Tranding

11:49 AM - 04 Feb 2026

Home / Politics / বাসে উঠে যাত্রীদের মধ্যে প্রচারে বসিরহাটের বাম প্রার্থী নিরাপদ সরদার

বাসে উঠে যাত্রীদের মধ্যে প্রচারে বসিরহাটের বাম প্রার্থী নিরাপদ সরদার

বসিরহাটের বামফ্রন্ট প্রার্থী নিরাপদ সরদার গত ফেব্রুয়ারি মাসে কার্যত বিনা অপরাধে বিনা এফআইআরে জেল খেটে এসেছেন। সন্দেশখালি উত্তপ্ত হয়েছে। সন্দেশখালীর প্রাক্তন বিধায়ক হিসেবে নিরাপদ সরদারের নাম তখন বাংলার মুখোমুখি এমতাবস্থায় তৃণমূল কংগ্রেসের সন্দেশখালি অঞ্চলের যে অরাজকতার অভিযোগ পাওয়া গেছে বিশেষ করে শেখ শাহজাহান শিবু সর্দার উত্তম মণ্ডলদের বিরুদ্ধে যে জবর দখলের অভিযোগ তার বিরুদ্ধে রাস্তায় নেমে প্রতিবাদ করার ক্ষেত্রে বারবার উঠে এসেছে নিরাপদ সরদারের নাম। সন্দেশখালি প্রাক্তন এই বাম বিধায়ক তার বক্তব্যে উল্লেখ করেছেন সন্দেশখালীর এই অবস্থার কথা তিনি ২০১৬ থেকে ২১ পর্যন্ত যখন বিধায়ক ছিলেন তখন বারবার বিধানসভায় তোলবার চেষ্টা করেছেন। কিন্তু তাকে বারবার থামিয়ে দিয়েছে শাসক দল

বাসে উঠে যাত্রীদের মধ্যে প্রচারে বসিরহাটের বাম প্রার্থী নিরাপদ সরদার

বাসে উঠে যাত্রীদের মধ্যে প্রচারে বসিরহাটের বাম প্রার্থী নিরাপদ সরদার

২১ এপ্রিল ২০২৪

তখন প্রচার চলছে সন্দেশখালির ধামাখালিতে- হঠাৎ নিরাপদ সরদার উঠে পড়লেন কলকাতা গামী বাসে। বাসের যাত্রীদের উদ্দেশ্যে চিৎকার করে বলা হল ইনি বসিরহাট লোকসভার CPIM প্রার্থী কমরেড নিরাপদ সরদার। কিন্তু নিরাপদকে সবাই চেনেন। তাই তার আগেই বাসে একে অপরের কানে কানে বলতে শুরু করলেন - " দেখ দেখ নিরাপদ সরদার" আর অন্যজন অবাক হয়ে-" ইনি সেই নিরাপদ সরদার"! কেউ কেউ বললেন সন্দেশখালির মায়েদের আন্দোলনের প্রধান কান্ডারী। যার কারণে সারা অঞ্চল আজ জাগতে শুরু করেছে। মানুষের উচ্ছ্বাস তখন তুঙ্গে। এই নির্বাচনে অবশ্যই নিরাপদ সরদারের জেতার লড়াইতে আছেন। 

 

উল্লেখ্য বসিরহাটের বামফ্রন্ট প্রার্থী নিরাপদ সরদার গত ফেব্রুয়ারি মাসে কার্যত বিনা অপরাধে বিনা এফআইআরে জেল খেটে এসেছেন। সন্দেশখালি উত্তপ্ত হয়েছে। সন্দেশখালীর প্রাক্তন বিধায়ক হিসেবে নিরাপদ সরদারের  নাম তখন বাংলার মুখোমুখি এমতাবস্থায় তৃণমূল কংগ্রেসের সন্দেশখালি অঞ্চলের যে অরাজকতার অভিযোগ পাওয়া গেছে বিশেষ করে শেখ শাহজাহান শিবু সর্দার উত্তম মণ্ডলদের বিরুদ্ধে যে জবর দখলের অভিযোগ তার বিরুদ্ধে রাস্তায় নেমে প্রতিবাদ করার ক্ষেত্রে বারবার উঠে এসেছে নিরাপদ সরদারের  নাম। সন্দেশখালি প্রাক্তন এই বাম বিধায়ক তার বক্তব্যে উল্লেখ করেছেন সন্দেশখালীর এই অবস্থার কথা তিনি ২০১৬ থেকে ২১ পর্যন্ত যখন বিধায়ক ছিলেন তখন বারবার বিধানসভায় তোলবার চেষ্টা করেছেন। কিন্তু তাকে বারবার থামিয়ে দিয়েছে শাসক দল। এমতাবস্থায় এবার লোকসভা নির্বাচনে বসিরহাট কেন্দ্রে বামফ্রন্ট মনোনীত সিপিআইএম প্রার্থী হয়েছেন নিরাপদ সরদার। নিঃসন্দেহে বর্তমান পরিস্থিতিতে নিরাপদ সরদার জয়ের জন্য যথেষ্ট উল্লেখযোগ্য জায়গায় আছেন বলে ওয়াকিবহাল মহলের ধারণা। যদিও বিভিন্ন মিডিয়া জোর করে এখানে তৃণমূল বিজেপির মেরুকরণ করবার চেষ্টা করছেন, কিন্তু কোন অবস্থাতেই বসিরহাট কেন্দ্রে মানুষের উচ্ছ্বাস থেকে নিরাপদ সরদার কে সরিয়ে ফেলা যাচ্ছে না। এই কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের যিনি প্রার্থী তিনিও বারবার তার বক্তৃতায় নিরাপদ সরদারের বিষয়ে উল্লেখ করছেন

Your Opinion

We hate spam as much as you do