Tranding

03:25 PM - 04 Feb 2026

Home / National / ষষ্ঠ দফায় বেলা ১১ টা পর্যন্ত বাংলায় ভোট ৩৩- ৩৮%, কমিশনের রিপোর্ট

ষষ্ঠ দফায় বেলা ১১ টা পর্যন্ত বাংলায় ভোট ৩৩- ৩৮%, কমিশনের রিপোর্ট

শনিবার রাজ্যের যে ৮টি কেন্দ্রে ভোটগ্রহণ চলছে সেগুলি হল বাঁকুড়া, পুরুলিয়া, বিষ্ণুপুর, মেদিনীপুর, তমলুক, কাঁথি, ঘাটাল, ঝাড়গ্রাম। এর মধ্যে সকাল ১১টা পর্যন্ত সবচেয়ে বেশি ভোট পড়েছে ঘাটাল কেন্দ্রে। আর সবচেয়ে কম ভোট পড়েছে পুরুলিয়ায়।

ষষ্ঠ দফায় বেলা ১১ টা পর্যন্ত বাংলায় ভোট ৩৩- ৩৮%, কমিশনের রিপোর্ট

ষষ্ঠ দফায় বেলা ১১ টা পর্যন্ত বাংলায় ভোট ৩৩- ৩৮%, কমিশনের রিপোর্ট 

 25th May 2024 

বিক্ষিপ্ত অশান্তির মধ্যে দিয়ে শুরু হয়েছে ষষ্ঠ দফার ভোট। তবে ভোটদানের হার আপাতত নির্বাচন কমিশনের কাছে বেশ ইতিবাচক। সকাল ৯টা পর্যন্ত বাংলার আটটি কেন্দ্রে ভোট পড়েছিল ১৬.৫৪ শতাংশ। সকাল ১১টায় সেই হার বেড়ে দাঁড়িয়েছে প্রায় ৩৬.৮৮ শতাংশ। 

শনিবার রাজ্যের যে ৮টি কেন্দ্রে ভোটগ্রহণ চলছে সেগুলি হল বাঁকুড়া, পুরুলিয়া, বিষ্ণুপুর, মেদিনীপুর, তমলুক, কাঁথি, ঘাটাল, ঝাড়গ্রাম। এর মধ্যে সকাল ১১টা পর্যন্ত সবচেয়ে বেশি ভোট পড়েছে ঘাটাল কেন্দ্রে। আর সবচেয়ে কম ভোট পড়েছে পুরুলিয়ায়। 

তাহলে কমিশনের তথ্য অনুযায়ী কোন কেন্দ্রে কত ভোট পড়েছে এক ঝলকে দেখে নেওয়া যাক -

তমলুক - ৩৮.০৫ শতাংশ 
কাঁথি - ৩৮.০৩ শতাংশ 
ঘাটাল - ৩৯.২১ শতাংশ 
ঝাড়গ্রাম - ৩৮.২৪ শতাংশ 
মেদিনীপুর - ৩৪.৪১ শতাংশ 
পুরুলিয়া - ৩৩.১৬ শতাংশ 
বাঁকুড়া - ৩৫.৮৪ শতাংশ 
বিষ্ণুপুর - ৩৭.৯৮ শতাংশ 

Your Opinion

We hate spam as much as you do