও ফাঁস হয়। তবে এখনও পর্যন্ত দুটি নির্দিষ্ট যৌন নির্যাতনের এফআইআর হয়েছে প্রজ্জ্বলের বিরুদ্ধে। এসবের মাঝেই হাসানের সাংসদ এবং ২০২৪ লোকসভা নির্বাচনে ওই কেন্দ্রেরই জনতা দল সেকুলারের প্রার্থী প্রজ্জল দেশ ছেড়ে 'পালিয়ে' যান জার্মানি। তিনি এতদিন মিউনিখে ছিলেন। 

কর্নাটকের স্বরাষ্ট্রমন্ত্রী জি পরমেশ্বর এই ঘটনার পরই জানিয়ে দিয়েছিলেন, দেশে নামামাত্রই প্রজ্জ্বলকে গ্রেফতার করা হবে। সে কারণে বেঙ্গালুরু বিমানবন্দরের উপর নজরদারিও বাড়ানো হয়েছিল। অবশেষে বেঙ্গালুরুর মাটিতে নামতেই গ্রেফতার হলেন প্রাক্তন প্রধানমন্ত্রীর নাতি। যৌন কেলেঙ্কারির অভিযোগে গঠিত বিশেষ তদন্তকারী দল তাঁকে জেরা করবে শুক্রবার থেকেই। 

এত গুরুতর অভিযোগ ওঠার পরও নিজেকে রাজনৈতিক চক্রান্তের শিকার বলে দাবি করেছেন প্রজ্জ্বল। তবে ইতিমধ্যেই সাংসদের থেকে দূরত্ব তৈরি করে নিয়েছে বিজেপি, জেডিএস দল থেকেও তাঁকে সাসপেন্ড করা হয়েছে। 

সূত্রের খবর, আগে দু'বার মিউনিখ থেকে বেঙ্গালুরুর টিকিট কেটেও বাতিল করেছিলেন প্রজ্জ্বল। ফলে এবারেও তিনি দেশে ফিরবেন কিনা, তা নিয়ে কিছুটা সংশয় থেকেই যাচ্ছিল। রাজনৈতিক পর্যবেক্ষক মহলের একাংশের সন্দেহ ছিল, ভোটের ফল প্রকাশ পর্যন্ত অপেক্ষা করতে পারেন তিনি। তবে তেমনটা হল না। শেষ দফা ভোটের আগের দিনই দেশে ফিরে গ্রেফতার হলেন প্রজ্জ্বল।  

Your Opinion

We hate spam as much as you do