জানা গেছে, আক্রান্ত মুদি ব্যবসায়ীর নাম সুমন সাহা(Suman Saha), বয়স ৪৫ বছর। বাড়ি পুরাতন মালদার( Malda) সাহাপুর রশিলাদহ এলাকায়। তার ছেলের অভিযোগ, প্রায় সাড়ে তিন বিঘা জমি নিয়ে গন্ডগোল চলছে। দুষ্কৃতীরা জোরপূর্বক জমি দখলের চেষ্টা করছে। তারই প্রতিবাদ করেছিলেন তার বাবা।
মালদায় কাল মধ্যরাতে ব্যবসায়ীকে দুষ্কৃতীদের গুলি , তদন্তে পুলিশ
Jun 16, 2024
ফের মালদায় শুট আউটের চেষ্টা। শুক্রবার গভীর রাতে বাড়িতে ঢুকে এক মুদির ব্যবসায়ীকে(Grocery) গুলি করল কয়েক জন দুষ্কৃতী। যদিও অল্পের জন্য প্রাণে রক্ষা পান ওই ব্যবসায়ী। গুলি তার বাম পায়ে লেগে বেরিয়ে যায়। তাই বর্তমানে তিনি গুরুতর জখম অবস্থায় চিকিৎসাধীন হাসপাতালে। জানা গেছে, আক্রান্ত মুদি ব্যবসায়ীর নাম সুমন সাহা(Suman Saha), বয়স ৪৫ বছর। বাড়ি পুরাতন মালদার( Malda) সাহাপুর রশিলাদহ এলাকায়। তার ছেলের অভিযোগ, প্রায় সাড়ে তিন বিঘা জমি নিয়ে গন্ডগোল চলছে। দুষ্কৃতীরা জোরপূর্বক জমি দখলের চেষ্টা করছে। তারই প্রতিবাদ করেছিলেন তার বাবা।
সেই কারণেই শুক্রবার গভীর রাতে চারজন দুষ্কৃতী মুখ ঢাকা অবস্থায় তাদের বাড়িতে ঢুকে বাবাকে লক্ষ্য করে গুলি চালায়। তবে সঠিক কি ঘটনা ঘটেছে, এই ঘটনায় কে বা কারা জড়িত তা খতিয়ে দেখতে মালদা থানার পুলিশ তদন্ত শুরু করেছে বলে জানা গেছে। এলাকায় কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের মোতায়েন করা হয়েছে।
We hate spam as much as you do