কংগ্রেসের তরফ থেকে বলা হয়েছে, এই যাত্রা মোট ৬ হাজার ২০০ কিলোমিটার পথ অতিক্রম করবে৷ যে রাজ্যগুলির মধ্যে দিয়ে এই যাত্রা হবে, সেগুলি হল নাগাল্যান্ড, অসম, মেঘালয়, বিহার, ওড়িশা, ছত্তিসগড়. উত্তর প্রদেশ, মধ্যপ্রদেশ, রাজস্থান, গুজরাত হয়ে এটি শেষ হবে মহারাষ্ট্রে
মণিপুর থেকে মুম্বই রাহুল গান্ধির ‘ভারত ন্যায় যাত্রা’, ১৪ জানুঃ থেকে
DECEMBER 28, 2023,
ভারত জোড়ো যাত্রার মতো এক নতুন প্রচার অভিযান শুরু করতে চলেছেন রাহুল গান্ধি৷ তবে এ বার আর দক্ষিণ থেকে উত্তর নয়, এ বার পূর্ব থেকে পশ্চিমের দিকে যাত্রা পরিচালনা করবেন রাহুল গান্ধি৷ এ বারের যাত্রার নাম ‘ভারত ন্যায় যাত্রা৷’ আগামী ১৪ জানুয়ারি থেকে এই ভারত ন্যায় যাত্রা শুরু হতে চলেছে৷ এই যাত্রা চলবে ২০২৪ সালের ২০ মার্চ পর্যন্ত৷
দেশের ঐক্য সংহতি ক্রমশ সংকটে মুখে পড়েছে। ইতিমধ্যে দেশের কেন্দ্রীয় সরকার দেশজুড়ে অঘোষিত জরুরি অবস্থার মতন আচরণ করছে। সংবাদমাধ্যমে স্বাধীনতা, মানুষের ব্যক্তিগত স্বাধীনতা, খবর আদান-প্রদানের স্বাধীনতা থেকে শুরু করে এমন কি প্রশ্ন করার স্বাধীনতা সমস্ত অধিকার খর্ব করে বিল আনা হয়েছে। নজিরবিহীনভাবে ১৪৬ জন সাংসদ শীতকালীন অধিবেশনে লোকসভা থেকে বহিষ্কার হয়েছেন। কার্যত বিরোধীশূন্য সংসদে পরপর গুরুত্বপূর্ণ বিল পাস করানো হয়েছে। এই অবস্থায় ভারতবর্ষের সরকার বিরোধী মঞ্চ INDIA প্রধান শক্তি জাতীয় কংগ্রেসের পক্ষ থেকে এই পদযাত্রার আয়োজন করা হয়েছে। জাতিগত হানাহানিতে বিধ্বস্ত কেন্দ্রীয় সরকারের অপদার্থতার চরম নিদর্শন মনিপুর থেকে এই পদযাত্রা শুরু হচ্ছে বলে ওয়াকিবহাল মহলে ধারণা।
কংগ্রেসের তরফ থেকে বলা হয়েছে, এই যাত্রা মোট ৬ হাজার ২০০ কিলোমিটার পথ অতিক্রম করবে৷ যে রাজ্যগুলির মধ্যে দিয়ে এই যাত্রা হবে, সেগুলি হল নাগাল্যান্ড, অসম, মেঘালয়, বিহার, ওড়িশা, ছত্তিসগড়. উত্তর প্রদেশ, মধ্যপ্রদেশ, রাজস্থান, গুজরাত হয়ে এটি শেষ হবে মহারাষ্ট্রে৷ একটি সাংবাদিক বৈঠকে কংগ্রেসের সাধারণ সম্পাদক কেসি বেণুগোপাল বলেছেন, এটিতে এ বার বাসে যাত্রা করবেন প্রচারের মুখরা৷ সেই যাত্রাপথে যত বেশি সম্ভব মানুষরে যুক্ত করার কাজ করা হবে৷ কোথাও কোথাও পায়ে হেঁটে যাত্রাও করা হবে৷
বেণুগোপাল বলেছেন, ভারত জোড়ো যাত্রার অভূতপূর্ব সাফল্যের পর এই বিষয়ে সিদ্ধান্ত নিয়েছে কংগ্রেস৷ এই যাত্রার মাধ্যমে দেশের সাধারণ যুব সম্প্রদায়ের সঙ্গে একটি সংযোগ স্থাপনের কাজ করবেন রাহুল গান্ধি৷ কথা বলবেন প্রান্তীয় মানুষদের সঙ্গে, কথা বলবেন মহিলাদের সঙ্গেও৷ পাশাপাশি, সাংবাদিক বৈঠকে জয়রাম রমেশ বলেছে, কংগ্রেসের প্রতিষ্ঠা দিব ২৮ ডিসেম্বর ‘হাম তৈয়ার হ্যায়’ নামে একটি মিছিল করা হবে নাগপুরে৷ সেই অনুষ্ঠানে দেশ জোড়া সমর্থক ও নেতারা উপস্থিত থাকবেন৷ ২০২৪ সালের লোকসভা নির্বাচনে লড়াইয়ের প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে৷
কংগ্রেসের তরফ থেকে জানা গিয়েছে, নাগপুরের সেই অনুষ্ঠান থেকেই ২০২৪ সালের লোকসভা নির্বাচনের প্রচার শুরু হবে৷ কংগ্রেস প্রেসিডেন্ট মল্লিকার্জুন খাড়গে, সনিয়া গান্ধি, রাহুল গান্ধি, প্রিয়াঙ্কা গান্ধি ও অন্য শীর্ষ নেতৃত্ব সেদিনের অনুষ্ঠানে উপস্থিত থাকবেন৷
We hate spam as much as you do