''আমি তো BJP-তেই আছি।'' বাগদার ‘দলত্যাগী’ বিধায়ক বিশ্বজিৎ দাসের মন্তব্য হতবাক রাজনৈতিক মহল। পুরভোটের প্রাক্কালে শুক্রবার মধ্যমগ্রামের তৃণমূল জেলা পার্টি অফিসের বৈঠকে যোগ দেন বিশ্বজিৎ।অথচ সেখান থেকে বেরিয়েই তাঁর গলায় শোনা যায় ভিন্ন সুর। সাংবাদিকদের মুখোমুখি হয়ে বাগদার 'দলত্যাগী' বিধায়ক বলেন, ''আমি তো BJP-র বিধায়ক।” তাহলে কী আপনি BJP-তেই আছেন? জবাবে ঘাড় নেড়ে সম্মতি দেন বিশ্বজিৎ।শুক্রবার দুপুরে মধ্যমগ্রামে তৃণমূল জেলা পার্টি অফিসে এসে পুরভোট নিয়ে দলীয় আলোচনা সারেন সদ্য BJP ছেড়ে তৃণমূলে আসা বাগদার বিধায়ক বিশ্বজিৎ দাস।
''BJP-তেই আছি!''তৃনমুল অফিসের বারান্দায় দাঁড়িয়ে বাগদার বিধায়ক বললেন
''আমি তো BJP-তেই আছি।'' বাগদার ‘দলত্যাগী’ বিধায়ক বিশ্বজিৎ দাসের মন্তব্য হতবাক রাজনৈতিক মহল। পুরভোটের প্রাক্কালে শুক্রবার মধ্যমগ্রামের তৃণমূল জেলা পার্টি অফিসের বৈঠকে যোগ দেন বিশ্বজিৎ।অথচ সেখান থেকে বেরিয়েই তাঁর গলায় শোনা যায় ভিন্ন সুর। সাংবাদিকদের মুখোমুখি হয়ে বাগদার 'দলত্যাগী' বিধায়ক বলেন, ''আমি তো BJP-র বিধায়ক।” তাহলে কী আপনি BJP-তেই আছেন? জবাবে ঘাড় নেড়ে সম্মতি দেন বিশ্বজিৎ।শুক্রবার দুপুরে মধ্যমগ্রামে তৃণমূল জেলা পার্টি অফিসে এসে পুরভোট নিয়ে দলীয় আলোচনা সারেন সদ্য BJP ছেড়ে তৃণমূলে আসা বাগদার বিধায়ক বিশ্বজিৎ দাস। অথচ দলীয় আলোচনা সেরে বেরিয়েই সাংবাদিকদের মুখোমুখি হয়ে আসন্ন পুরভোটে BJP-র সম্ভাবনা নিয়ে সওয়াল করলেন। তিনি বলেন, “আসন্ন পুরসভা নির্বাচনে BJP-র গোবরডাঙ্গা ও বনগাঁ পুরসভায় ভালো করা উচিত। লোকসভা ও বিধানসভা নির্বাচনের ফলের ভিত্তিতে এই দুটি পুরসভায় অনেক ওয়ার্ডে এগিয়ে রয়েছে। এখানে BJP-র জেতা উচিত।” বিগত চার পুরনিগমের ভোটে খারাপ ফলাফলের জন্য দলীয় কোন্দলকেই দায়ী করেছেন তিনি। কিছুটা আক্ষেপের সুরে বাগদার বিধায়ক বলেন, “নিজেদের মধ্যে কিছু গণ্ডগোল না থাকলে BJP আরও ভালো ফল করত। আমাদের মতো মানুষকে ব্যবহার করতে না পারার জন্যই এরকম হচ্ছে। এভাবে গোষ্ঠীদ্বন্দ্ব চললে আগামী পুরভোটেও এরকম হবে।” একইসঙ্গে সাংসদ শান্তনু ঠাকুরের জন্যই তিনি দল ছেড়েছিলেন ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, “শান্তনু ঠাকুর এককভাবে দল চালাতে চেয়েছিলেন। তাই তাঁর জন্যই দল ছেড়েছিলাম।” এখন কোন দলে? বাগদার বিধায়কের জবাব, তবে এদিন কিছু না বললেও বৃহস্পতিবার তৃণমূলের জেলা কমিটির বৈঠক সেড়ে বেরিয়ে বিশ্বজিৎ দাস বলেছিলেন, “আমি BJP-র বিধায়ক BJP-তেই আছি।”
We hate spam as much as you do