Tranding

01:33 PM - 04 Feb 2026

Home / Education / CBSE-র দ্বাদশ এবং দশম শ্রেণির ফলাফল প্রকাশিত ! মেয়েরা এগিয়ে

CBSE-র দ্বাদশ এবং দশম শ্রেণির ফলাফল প্রকাশিত ! মেয়েরা এগিয়ে

এবার অর্থাৎ ২০২৪ সালে সিবিএসই-র দ্বাদশ শ্রেণিতে পাশের হার ৮৭.৯৮ শতাংশ। গত বছর অর্থাৎ ২০২৩ সালে পাশের হার ছিল ৮৭ দশমিক ৩৩ শতাংশ। এবার কিছুটা হলেও পাশের হার (CBSE Results 2024) বাড়ল। অন্যদিকে দশম শ্রেণিতে ৯৩.৬০ শতাংশ পাশের হার।

CBSE-র দ্বাদশ এবং দশম শ্রেণির ফলাফল প্রকাশিত ! মেয়েরা এগিয়ে

CBSE-র দ্বাদশ এবং দশম শ্রেণির ফলাফল প্রকাশিত ! মেয়েরা এগিয়ে 

Monday, May 13, 2024,

সিবিএসই-র দ্বাদশ এবং দশম শ্রেণির ফলাফল প্রকাশিত হল। গত কয়েকদিন ধরেই ফলাফল কবে প্রকাশিত হবে তা নিয়ে একটা জল্পনা ছিল। আজ সোমবার তা প্রকাশিত হল। কিছুক্ষণের ব্যবধানে দ্বাদশ এবং দশম শ্রেণির ফলাফল প্রকাশিত হয়েছে। এবারও ফলাফলে ছেলেদের থেকে মেয়েদের ফলাফলে জয়জয়কার। মেধাতালিকা প্রকাশিত হয়নি।

এবার অর্থাৎ ২০২৪ সালে সিবিএসই-র দ্বাদশ শ্রেণিতে পাশের হার ৮৭.৯৮ শতাংশ। গত বছর অর্থাৎ ২০২৩ সালে পাশের হার ছিল ৮৭ দশমিক ৩৩ শতাংশ। এবার কিছুটা হলেও পাশের হার (CBSE Results 2024) বাড়ল। অন্যদিকে দশম শ্রেণিতে ৯৩.৬০ শতাংশ পাশের হার।
 

পাশের হারে গত বছরের মতো (CBSE Results 2024) এবারও ছেলেদের তুলনায় মেয়েদের পাশের হারে শীর্ষে মেয়েরা। ছাত্রীদের পাশের হার ৯১.৫২ শতাংশ। কিন্তু ছেলেদের পাশের হার ৮৫.১২ শতাংশ। বোর্ডের তরফে দেওয়া তথ্য অনুযায়ী, সিবিএসই-র দ্বাদশ শ্রেণিতে এবার ৯৫ শতাংশের বেশি নম্বর পেয়েছেন প্রায় ২৪ হাজার পড়ুয়া।

অর্থাৎ ০.১ শতাংশ পরীক্ষার্থী এবার সর্বোচ্চ নম্বর পেয়েছেন বলে প্রকাশিত খবরে দাবি করা হয়েছে। অনলাইনের মাধ্যমে সিবিএসই-র দ্বাদশ শ্রেণির ফলাফল জানা জাচ্ছে। কীভাবে তা দেখবেন তা বিস্তারিত সংশ্লিষ্ট প্রতিবেদনে বলা হল। পাশাপাশি সিবিএসই-র দশম শ্রেণির ফলাফল অনুযায়ী মেয়েদের পাশের হার ৯৪.৭৫ শতাংশ। যা ছেলেদের পাশের হারে কিছুটা হলেও বেশি।

অনলাইনের মাধ্যমে সিবিএসই-র দ্বাদশ শ্রেণির ফলাফল জানা যাচ্ছে। এজন্য নির্দিষ্ট ওয়েবসাইট (CBSE Results 2024) আছে। সেই মতো এই লিঙ্কে - cbseresults.nic.in - ক্লিক করে ফলাফল জানতে পারবেন পরীক্ষার্থীরা। এছাড়াও সিবিএসই'র দশম ও দ্বাদশের রেজাল্ট অন্যান্যবারের মতো এবারও অনলাইনে দেখা যাবে। আর সেজন্য নির্দিষ্ট ওয়েবসাইটগুলি হল - cbse.nic.in , cbseresults.nic.in , cbseresults.gov.incbse.gov.in

বলে রাখা প্রয়োজন, এই বছর অর্থাৎ ২০২৪ সালের সিবিএসই-র দ্বাদশ শ্রেণির (CBSE Results 2024) পরীক্ষা শুরু হয়েছিল গত ১৫ ফেব্রুয়ারি থেকে। পরীক্ষা শেষ হওয়ার কয়েকদিনের মাথাতেই ফলাফল প্রকাশ হল। সেন্ট্রাল বোর্ড অব সেকেন্ডারি এডুকেশন জানাচ্ছে, এই বছর ফলাফল (CBSE Results 2024) ভালো হয়েছে। ত্রিবান্দম থেকে এই বছর ফলাফল ভালো হয়েছে বলেও বোর্ডের তরফে জানানো হয়েছে বলে জানা গিয়েছে। ওয়ান ইন্ডিয়া বাংলার তরফে শুভেচ্ছা সকল পরীক্ষার্থীদের।

Your Opinion

We hate spam as much as you do