Tranding

11:27 AM - 04 Feb 2026

Home / National / সংঘাত বিরতি ঘোষনা ভেঙে সীমান্তে পাক হামলা ভারত দায়িত্বশীল হতে বলল পাকিস্তানকে

সংঘাত বিরতি ঘোষনা ভেঙে সীমান্তে পাক হামলা ভারত দায়িত্বশীল হতে বলল পাকিস্তানকে

গতকাল ১০ই মে বিকেল পাঁচটা থেকে ভারত-পাকিস্তান যুদ্ধবিরতি কার্যকর বলে জানান ভারতের বিদেশ সচিব বিক্রম মিস্ত্রি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সমাজমাধ্যমে দুই দেশের সংঘর্ষবিরতির ঘোষণার পরেই বিদেশ সচিব সাংবাদিক বৈঠক করে জানান, এদিন দুপুরে দুই দেশ আলোচনার মাধ্যমে যুদ্ধবিরতির সিদ্ধান্ত নিয়েছে। সূত্রের খবর, সন্ধে ৭টা ৪৫ মিনিটে জম্মু, আখনোর সহ একাধিক শহরে বিস্ফোরণের শব্দ শোনা গিয়েছে।

সংঘাত বিরতি ঘোষনা ভেঙে সীমান্তে পাক হামলা ভারত দায়িত্বশীল  হতে বলল পাকিস্তানকে

সংঘাত বিরতি ঘোষনা ভেঙে সীমান্তে পাক হামলা ভারত দায়িত্বশীল  হতে বলল পাকিস্তানকে 
  
 May 11, 2025    

ফোনে মিনতি করার পর পাকিস্তানের সঙ্গে সংঘর্ষবিরতিতে রাজি হয়েছে ভারত। দু'পক্ষের মধ্যে মধ্যস্থতা করেছে আমেরিকা। এমনটাই দাবি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। বিকাল ৫টা থেকে শুরু হয়েছে অস্ত্রবিরতি। আগামী ১২ তারিখ ফের বৈঠক। তবে সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই থামাবে না দিল্লি। তবে কয়েকঘণ্টার মধ্যে ফের সংঘর্ষবিরতি লঙ্ঘন করে সীমান্তে হামলা চালিয়েছে পাক সেনা। 

গতকাল ১০ই মে বিকেল পাঁচটা থেকে ভারত-পাকিস্তান যুদ্ধবিরতি কার্যকর বলে জানান ভারতের বিদেশ সচিব বিক্রম মিস্ত্রি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সমাজমাধ্যমে দুই দেশের সংঘর্ষবিরতির ঘোষণার পরেই বিদেশ সচিব সাংবাদিক বৈঠক করে জানান, এদিন দুপুরে দুই দেশ আলোচনার মাধ্যমে যুদ্ধবিরতির সিদ্ধান্ত নিয়েছে। সূত্রের খবর, সন্ধে ৭টা ৪৫ মিনিটে জম্মু, আখনোর সহ একাধিক শহরে বিস্ফোরণের শব্দ শোনা গিয়েছে। 

একাধিক সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, যুদ্ধবিরতি ঘোষণার পরেও ১১টি জায়গায় তা লঙ্ঘন করেছে পাকিস্তান। উধমপুর, পুঞ্চ, আখনুর, বারমের-সহ ১১টি জায়গায় যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে পাকিস্তান। এই পরিস্থিতিতে ফের ডাল লেক, শ্রীনগর, উধুমপুর, বারমেরে ব্ল্যাক আউট করা হয়েছে। পাকিস্তানের যুদ্ধবিরতি লঙ্ঘনের জেরে পাঞ্জাব ও রাজস্থান জুড়ে ব্ল্যাক আউট করা হয়েছে।

রাত ৯.৫৫ নাগাদ শ্রীনগরে একাধিক জায়গায় বিস্ফোরণের শব্দ শোনা যায় ।এভাবে সংঘর্ষবিরতি লঙ্ঘন কেন? প্রশ্ন  আতঙ্কিত হয় প্রশ্ন করেন মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাও। কাশ্মীর, পাঞ্জাব, হরিয়ানার মতো সীমান্তবর্তী রাজ্যের পাশাপাশি গুজরাটের আকাশেও দেখা গেছে পাক ড্রোন। কচ্ছ উপকূল-সহ একাধিক এলাকা ব্ল্যাকআউট ছিল। সীমান্তে পাক ড্রোন হামলা রুখতে গিয়ে শহিদ বিএসএফের সাব-ইন্সপেক্টর মহম্মদ ইমতিয়াজ। জম্মু সীমান্তের আরএস পুরা সেক্টরে লড়াইয়ে নেতৃত্ব দিতে গিয়ে প্রাণ হারান তিনি। সোশাল মিডিয়ায় পোস্ট করে দুঃসংবাদ জানাল বিএসএফ, জম্মু।
পাক ড্রোন হামলার পর জরুরি বৈঠকে কেন্দ্র।সূত্রের খবর, সব রাজ্যের মুখ্যসচিবদের নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী ও আইবি প্রধানের বৈঠক। পরিস্থিতি মোকাবিলায় চূড়ান্ত প্রস্তুত থাকার নির্দেশ।
ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভালের সঙ্গে কথা বলেন চিনের বিদেশমন্ত্রী  ওয়াং ই। পহেলগাঁও হামলার নিন্দার পাশাপাশি দু'দেশের মধ্যে উত্তেজনা প্রশমন ও শান্তি ফেরানোর বিষয়ে শুভেচ্ছা জানালেন।

জরুরি বৈঠকে সাংবাদিক বৈঠকে বিদেশসচিব বিক্রম মিসরি। তাঁর কথায়,  ''ডিজিএমও স্তরে হওয়া সংঘর্ষবিরতি চুক্তি ভেঙে কয়েকঘণ্টার মধ্যেই ভারতে হামলা চালিয়েছে পাকিস্তান। এটা বিশ্বাসভঙ্গ ও চুক্তিভঙ্গ। সেনা পরিস্থিতির দিকে সর্বদা নজর রাখছে। এর জবাব দিতে হবে।'' তাঁর আরও বার্তা, পরিস্থিতি বুঝে পাকিস্তান দায়িত্বশীল আচরণ করুক।

Your Opinion

We hate spam as much as you do