Tranding

03:19 PM - 04 Feb 2026

Home / Politics / করোনায় আক্রান্ত হয়ে হাসপাতালে সোনিয়া গান্ধী

করোনায় আক্রান্ত হয়ে হাসপাতালে সোনিয়া গান্ধী

বৃহস্পতিবার (২ জুন) কংগ্রেসের প্রধান মুখপাত্র রণদীপ সুরজেওয়ালা এক বিবৃতিতে বলেন, সোনিয়া গান্ধী করোনায় আক্রান্ত হয়েছেন। বুধবার (১ জুন) সন্ধ্যায় সোনিয়া গান্ধীর করোনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ আসে। তবে মৃদু জ্বর থাকলেও তার শরীরে জটিল কোনো উপসর্গ নেই।

করোনায় আক্রান্ত হয়ে হাসপাতালে সোনিয়া গান্ধী

করোনায় আক্রান্ত হয়ে হাসপাতালে সোনিয়া গান্ধী

করোনা-সম্পর্কিত সমস্যার কারণে ভারতের প্রধান বিরোধী দল কংগ্রেসপ্রধান সোনিয়া গান্ধীকে দিল্লির একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

রোববার (১২ জুন) কংগ্রেসের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়। সোনিয়া গান্ধীর শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে এবং তিনি পর্যবেক্ষণে রয়েছেন বলে জানিয়েছে কংগ্রেস। খবর এনডিটিভির।  

দলটির মুখপাত্র রণদীপ সুরজেওয়ালা এক টুইটবার্তায় জানান, করোনা সমস্যার কারণে কংগ্রেস সভাপতি সোনিয়া গান্ধীকে রোববার গঙ্গারাম হাসপাতালে ভর্তি করা হয়েছে। শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে এবং তিনি পর্যবেক্ষণে রয়েছেন।

সুরজেওয়ালা বলেন, ‘সোনিয়া গান্ধীকে নিয়ে উদ্বেগ এবং শুভকামনা জানানোর জন্য আমরা কংগ্রেসের সব সদস্য ও শুভাকাঙ্ক্ষীকে ধন্যবাদ জানাই।’

বৃহস্পতিবার (২ জুন) কংগ্রেসের প্রধান মুখপাত্র রণদীপ সুরজেওয়ালা এক বিবৃতিতে বলেন, সোনিয়া গান্ধী করোনায় আক্রান্ত হয়েছেন। বুধবার (১ জুন) সন্ধ্যায় সোনিয়া গান্ধীর করোনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ আসে। তবে মৃদু জ্বর থাকলেও তার শরীরে জটিল কোনো উপসর্গ নেই।

ভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, কয়েক দিন আগেই জয়পুরের চিন্তন শিবিরে হাজির ছিলেন সোনিয়া। ফেরার পর থেকে একের পর এক কংগ্রেস নেতাদের সঙ্গে সাক্ষাৎ করেন তিনি। এর মধ্যেই বুধবার সন্ধ্যায় হালকা জ্বর আসে সোনিয়ার। অন্যান্য উপসর্গও ছিল। পরীক্ষা করাতেই করোনা ধরা পড়ে। 

এদিকে সোনিয়া গান্ধীর করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার এক দিনের ব্যবধানে করোনায় আক্রান্ত হওয়ার কথা জানান তার মেয়ে প্রিয়াঙ্কা গান্ধীও।

Your Opinion

We hate spam as much as you do