Tranding

06:50 PM - 04 Feb 2026

Home / Politics / মানিকতলা উপনির্বাচনে TMC সুপ্তি পান্ডে CPM এর রাজীব মজুমদার এর লড়াই

মানিকতলা উপনির্বাচনে TMC সুপ্তি পান্ডে CPM এর রাজীব মজুমদার এর লড়াই

বৈঠকে সিদ্ধান্ত হয়েছে মানিকতলা কেন্দ্রের সিপিআই(এম) প্রার্থী হচ্ছেন রাজীব মজুমদার । তিনি গত 2021-এর বিধানসভা নির্বাচনে এই কেন্দ্রেই বামেদের প্রার্থী ছিলেন । রানাঘাট দক্ষিণ কেন্দ্রে এবার সিপিএম প্রার্থী অরিন্দম বিশ্বাস

মানিকতলা উপনির্বাচনে TMC সুপ্তি পান্ডে CPM এর রাজীব মজুমদার এর লড়াই

মানিকতলা উপনির্বাচনে TMC সুপ্তি পান্ডে CPM এর রাজীব মজুমদার এর লড়াই 

16/06/2024

লোকসভা নির্বাচনের রেশ কাটতে না কাটতেই রাজ্যে ফের ভোটের বাদ্যি। এবার ৪ বিধানসভা কেন্দ্রে হতে চলেছে উপনির্বাচন। ভোটগ্রহণ হবে রায়গঞ্জ, রানাঘাট দক্ষিণ, বাগদা ও মানিকতলা বিধানসভা কেন্দ্রে। প্রস্তুতি শুরু করে দিয়েছে সব পক্ষ। এরই মাঝে মানিকতলার সম্ভাব্য তৃণমূল প্রার্থীর নাম এল প্রকাশ্যে। মানিকতলা থেকে ভোটে লড়বেন সাধন পাণ্ডের স্ত্রী সুপ্তি পাণ্ডে।


এরই মধ্যে রাজ্যের চার কেন্দ্রে উপনির্বাচনের জন্য শুক্রবার প্রার্থী ঘোষণা করেছে বামেরা ৷ একটি কেন্দ্র ছেড়ে দেওয়া হয়েছে কংগ্রেসের জন্য ৷সূত্রের খবর, বৈঠকে সিদ্ধান্ত হয়েছে মানিকতলা কেন্দ্রের সিপিআই(এম) প্রার্থী হচ্ছেন রাজীব মজুমদার । তিনি গত 2021-এর বিধানসভা নির্বাচনে এই কেন্দ্রেই বামেদের প্রার্থী ছিলেন । রানাঘাট দক্ষিণ কেন্দ্রে এবার সিপিএম প্রার্থী অরিন্দম বিশ্বাস । পাশাপশি উত্তর 24 পরগনার বাগদা কেন্দ্রে এবার বামফ্রন্ট মনোনীত ফরওয়ার্ড ব্লকের প্রার্থী হচ্ছেন পেশায় স্কুল শিক্ষক গৌড়াদিত্য বিশ্বাস ৷ গত বিধানসভায় এই কেন্দ্রে কংগ্রেস প্রার্থী দিয়েছিল । এবারের প্রার্থী গৌড়াদিত্য বিশ্বাসের বাবা কমলাক্ষ বিশ্বাস ছিলেন এখানকার বর্ষীয়ান ফরওয়ার্ড ব্লক নেতা ।

 

উল্লেখ্য ২০১১ সাল থেকে টানা ৩ বার মানিকতলা কেন্দ্রে তৃণমূলের টিকিটে জয়ী হয় সাধন পাণ্ডে। ক্রেতা সুরক্ষা মন্ত্রীও করা হয় তাঁকে। যদিও ২০২১ সালের ৯ নভেম্বর প্রয়াত হন সাধন পাণ্ডে। যার জেরে ওই আসনটি ফাঁকা হয়ে যায়। পরবর্তীতে আইনি জটিলতায় ওই কেন্দ্রে আটকে থাকে উপনির্বাচন। তবে সম্প্রতি সুপ্রিম কোর্টে বিষয়টির মিমাংসা হয়। তারপরেই দেখা গেল ওই কেন্দ্রে উপনির্বাচনের দিনক্ষণ ঘোষণা করল জাতীয় নির্বাচন কমিশন।

Your Opinion

We hate spam as much as you do