জঙ্গিদের আত্মগোপন করে থাকার খবর পেয়ে, বৃহস্পতিবার রাত থেকে শ্রীনগরের ডানমারের আলমদার এলাকায় সার্চ অপারেশনে নামে সেনা ও পুলিস। সূত্রের খবর, হঠাৎ করে বাহিনীর উপর গুলিবর্ষণ শুরু করে জঙ্গিরা। পালটা উত্তর দেন জওয়ানরা। দীর্ঘ গুলির লড়াইয়ে খতম হয় দুই লস্কর জঙ্গি।
উত্তপ্ত শ্রীনগর, সেনা- লস্কররের গুলির লড়াইতে নিকেশ ২ জঙ্গি
newscopes.in 16th july সেনা-জঙ্গি গুলির লড়াইয়ে উত্তপ্ত জম্মু-কাশ্মীরের শ্রীনগর। ডানমারের আলমদার কলোনি এলাকায় গুলির লড়াইয়ে নিকেশ ২ জঙ্গি। জম্মু-কাশ্মীর পুলিসের আইডি বিজয় কুমার জানান, খতম দুই জঙ্গি লস্কর-ই-তইবার সদস্য।
জঙ্গিদের আত্মগোপন করে থাকার খবর পেয়ে, বৃহস্পতিবার রাত থেকে শ্রীনগরের ডানমারের আলমদার এলাকায় সার্চ অপারেশনে নামে সেনা ও পুলিস। সূত্রের খবর, হঠাৎ করে বাহিনীর উপর গুলিবর্ষণ শুরু করে জঙ্গিরা। পালটা উত্তর দেন জওয়ানরা। দীর্ঘ গুলির লড়াইয়ে খতম হয় দুই লস্কর জঙ্গি। গতকাল জম্মু-কাশ্মীর পুলিসের তরফে বান্দিপোড়ায় একটি জঙ্গি মডিউলেরও পর্দা ফাঁস করা হয়। গ্রেফতার হয় লস্কর-ই-তইবার তিন সদস্য। ধৃতেদর কাছ থেকে প্রচুর বন্দুক-কার্তুজ, ভুয়ো সিম কার্ড উদ্ধার হয়।
জম্মু-কাশ্মীর নিয়ে সেখানকার রাজনৈতিক দলগুলোর সঙ্গে প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর বৈঠকের পর থেকেই ফের উত্তপ্ত হয়ে উঠেছে উপত্যকা। জম্মুর বায়ুসেনা ঘাঁটিতে ড্রোন হামলা, পুলিস কর্মীকে খুন, একাধিক সন্দেহভাজন ড্রোনের ঘোরাঘুরি এবং সেনা-জঙ্গি গুলির লড়াই। এই মহামারীর সময়কে বেছে নিয়ে কাশ্মীরকে ফের অশান্ত করতে চাইছে জঙ্গিরা।
We hate spam as much as you do