দেখা যায়, হিন্দু মুসলিম ঐক্য কমিটির ব্যানারে হিন্দুরা পুষ্পবর্ষণ করছেন নামাজীদের উপর। দিল্লি রোডের ঈদগাহে হাজার হাজার মানুষ এই উৎসব উদযাপনের জন্য জড়ো হন। ফলে এর ভিডিও হয়েছে তাড়াতাড়ি।
জয়পুরে সম্প্রীতি,আজ ঈদের নামাজিদের ওপর হিন্দু জনতার পুষ্পবর্ষণ
৩১ মার্চ ২০২৫
ধর্মীয় বিভাজনের রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত প্রচারের মধ্যেই সম্প্রীতির এক অপূর্ব চিত্র দেখল রাজস্থানের জয়পুর। সোমবার পবিত্র ঈদের দিনে নামাজ পড়তে যাওয়া মুসলিমদের উপর পুষ্পবর্ষণ করলেন হিন্দুরা। এই ঘটনা সারা এক অনন্য নজির সৃষ্টি করেছে।
সোমবার সকালে জয়পুরের ঈদগাহে ঈদল ফিতর উদযাপন করতে যান মুসলিম ধর্মাবলম্বীরা। এই ঈদ খুশির ঈদ। ফলে সকলেই ছিলেন খুশির আমেজের মধ্যে। আর তখন ঘটে এক অভিনব ঘটনা।
দেখা যায়, হিন্দু মুসলিম ঐক্য কমিটির ব্যানারে হিন্দুরা পুষ্পবর্ষণ করছেন নামাজীদের উপর। দিল্লি রোডের ঈদগাহে হাজার হাজার মানুষ এই উৎসব উদযাপনের জন্য জড়ো হন। ফলে এর ভিডিও হয়েছে তাড়াতাড়ি। আর সোশ্যাল মিডিয়ায় দেয়া মাত্রই তা ভাইরাল।
We hate spam as much as you do