Tranding

01:33 PM - 04 Feb 2026

Home / Politics / মুর্শিদাবাদে মহম্মদ সেলিমের নির্বাচনী প্রচারে ব‍্যাপক সাড়া

মুর্শিদাবাদে মহম্মদ সেলিমের নির্বাচনী প্রচারে ব‍্যাপক সাড়া

দেশের নাগরিকত্ব বাঁচাতে, সংবিধান বাঁচাতে , গণতন্ত্র বাঁচাতে, মানুষের অধিকার দাবির স্বার্থের পাশাপাশি সাম্প্রদায়িক শক্তির বিরুদ্ধে আসন্ন লোকসভা নির্বাচন। এই নির্বাচনী প্রচারকে সামনে রেখে ভোট প্রচারে নামলেন কংগ্রেস সমর্থিত সিপিআইএম প্রার্থী মহঃ সেলিম। ভোট প্রচার শুরু করলেন মুর্শিদাবাদের জলঙ্গির সাগরপাড়ায়। নির্বাচনী প্রচারে বিস্ফোরক মন্তব্য মহম্মদ সেলিমের।

মুর্শিদাবাদে মহম্মদ সেলিমের নির্বাচনী প্রচারে ব‍্যাপক সাড়া

মুর্শিদাবাদে মহম্মদ সেলিমের নির্বাচনী প্রচারে ব‍্যাপক সাড়া

 
  ২৪ মার্চ, ২০২৪, 

প্রার্থী ঘোষণার পর মুর্শিদাবাদের  জলঙ্গিতে এই প্রথম নির্বাচনী প্রচারে (Campaign) মহঃ সেলিম। রবিবার মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রের কমরেডদের নিয়ে রাস্তায় সিপিআইএম রাজ্য সম্পাদক তথা প্রার্থী মহঃ সেলিম। গতকাল প্রার্থী ঘোষণা পর মুর্শিদাবাদের উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন তিনি। রাতেই মুর্শিদাবাদে পৌঁছনোর পর বাম কংগ্রেস নেতৃত্বের সঙ্গে কথা বলে আজ সকালে নির্বাচনী কর্মীসভা শেষে মিছিল করে ভোট প্রচার শুরু করেন।

 

দেশের নাগরিকত্ব বাঁচাতে, সংবিধান বাঁচাতে , গণতন্ত্র বাঁচাতে, মানুষের অধিকার দাবির স্বার্থের পাশাপাশি সাম্প্রদায়িক শক্তির বিরুদ্ধে আসন্ন লোকসভা নির্বাচন। এই নির্বাচনী প্রচারকে সামনে রেখে ভোট প্রচারে নামলেন কংগ্রেস সমর্থিত সিপিআইএম প্রার্থী মহঃ সেলিম। ভোট প্রচার শুরু করলেন মুর্শিদাবাদের জলঙ্গির সাগরপাড়ায়। নির্বাচনী প্রচারে বিস্ফোরক মন্তব্য মহম্মদ সেলিমের। তৃণমূলের কথা এখন আর কেউ বলছে না, ভয়ে লুকিয়ে আছে তৃণমূল। পরিযায়ী শ্রমিকের স্বার্থে লড়াইয়ের মাঠে নেমেছি বলেও তিনি দাবি করেন। জয় প্রসঙ্গে তিনি বলেন, মানুষকে জিজ্ঞাসা করুন মিছিলের লোক দেখে নির্ণয় করুন ‘কে’ জিতবে। আজকের ভোট প্রচার কর্মসূচি থেকে বিদায়ী সাংসদ আবু তাহের খানকে এলাকার কাজ নিয়ে চ্যালেঞ্জ ছোড়েন তিনি।

Your Opinion

We hate spam as much as you do