Tranding

01:12 AM - 07 May 2026

Home / Education / পর্ষদ সভাপতি থেকে মানিকের অপসারনে আপাতত স্থগিতাদেশে সুপ্রিম কোর্ট

পর্ষদ সভাপতি থেকে মানিকের অপসারনে আপাতত স্থগিতাদেশে সুপ্রিম কোর্ট

সুপ্রিম কোর্ট যে নির্দেশ দিয়েছে, তাতে বলা হয়েছে, মানিককে সরিয়ে দেওয়ার নির্দেশ ‘আপাতত স্থগিতাদেশ’৷ অর্থাৎ, পরবর্তী ক্ষেত্রে এই নিয়ে আরও শুনানি হবে৷ তবে আদালত স্পষ্ট ভাবে বলেছে, এমন নয় যে এই সিদ্ধান্তের পর আবারও পদে বসিয়ে দেওয়া যাবে মানিক ভট্টাচার্যকে৷

পর্ষদ সভাপতি থেকে মানিকের অপসারনে আপাতত স্থগিতাদেশে সুপ্রিম কোর্ট

পর্ষদ সভাপতি থেকে মানিকের অপসারনে আপাতত স্থগিতাদেশে সুপ্রিম কোর্ট


OCT 18, 2022, 


 প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি পদ থেকে মানিক ভট্টাচার্যকে সরানোর সিদ্ধান্ত ‘আপাতত স্থগিতাদেশ’ বলে দিল সুপ্রিম কোর্ট৷ মঙ্গলবার এই বড় সিদ্ধান্তের কথা ঘোষণা করেছে দেশের শীর্ষ আদালত৷ পাশাপাশি, শীর্ষ আদালতের তরফ থেকে বলা হয়েছে, যে ২৬৯ জনের নিয়োগ বাতিল করার ঘোষণা করেছিল হাইকোর্ট, সেই সিদ্ধান্তেও আপাতত ‘আপাতত স্থগিতাদেশ’ দিল সুপ্রিম কোর্ট৷ সব মিলিয়ে এই সিদ্ধান্ত যথেষ্ট গুরুত্বপূর্ণ হতে চলেছে বলে মনে করা হচ্ছে৷

 

যদিও স্থগিতাদেশ শব্দের বদলে অন্য একটি শব্দ ব্যবহার করা হয়েছে৷ সুপ্রিম কোর্ট যে নির্দেশ দিয়েছে, তাতে বলা হয়েছে, মানিককে সরিয়ে দেওয়ার নির্দেশ ‘আপাতত স্থগিতাদেশ’৷ অর্থাৎ, পরবর্তী ক্ষেত্রে এই নিয়ে আরও শুনানি হবে৷ তবে আদালত স্পষ্ট ভাবে বলেছে, এমন নয় যে এই সিদ্ধান্তের পর আবারও পদে বসিয়ে দেওয়া যাবে মানিক ভট্টাচার্যকে৷ মঙ্গলবার বিচারপতি অনিরুদ্ধ বোস ও বিচারপতি বিক্রম নাথের বেঞ্চ এই সিদ্ধান্তের কথা জানিয়েছে৷

Your Opinion

We hate spam as much as you do