JNUSU-র প্রেসিডেন্ট ঐশী ঘোষ ও ছাত্র সংসদের অন্যান্য সদস্যরা কর্তৃপক্ষকে চিঠি পাঠিয়ে যত দ্রুত সম্ভব আফগান পড়ুয়াদের সাহায্যের আবেদন জানিয়েছে। ভারতের ছাত্র ফেডারেশনের দাবি, পাসপোর্ট-ভিসা সংক্রান্ত জট কাটিয়ে দ্রুত ক্যাম্পাসে ফেরানো হোক পড়ুয়াদের। JNU-র ডিন এবং কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীকে চিঠি পাঠিয়ে ছাত্র সংসদের পক্ষ থেকে আবেদন করে বলা হয়েছে, বিশ্ববিদ্যালয়ের আফগান ছাত্রছাত্রীরা আগেও বেশ কয়েকবার ক্যাম্পাসে ফিরতে চেয়ে যোগাযোগ করেছিলেন।
তালিবানি দখলে আফগানিস্তান,ছাত্র সংগঠন SFI আফগান ছাত্র ছাত্রীর পাশে দাঁড়াল
আফগানিস্তানের দখল নিল তালিবানিরা , কুড়ি বছর পর। রবিবার দুপুর নাগাদ আফগানিস্তানের আসরাফ ঘানি সরকারের পতন ঘটে। ইতিমধ্যেই দেশ ছেড়েছেন আফগানিস্তানের সদ্য প্রাক্তন প্রেসিডেন্ট আসরাফ ঘানি। এই পরিস্থিতিতে আফগানিস্তানের পড়ুয়াদের পাশে দাঁড়াল বামপন্থী ছাত্র সংগঠন এসএফআই (SFI)। পড়ুয়াদের ক্যাম্পাসে দ্রুত ফেরানোর দাবিতে পদক্ষেপ নিল জওহর লাল নেহেরু বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ।
JNUSU-র প্রেসিডেন্ট ঐশী ঘোষ ও ছাত্র সংসদের অন্যান্য সদস্যরা কর্তৃপক্ষকে চিঠি পাঠিয়ে যত দ্রুত সম্ভব আফগান পড়ুয়াদের সাহায্যের আবেদন জানিয়েছে। ভারতের ছাত্র ফেডারেশনের দাবি, পাসপোর্ট-ভিসা সংক্রান্ত জট কাটিয়ে দ্রুত ক্যাম্পাসে ফেরানো হোক পড়ুয়াদের। JNU-র ডিন এবং কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীকে চিঠি পাঠিয়ে ছাত্র সংসদের পক্ষ থেকে আবেদন করে বলা হয়েছে, বিশ্ববিদ্যালয়ের আফগান ছাত্রছাত্রীরা আগেও বেশ কয়েকবার ক্যাম্পাসে ফিরতে চেয়ে যোগাযোগ করেছিলেন। কিন্তু তাতে বিশ্ববিদ্যালয়ের তরফে কোন সাহায্য করা হয়নি।
আর সেই কারনেই তারা এদেশে ফিরতে পারেননি। কিন্তু বর্তমানে সে দেশে চরম অরাজক পরিবেশ। পড়াশোনার পরিবেশ নেই বললেই চলে। তাই বিশ্ববিদ্যালয়ের সাহায্য ছাড়া জেএনইউ-র আফগান পড়ুয়ারা নিজেদের শিক্ষা সম্পূর্ণ করবে কিভাবে? সেই প্রশ্ন তোলা হয়েছে এসএফআই এর তরফে। এসএফআইয়ের সর্বভারতীয় সংগঠনের তরফেও আফগান পড়ুয়াদের পাশে থাকার আশ্বাস দেওয়া হয়েছে।
এদিকে আফগানিস্তানের প্রেসিডেন্ট আশরফ ঘানি ইস্তফা দিয়ে দেশ ছেড়েছেন। তালিবানিদের দখলে আফগানিস্তান চলে গিয়েছে দুপুরেই। আফগানিস্তানের নয়া প্রেসিডেন্ট হতে পারেন আবদুল গনি বরাদর। তিনি প্রেসিডেন্ট ভবনে চলে এসেছেন বলে জানা গিয়েছে। এদিকে আফগানিস্তানের বিভিন্ন জেলে বন্দি তালিবানদের মুক্তি দেওয়া হয়েছে। রাস্তায় নেমেছে মুক্তিপ্রাপ্ত বন্দিদের ঢল। দ্রুত সরানো হচ্ছে আফগানিস্তানে থাকা ভারতীয়দের।
We hate spam as much as you do