এরপর মণিপুরে এক বিজেপি নেতার বাড়িতে আগুন দিয়েছে জনতা। আসকার আলীর নামের ওই নেতা বিজেপি সংখ্যালঘু মোর্চার মণিপুরের সভাপতি। ওয়াকফ সংশোধনী আইনকে সমর্থন করার অভিযোগে তার বাড়িতে আগুন দেয়া হয় বলে জানিয়েছে একটি সূত্র।
ওয়াকফ সংশোধনী বিল বিরোধী বিক্ষোভে মনিপুরে বিজেপি নেতার বাড়িতে আগুন দিল জনতা
০৭ এপ্রিল ২০২৫
ওয়াকফ সংশোধনী বিল ঘিরে বিক্ষোভে দেশজুড়ে রাজপথে বিক্ষোভ । এর প্রতিবাদে রাস্তায় নেমেছেন হাজার হাজারো মানুষ। ধর্মীয় সম্পত্তির ওপর হস্তক্ষেপের অভিযোগ তুলে পুড়িয়েছেন কুশপুত্তলিকা।
এরপর মণিপুরে এক বিজেপি নেতার বাড়িতে আগুন দিয়েছে জনতা। আসকার আলীর নামের ওই নেতা বিজেপি সংখ্যালঘু মোর্চার মণিপুরের সভাপতি। ওয়াকফ সংশোধনী আইনকে সমর্থন করার অভিযোগে তার বাড়িতে আগুন দেয়া হয় বলে জানিয়েছে একটি সূত্র।
সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, রোববার (৬ এপ্রিল) সন্ধ্যায় স্থানীয় জনতা ওই নেতার বাড়িতে আগুন দেয়। এর আগে সংসদে ওয়াকফ সংশোধনী বিল পাসের বিরুদ্ধে রোববার রাজ্যের বিভিন্ন জায়গায় বিক্ষোভ দেখান।
এদিন থৈবাল জেলার লিলং এলাকায় ১০২ নম্বর জাতীয় সড়কের সমাবেশে পাঁচ হাজারেরও বেশি মানুষ অংশ নেন। পরে সন্ধ্যার পর আসকার আলীর বাড়িতে আগুন দেয়া হয়।
সমাজসেবক এবং সম্প্রদায়ের নেতা সাকির আহমেদ সমাবেশে অংশ নিয়ে বলেন, ওয়াকফ সংশোধনী বিল ভারতীয় সংবিধানের নীতির পরিপন্থী কারণ এটি সম্প্রদায়ের কাছে সম্পূর্ণরূপে অগ্রহণযোগ্য।
এদিকে ইম্ফল পূর্বের ক্ষত্রী আওয়াং লেইকাই, কাইরাং মুসলিম এবং কিয়ামগেই মুসলিম এলাকা এবং বিষ্ণুপুর জেলার সোরা থেকেও প্রতীকী প্রতিবাদের খবর পাওয়া গেছে।
এই ঘটনার পর ওই অঞ্চলে আধা-সামরিক এবং অতিরিক্ত বাহিনী মোতায়েন করা হয়েছে।
We hate spam as much as you do