Tranding

06:45 PM - 04 Feb 2026

Home / Politics / সম্পাদক হয়ে প্রথম ২২শে এপ্রিল লেনিন জন্মদিবসে কলকাতায় বেবি প্রধান বক্তা

সম্পাদক হয়ে প্রথম ২২শে এপ্রিল লেনিন জন্মদিবসে কলকাতায় বেবি প্রধান বক্তা

মঙ্গলবার কলকাতার প্রমোদ দাশগুপ্ত ভবনে লেনিনের জন্মদিবস উপলক্ষে সভায় বক্তা বেবি এবং দলের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম। সভাপতিত্ব করার কথা পলিটব্যুরোর আর এক সদস্য শ্রীদীপ ভট্টাচার্যের।

সম্পাদক হয়ে প্রথম ২২শে এপ্রিল লেনিন জন্মদিবসে কলকাতায় বেবি প্রধান বক্তা

সম্পাদক হয়ে প্রথম ২২শে এপ্রিল লেনিন জন্মদিবসে কলকাতায় বেবি প্রধান বক্তা

 ২১ এপ্রিল ২০২৫ 

মাদুরাই পার্টি কংগ্রেস থেকে সিপিআইএমের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ার পরে প্রথম বার রাজ্যে আসছেন এম এ বেবি।
মাদুরাই পার্টি কংগ্রেস থেকে সিপিআইএমের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ার পরে প্রথম বার রাজ্যে এসেছেন এম এ বেবি। সূত্রের খবর, বেবির কলকাতায় এসেছেন । দলের প্রয়াত প্রাক্তন সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরির নামে কর্মী প্রশিক্ষণের একটি কর্মসূচি  নিয়েছে সিপিআইএম। ব্রিগেড সমাবেশের মাঠে শিবির খুলে রবিবারও তার জন্য নাম নথিভুক্তি করা হয়েছে। রাজারহাটে দলীয় প্রশিক্ষণের সেই সংক্রান্ত কর্মসূচিতে যাওয়ার কথা নতুন সাধারণ সম্পাদকের। পরের দিন, মঙ্গলবার কলকাতার প্রমোদ দাশগুপ্ত ভবনে লেনিনের জন্মদিবস উপলক্ষে সভায় বক্তা বেবি এবং দলের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম। সভাপতিত্ব করার কথা পলিটব্যুরোর আর এক সদস্য শ্রীদীপ ভট্টাচার্যের। আলিমুদ্দিন স্ট্রিটে আজ সিপিআইএমের রাজ্য কমিটির বৈঠকে উপস্থিত ছিলেন বেবি । 

Your Opinion

We hate spam as much as you do