Tranding

11:38 AM - 04 Feb 2026

Home / Politics / আবার মেদিনীপুরে লালের জয়! শুভেন্দুর বিজেপি শূণ্য

আবার মেদিনীপুরে লালের জয়! শুভেন্দুর বিজেপি শূণ্য

সিপিআইএমের পাঁশকুড়া বাজার কমিটির সম্পাদক বলেন, “এই নির্বাচনে বোঝা যাচ্ছে পুনরায় সিপিএমের দিকে মুখ ফিরছে সাধারণ মানুষের। এতে আমরা খুব খুশি। একের পর এক সমবায় সমিতি আমরা জিতছি। এতে বোঝা যায়, তৃণমূলকে সরিয়ে পুনরায় বামেদের আনছে মানুষ। পরিবর্তন শুরু হয়েছে।”

আবার মেদিনীপুরে লালের জয়! শুভেন্দুর বিজেপি শূণ্য

আবার মেদিনীপুরে লালের জয়! শুভেন্দুর বিজেপি শূণ্য 

Mar 26, 2023 


মেদিনীপুর  জেলায় আবারও উড়ল লাল আবির, খাতাই খুলতে পারল না বিজেপি। পাঁশকুড়া সমবায় ভোটে জয়ী সিপিআইএম।
 হলদিয়ার পর এবার পাঁশকুড়ার (Panskura) যশোড়া কো-অপারেটিভ এগ্রিকালচার ক্রেডিট সোসাইটি নির্বাচনে জয়ী হল সিপিআইএম (CPIM)। তৃণমূল পেল দ্বিতীয় স্থান। আর বিজেপির ঝুলিতে শূন্য। এই প্রথমবার পাঁশকুড়া সমবায় সমিতির দখল পেল সিপিএম। স্বভাবতই উচ্ছ্বসিত লাল শিবির। সাধারণ মানুষ পুনরায় তৃণমূল (TMC), বিজেপি (BJP)-কে সরিয়ে বামেদের উপর আস্থা রাখছে বলে দাবি পাঁশকুড়া সিপিআইএম নেতৃত্বের।


যশোড়া সমবায় সোসাইটি সূত্রে জানা গিয়েছে, পাঁশকুড়ার যশোড়া কো-অপারেটিভ এগ্রিকালচার ক্রেডিট সোসাইটির পরিচালন কমিটিতে মোট ৯টি আসন রয়েছে। এবারের নির্বাচনে ৯টি আসনেই প্রার্থী দিয়েছিল সিপিআইএম এবং তৃণমূল কংগ্রেস। আর ৪টি আসনে প্রার্থী দিয়েছিল বিজেপি। এদিন নির্বাচনের শেষে দেখা যায়, সিপিএম ৯টি আসনে জয়ী হয়েছে এবং তৃণমূল কংগ্রেস পেয়েছে ৪টি আসন। খাতা খুলতে পারেনি বিজেপি।


যশোড়া সমবায় সমিতির নির্বাচনে জয় পেয়ে উচ্ছ্বসিত সিপিআইএমের পাঁশকুড়া বাজার কমিটির সম্পাদক বলেন, “এই নির্বাচনে বোঝা যাচ্ছে পুনরায় সিপিএমের দিকে মুখ ফিরছে সাধারণ মানুষের। এতে আমরা খুব খুশি। একের পর এক সমবায় সমিতি আমরা জিতছি। এতে বোঝা যায়, তৃণমূলকে সরিয়ে পুনরায় বামেদের আনছে মানুষ। পরিবর্তন শুরু হয়েছে।”

Your Opinion

We hate spam as much as you do