সাম্প্রতিক সময়ের কেলেঙ্কারির কথাও তিনি উল্লেখ করেন এদিন। তিনি অভিযোগ করেন, গোয়ায় তৃণমূল বিপুল টাকা খরচ করেছিল। তারা পুরো কাজটাই করেছিল বিজেপিকে সাহায্য করতে। আর মেঘালয়েও বিজেপির ক্ষমতায় আসা নিশ্চিত করতেই তৃণমূল সেখানে লড়াই করছে বলে অভিযোগ করেন তিনি। মেঘালয়বাসীকে আশ্বাস ওয়ানাডের সাংসদ এদিন মেঘালয়বাসীকে আশ্বস্ত করে বলেন, কংগ্রেস বিজেপিকে মেঘালয়ের ভাষা-সংস্তৃতি ও ইতিহাসের ক্ষতি করতে দেবে না।
“ তৃণমূল কংগ্রেস বিজেপির সহযোগী “ মেঘালয়ের সভায় রাহুল গান্ধীর অভিযোগ সাথে সদ্য গোয়ার কথা তুলে ধরলেন
Wednesday, February 22, 2023,
তৃণমূল কংগ্রেস বিজেপির সহযোগী। এদিন মেঘালয়ে তাঁর প্রথম সভা থেকে এমনটাই অভিযোগ করলেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী। তিনি আরও অভিযোগ করেছেন, তৃণমূল গোয়ায় গিয়ে বিজেপিকে সুবিধা করে দিয়েছে। পাশাপাশি তিনি এদিন প্রধানমন্ত্রী মোদী এবং বিজেপিকেও নিশানা করেন। প্রশ্নের উত্তর দেননি মোদী প্রচারে রাহুল গান্ধী অভিযোগ করেছেন, সংসদে তিনি বক্তৃতায় প্রধানমন্ত্রী মোদীর উদ্দেশে কিছু প্রশ্ন করেছিলেন। তাঁকে আদানির সঙ্গে সম্পর্ক নিয়েও প্রশ্ন করেছিলেন। তিনি প্রধানমন্ত্রীকে বিমানে আদানির সঙ্গে তোলা ছবিও দেখিয়েছিলেন। কিন্তু কোনও প্রশ্নের উত্তর প্রধানমন্ত্রী দেননি বলে অভিযোগ করেন কংগ্রেস নেতা। রাহুল গান্ধী বলেছেন, প্রধানমন্ত্রী পুরো আলোচনা এড়িয়ে প্রশ্ন করেছেন, কেন তিনি গান্ধী পদবি ব্যবহার করেন, কেন নেহরু নয়।
রাজ্যে রাজ্যে বিজেপির আক্রমণ রাহুল গান্ধী এদিন অভিযোগ করেন, তামিলনাড়ু হোক কিংবা জম্মু ও কাশ্মীর, কর্নাটক হোক কিংবা মেঘালয় রাজ্যে রাজ্যে বিজেপি আক্রমণ চালাচ্ছে। আবার প্রত্যেকটি রাজ্যে আক্রমণ চালাচ্ছে আরএসএসও। তিনি অভিযোগ করেন, সব রাজ্যের ওপরে একটা ধারনা চাপিয়ে দেওয়া হচ্ছে। এই বিষয়টিকে তারা প্রতিরোধ করবেন বলে জানিয়েছেন। রাহুল গান্ধী এব্যাপারে কর্নাটক বিধানসভায় পাশ হওয়া অ্যান্টি কনভারসেশন বিল এবং মব লিঞ্চিংয়ের ঘটনার কথা উল্লেখ করেছেন। তৃণমূলকে নিশানা রাহুলের রাহুল গান্ধী এদিন মেঘালয়ের ভোটের প্রচারে তৃণমূলকে নিশানা করতে গিয়ে বলেন, সবাই তৃণমূলের ইতিহাস জানেন। বাংলার হিংসার কথাও সবাই জানেন।
সাম্প্রতিক সময়ের কেলেঙ্কারির কথাও তিনি উল্লেখ করেন এদিন। তিনি অভিযোগ করেন, গোয়ায় তৃণমূল বিপুল টাকা খরচ করেছিল। তারা পুরো কাজটাই করেছিল বিজেপিকে সাহায্য করতে। আর মেঘালয়েও বিজেপির ক্ষমতায় আসা নিশ্চিত করতেই তৃণমূল সেখানে লড়াই করছে বলে অভিযোগ করেন তিনি। মেঘালয়বাসীকে আশ্বাস ওয়ানাডের সাংসদ এদিন মেঘালয়বাসীকে আশ্বস্ত করে বলেন, কংগ্রেস বিজেপিকে মেঘালয়ের ভাষা-সংস্তৃতি ও ইতিহাসের ক্ষতি করতে দেবে না।
রাহুল এদিন মেধালয়ের ঐতিহ্যবাহী একটি জ্যাকেটও পরেছিলেন। সেদিকে দেখিয়ে তিনি বলেছেন, এটি তিনি রাজ্যের সংস্কৃতি ও ঐতিহ্যের প্রতি শ্রদ্ধার নিদর্শন হিসেবে পরেছেন। তিনি প্রধানমন্ত্রী মোদীকে নিশানা করে বলেন, তিনি (মোদী) রাজ্যে জ্যাকেট পরে এসে সেখানকার ধর্ম, সংস্কৃতি এবং ভাষাকে আক্রমণ করেন। বর্তমান সরকারকে নিশানা প্রাক্তন কংগ্রেস সভাপতি এদিন মেঘালয়ের বর্তমান সরকারকে নিশানা করেন। তিনি বলেন, কনরাড সাংমার এনডিএ সরকার দুর্নীতি জড়িয়ে পড়েছে। প্রসঙ্গত বলে রাখা ভাল মেঘালয়ের নির্বাচনে কংগ্রেসও অন্যতম শক্তি। ২০১৮-র নির্বাচনে কংগ্রেস মেঘালয়ের ৬০ টি আশনের মধ্যে জিতেছিল ২১ টি আসনে। ২০২১-এর নভেম্বরে মুকুল সাংমার নেতৃত্বে কংগ্রেস ভেঙে ১২ জন বিধায়ক তৃণমূলের যোগ দেন। পরে আরও ৫ বিধায়ক যোগ দেন ন্যাশনাল পিপলস পার্টিতে।
We hate spam as much as you do