রাজনৈতিক বিশ্লেষকদের দাবি, আসন্ন গুজরাট-হিমাচল প্রদেশে বিধানসভা নির্বাচন ও লোকসভা নির্বাচনের আগে এই দাবি জানিয়ে ধর্মীয় মেরুকরণের চেষ্টা করছেন দিল্লির মুখ্যমন্ত্রী। ভারত ধর্মনিরপেক্ষ দেশ। সেখানে মুদ্রায় কোনও একটি বিশেষ ধর্মের দেব-দেবীর ছবি থাকলে, তা নিয়ে তুমুল বিতর্ক শুরু হতে পারে।
টাকায় কেজরির লক্ষ্মী-গণেশের দাবী তো বিজেপির নেতার শিবাজী
27 th October 2022
সম্প্রতি অরবিন্দ কেজরিওয়াল টাকায় লক্ষ্মী গণেশের ছবি ছাপানোর আর্জি জানিয়েছিলেন প্রধানমন্ত্রীর কাছে। চিঠি লিখে প্রধানমন্ত্রীকে তিনি জানিয়েছিলেন, টাকায় লক্ষ্মী গণেশের ছবি থাকলে বর্তমান আর্থিক দুর্দশা কাটিয়ে উঠবে ভারত। দেশ সমৃদ্ধ হয়ে উঠবে।
টাকায় লক্ষ্মী গণেশের ছবি ছাপা নিয়ে বিতর্কের মধ্যেই এবার শিবাজীর ছবি ছাপানোর দাবি উঠল। এমনটাই দাবি জানিয়েছেন মহারাষ্ট্রের বিজেপি নেতা। তার বক্তব্য, টাকায় শিবাজীর ছবি ছাপানো হলে তবে তাঁকে যোগ্য সম্মান দেওয়া হবে। মহারাষ্ট্রের বিজেপি বিধায়ক নীতিশ রানে এই দাবি জানিয়েছেন। মহারাষ্ট্রের বিজেপি নেতার এমন দাবিতে নতুন করে তৈরি হয়েছে বিতর্ক।
আর্থিক শ্রী ফেরাতে নোটে গণেশ-লক্ষ্মীর ছবি ছাপানোর পরামর্শ দিলেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। দিল্লির মুখ্যমন্ত্রী জানিয়েছেন, আমি ব্যক্তিগতভাবে প্রধানমন্ত্রী মোদিকে অনুরোধ করছি, নোটের একপাশে গান্ধির মূর্তি যেমন আছে, তেমন থাকুক। একটি দিকে লক্ষ্মী ও গণেশের মূর্তি ছাপানোর পরামর্শ দিচ্ছি।
দিল্লির মুখ্যমন্ত্রী বলেন, দেশের আর্থিক শ্রী ফেরাতে কেন্দ্র এবং প্রধানমন্ত্রী মোদি একাধিকবার চেষ্ট চালিয়েছেন। সেই চেষ্টায় কিছুই লাভ হয়নি। তাই, কেন্দ্রকে এবং মেদিজিকে আমার পরামর্শ, নোটে গান্ধির মূর্তি যেমন আছে তেমন থাকুক। আমার পরামর্শ নোটের একটা দিকে লক্ষ্ম এবং গণেশের মূর্তি ছাপানোর। আমরা সকলেই জানি, একমাত্র দেব বা দেবীদের আশীর্বাদের কারণে আমরা নানা ক্ষেত্রে লাভবান হই। আমার বিশ্বাস, নোটে লক্ষ্মী এবং গণেশের ছবি ছাপালে দেশের আর্থিক শ্রীবৃদ্ধি ঘটবে।
পাশাপাশি কেজরি বলেন, তিনি বাজার থেকে টাকা তুলে নিয়ে নতুন করে লক্ষ্মী-গণেশের ছবি-সহ টাকা ছাপানোর পরামর্শ দিচ্ছেন না। তিনি বলছেন, নতুন করে যে টাকা ছাপানো হবে, সেই টাকায় লক্ষ্মী-গণেশের ছবি প্রকাশ করার অনুরোধ জানাচ্ছেন।
এই প্রসঙ্গে তিনি ইন্দোনেশিয়ার উদাহরণ তুলে ধরে বলেন, ইন্দোনেশিয়া একটি মুসলিম প্রধান দেশ হওয়ার পরেও সেই দেশের ২০ হাজার টাকার নোটে গণেশের মূর্তির ছবি রয়েছে। মুসলিম প্রধান দেশ হওয়ার পরেও ইন্দোনেশিয়া যদি তাদের টাকায় গণেশের মূর্তি ছাপাতে পারে তাহলে ভারত, যে দেশে বহু বছর ধরে হিন্দু দেব বা দেবী মূর্তির পুজো হয়ে আসছে, সেই দেশের নোটে লক্ষ্মী বা গণেশের ছবি ছাপাতে অসুবিধে কোথায়
কেজরিওয়ালের এই দাবি নিয়ে বিতর্ক যখন তুঙ্গে তখনই টাকায় শিবাজীর ছবি ছাপা নিয়ে বিজেপি নেতার দাবিকে কেন্দ্র করে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে। বিজেপি নেতা টুইটারে ছত্রপতি শিবাজীর ছবি দিয়ে একটি নোট এডিট করে প্রকাশ করেছেন।
দিল্লির মুখ্যমন্ত্রী কেজরীবালের এই দাবির পরই শুরু হয়েছে রাজনৈতিক বিতর্ক । রাজনৈতিক বিশ্লেষকদের দাবি, আসন্ন গুজরাট-হিমাচল প্রদেশে বিধানসভা নির্বাচন ও লোকসভা নির্বাচনের আগে এই দাবি জানিয়ে ধর্মীয় মেরুকরণের চেষ্টা করছেন দিল্লির মুখ্যমন্ত্রী। ভারত ধর্মনিরপেক্ষ দেশ। সেখানে মুদ্রায় কোনও একটি বিশেষ ধর্মের দেব-দেবীর ছবি থাকলে, তা নিয়ে তুমুল বিতর্ক শুরু হতে পারে।
We hate spam as much as you do