উদ্বোধনী অনুষ্ঠানে দিপ্সীতা ধর ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামে শহীদ ক্ষুদিরাম বসুর আত্মবলিদান এবং বামপন্থীদের অবদানের কথা উল্লেখ করেন। তিনি আরও বলেন, কিভাবে আরএসএস বিজেপির সরকার দেশ জুড়ে ছাত্রদের উপর আক্রমণ নামিয়ে এনেছে এবং এ রাজ্যে তৃণমূল সরকার কিভাবে শিক্ষা ব্যবস্থাকে নৈরাজ্যে পরিণত করেছে।
শহীদ ক্ষুদিরাম বসু স্টাডি ও কালচারাল সেন্টারের উদ্বোধন এবং রক্তদান শিবির
ভারতের ছাত্র ফেডারেশন দক্ষিণ দমদম ৩ আঞ্চলিক কমিটির উদ্যোগে পাতিপুকুর নতুনপল্লীতে রবিবার শহীদ ক্ষুদিরাম বসু স্টাডি ও কালচারাল সেন্টারের উদ্বোধন এবং রক্তদান শিবির অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের উদ্বোধন করেন ভারতের ছাত্র ফেডারেশনের পশ্চিমবঙ্গ রাজ্য সম্পাদকমন্ডলীর সদস্য মৈনাক মুখার্জি। এছাড়াও উপস্থিত ছিলেন সংগঠনের সর্বভারতীয় যুগ্ম সম্পাদক দিপ্সীতা ধর এবং ছাত্র যুব আন্দোলনের প্রাক্তন শীর্ষ নেতা পলাশ দাশ।
শহীদ ক্ষুদিরাম বসু স্টাডি ও কালচারাল সেন্টারে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্তরের বিভিন্ন বিষয় স্বল্পমূল্যে বিভিন্ন বিশিষ্ট শিক্ষকদের দ্বারা পড়ানো হবে। এর পাশাপাশি নাচ, আঁকা ও গিটারের ক্লাসও শুরু হয়ে যাচ্ছে এই সেন্টারে।
উদ্বোধনী অনুষ্ঠানে দিপ্সীতা ধর ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামে শহীদ ক্ষুদিরাম বসুর আত্মবলিদান এবং বামপন্থীদের অবদানের কথা উল্লেখ করেন। তিনি আরও বলেন, কিভাবে আরএসএস বিজেপির সরকার দেশ জুড়ে ছাত্রদের উপর আক্রমণ নামিয়ে এনেছে এবং এ রাজ্যে তৃণমূল সরকার কিভাবে শিক্ষা ব্যবস্থাকে নৈরাজ্যে পরিণত করেছে। কমরেড পলাশ দাস তার বক্তৃতায় এ অঞ্চলের ছাত্রদের রেড ভলেন্টিয়ার্স এর কাজে অবদানের কথা উল্লেখ করেন এবং এখানকার বামপন্থী ছাত্র আন্দোলনের গৌরবজ্জল অতীত ঐতিহ্য কে তুলে ধরেন।
এই অনুষ্ঠানে উপস্থিত থেকে শুভেচ্ছা বার্তা দেন সংগঠনের রাজ্য কমিটির সদস্য শুভশ্রী দাশগুপ্ত, জেলা সম্পাদকমন্ডলীর সদস্য অর্ক মুখার্জি, জেলা কমিটির সদস্য সান্তা ক্লজ হোসেন, সৌভিক রক্ষিত এবং সন্নিহিত বিভিন্ন আঞ্চলিক কমিটির নেতৃত্বরা।
মোট ৬০ জন রক্তদাতা এই রক্তদান শিবিরে রক্তদান করেন এবং বহু ছাত্র ও সাধারণ মানুষ রক্ত দিতে না পেরে ফিরে যান। এলাকায় এই অনুষ্ঠানকে কেন্দ্র করে মানুষের উৎসাহ ছিল চোখে পড়ার মতো।
We hate spam as much as you do