Tranding

10:12 PM - 04 Feb 2026

Home / Politics / ধর্মঘটের দাবিতে অধ্যাপক সমিতির অর্ধদিবস কর্মবিরতি

ধর্মঘটের দাবিতে অধ্যাপক সমিতির অর্ধদিবস কর্মবিরতি

উপস্থিত সকলে একই লক্ষ্যে আরো কিছু সংগঠনের আহ্বানে সাড়া দিয়ে ধর্মতলা থেকে কলেজ স্কোয়ার পর্যন্ত মিছিলে অংশগ্ৰহণ করে। মিছিল শেষে সমিতির সভাপতি অধ্যাপক শুভোদয় দাশগুপ্ত আজকের কর্মসূচিতে অংশগ্রহণকারী সকলকে সংগ্ৰামী অভিনন্দন জানিয়ে নায্য এই দাবি না মেটা পর্যন্ত রাস্তায় থাকার অঙ্গীকার করে আজকের কর্মসূচির সমাপ্তি ঘোষণা করেন।

ধর্মঘটের দাবিতে অধ্যাপক সমিতির অর্ধদিবস কর্মবিরতি

ধর্মঘটের দাবিতে অধ্যাপক সমিতির অর্ধদিবস কর্মবিরতি 

১০ মার্চ ২০২৩

বকেয়া ডি.এ. এবং স্বচ্ছ নিয়োগের দাবিতে ১০ মার্চ, ২০২৩ পশ্চিমবঙ্গ কলেজ ও বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি সারা রাজ্যে অর্ধদিবস কর্মবিরতির ডাক দেয়। আজকের এই কর্মসূচিতে রাজ্যব্যাপী কলেজ এবং বিশ্ববিদ্যালয়গুলির শিক্ষকরা  স্বতফূর্তভাবে অংশগ্ৰহণ করেন। পূর্ব ঘোষণা অনুযায়ী সমিতির নেতৃত্ব সহ সদস্যবৃন্দ একই দাবিতে আজ অবস্থানরত বন্ধুদের প্রতি সহমর্মিতা জানাতে বিকেল ৩-৩০ মিনিটে ধর্ণামঞ্চে পৌঁছায়। 


সমিতির সভাপতি অধ্যাপক শুভোদয় দাশগুপ্ত, সাধারণ সম্পাদক অধ্যাপক কেশব ভট্টাচার্য আন্দোলনরত নেতৃত্বের সাথে দেখা করেন এবং সাধারণ সম্পাদক অধ্যাপক ভট্টাচার্য আন্দোলনের প্রতি পূর্ণ সমর্থন জানিয়ে বলেন, ভবিষ্যতেও এই আন্দোলনের সাথে অধ্যাপক সমিতি থাকবে।

এরপর উপস্থিত সকলে একই লক্ষ্যে আরো কিছু সংগঠনের আহ্বানে সাড়া দিয়ে ধর্মতলা থেকে কলেজ স্কোয়ার পর্যন্ত মিছিলে  অংশগ্ৰহণ করে। মিছিল শেষে সমিতির সভাপতি অধ্যাপক শুভোদয় দাশগুপ্ত আজকের কর্মসূচিতে অংশগ্রহণকারী সকলকে সংগ্ৰামী অভিনন্দন জানিয়ে নায্য এই দাবি না মেটা পর্যন্ত রাস্তায় থাকার অঙ্গীকার করে আজকের কর্মসূচির সমাপ্তি ঘোষণা করেন।

Your Opinion

We hate spam as much as you do