এমতাবস্থায় আজ ২০ শে মে সারা রাজ্য জুড়ে বামপন্থী কেন্দ্রীয় ট্রেড ইউনিয়নগুলো বিভিন্ন জায়গায় সমাবেশ মিটিং মিছিলের আয়োজন করেছে মূলত তাদের ধর্মঘটের দিন পরিবর্তনের তারিখ ঘোষণা করা এবং সেই সঙ্গে দাবিগুলি সাধারণ মানুষের কাছে নিয়ে যাওয়া জন্য এই আয়োজন আজ ব্যারাকপুর স্টেশন থেকে চিরিয়া মোড় হয়ে ব্যারাকপুর 14 নম্বর রেলগেটের মুখ পর্যন্ত একটি সুবিশাল মিছিল অনুষ্ঠিত হয়
ধর্মঘটের সমর্থনে বারাকপুরের মিছিলে কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন গুলির জমায়েত
২০মে ২০২৫
কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন গুলির ডাকে আজ সারা ভারত ধর্মঘট হওয়ার কথা ছিল। কিন্তু সারাদেশে গত ২২ এপ্রিলের পর থেকে যুদ্ধ পরিস্থিতি ক্রমশ ঘোরালো হয়ে ওঠায় কেন্দ্রীয় ট্রেড ইউনিয়নগুলি গত ১৫ই মে নিজেরা বসে সিদ্ধান্ত নেন যে ধর্মঘট আগামী ৯ই জুলাই হবে।
এই ধর্মঘট মূলত কেন্দ্রীয় সরকারের নতুন লাগু করা যে শ্রম কোড, যা বিস্তারিত ব্যাখ্যা করলে বোঝা যায় অনেকাংশেই পূর্ববর্তী শ্রমিকদের জন্য ভারতবর্ষে গৃহীত যে ২৯ টি শ্রম আইন যে আইন গুলি ভারতীয় শ্রমিকদের বিশেষ কিছু অধিকার দিয়েছিল যার মধ্যে সামাজিক রক্ষা ও মানবিক অধিকার ও বর্তমান ছিল তা অনেকাংশেই লঙ্ঘিত হয়েছে। আইনকে স্মার্ট করবার কথা বলে কেন্দ্রীয় সরকার কার্যত পুঁজিপতিদের স্বার্থে আইন গ্রহণ করেছেন এবং যা অনেকাংশই শ্রমিক শ্রেণীকে তার অধিকার থেকে বঞ্চিত করবে। এছাড়া এই ধর্মঘটের মধ্যে লাগাতার মূল্য বৃদ্ধি দেশজুড়ে বেকারত্ব ন্যূনতম মজুরি ২৬ হাজার টাকা। এবং পেনশন ন্যূনতম ১০,০০০ টাকা করবার দাবি রয়েছে। এছাড়া বিভিন্ন শিল্পের নিজস্ব দাবিগুলোর সাথে যুক্ত হয়েছে। চট শিল্পের গত ২০১৪ এর ৩রা জানুয়ারি যে চুক্তি হয়েছে তা মালিকরা মানছে না বলে অভিযোগ। সুতরাং চট শিল্পে এই চুক্তিকে অবিলম্বে মান্যতা দিতে হবে বলেই এ ধর্মঘটে অন্যতম দাবি হিসেবে রয়েছে। এছাড়া অন্যান্য বিভিন্ন ক্ষেত্রে বিশেষ করে ওষুধ শিল্পে জাল ওসুধের মারাত্মক অভিযোগ চমকে দিয়েছে।
এমতাবস্থায় আজ ২০ শে মে সারা রাজ্য জুড়ে বামপন্থী কেন্দ্রীয় ট্রেড ইউনিয়নগুলো বিভিন্ন জায়গায় সমাবেশ মিটিং মিছিলের আয়োজন করেছে মূলত তাদের ধর্মঘটের দিন পরিবর্তনের তারিখ ঘোষণা করা এবং সেই সঙ্গে দাবিগুলি সাধারণ মানুষের কাছে নিয়ে যাওয়া জন্য এই আয়োজন আজ ব্যারাকপুর স্টেশন থেকে চিরিয়া মোড় হয়ে ব্যারাকপুর ১৪ নম্বর রেলগেটের মুখ পর্যন্ত একটি সুবিশাল মিছিল অনুষ্ঠিত হয়। মিছিল শেষে বক্তব্য রাখেন সিটুর পক্ষে উত্তর ২৪ পরগনা জেলা সম্পাদিকা গার্গী চ্যাটার্জী, এ আই ইউ টিউসির পক্ষে অমল সেন টিইউসির পার্থ গাংগুলি, এআইসিসিটিইউ এর বাসুদেব বোস এবং এআইটিউসির রবীন্দ্র প্রসাদ
We hate spam as much as you do