Tranding

06:56 PM - 04 Feb 2026

Home / National / ইউপিএসসি পরীক্ষায় ‘বাংলার ভোট-সন্ত্রাস’, 'কৃষি আন্দোলনের উদ্দেশ্য ' রাজনৈতিক প্রশ্ন নিয়ে ক্ষোভ তৃণমূল - সিপিআইএমের

ইউপিএসসি পরীক্ষায় ‘বাংলার ভোট-সন্ত্রাস’, 'কৃষি আন্দোলনের উদ্দেশ্য ' রাজনৈতিক প্রশ্ন নিয়ে ক্ষোভ তৃণমূল - সিপিআইএমের

পশ্চিমবঙ্গে ভোট-সন্ত্রাস’ নিয়ে প্রবন্ধ লিখতে দেওয়া হয়েছে CAPF-র অ্যাসিস্ট্যান্ট কমাড্যান্ট পদপ্রার্থীদের। সেই সঙ্গে ওই প্রশ্ন পথে ঠাঁই পেয়েছে আরও একগুচ্ছ বিতর্কিত বিষয় নিয়ে প্রশ্ন। ‘কৃষক আন্দোলন কি উদ্দেশ্য প্রণোদিত- পক্ষে-বিপক্ষে যুক্তি দিয়ে প্রবন্ধ লেখো’, ‘ভারতের সুরক্ষায় অনুপ্রবেশ বিতর্ক’, ‘রাজনীতিতে পরিবারতন্ত্র কী ব্যবসায় পরিণত হয়েছে’। এই ধরণের বিষয় নিয়ে প্রশ্ন এসেছে কেন্দ্রীয় সরকারি চাকরির পরীক্ষায়।

ইউপিএসসি  পরীক্ষায়  ‘বাংলার ভোট-সন্ত্রাস’, 'কৃষি আন্দোলনের উদ্দেশ্য  ' রাজনৈতিক প্রশ্ন নিয়ে ক্ষোভ তৃণমূল - সিপিআইএমের

ইউপিএসসি  পরীক্ষায়  ‘বাংলার ভোট-সন্ত্রাস’, 'কৃষি আন্দোলনের উদ্দেশ্য  ' রাজনৈতিক প্রশ্ন নিয়ে ক্ষোভ তৃণমূল - সিপিআইএমের

ইউপিএসসি'র সেন্ট্রাল আর্মড পুলিশ ফোর্সড এর পরীক্ষায় জেনারেল স্টাডিজ বিভাগে ২০০ শব্দে লিখতে দেওয়া হয়েছিল 'বাংলার ভোট হিংসা' নিয়ে।

কেন্দ্রীয় সরকারি পরীক্ষায় এই রাজনৈতিক প্রশ্ন নিয়ে শুরু হয়েছে নয়া বিতর্ক।  যা নিয়ে কড়া প্রতিক্রিয়া দিয়েছে তৃণমূল। পেগাসাস বা অর্থনীতি নিয়ে কেন প্রশ্ন নেই? পালটা এই প্রশ্ন তুলেছে তৃণমূল।

 

একুশের বিধানসভা নির্বাচনের পরে রাজ্য জুড়ে বিরোধীদের উপরে হামলা চালিয়েছে তৃণমূল। এমনই অভিযোগ করেছে বিজেপি। যা নিয়ে আদালতে মামলা চলছে। উলটে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন যে কোনও হিংসার ঘটনা ঘটেনি। এই নিয়ে বিতর্কের রেশ এখনও জারি রয়েছে। এরই মাঝে প্রকাশ্যে এল এই চাঞ্চল্যকর তথ্য। 


‘পশ্চিমবঙ্গে ভোট-সন্ত্রাস’ নিয়ে প্রবন্ধ লিখতে দেওয়া হয়েছে CAPF-র অ্যাসিস্ট্যান্ট কমাড্যান্ট পদপ্রার্থীদের। সেই সঙ্গে ওই প্রশ্ন পথে ঠাঁই পেয়েছে আরও একগুচ্ছ বিতর্কিত বিষয় নিয়ে প্রশ্ন। ‘কৃষক আন্দোলন কি উদ্দেশ্য প্রণোদিত- পক্ষে-বিপক্ষে যুক্তি দিয়ে প্রবন্ধ লেখো’, ‘ভারতের সুরক্ষায় অনুপ্রবেশ বিতর্ক’, ‘রাজনীতিতে পরিবারতন্ত্র কী ব্যবসায় পরিণত হয়েছে’। এই ধরণের বিষয় নিয়ে প্রশ্ন এসেছে কেন্দ্রীয় সরকারি চাকরির পরীক্ষায়।


 গত রবিবার ওই পরীক্ষা নেওয়া হয়। সেখানে এই ধরণের প্রশ্ন নিয়ে শুরু হয়েছে বিতর্ক। রাজনৈতিক উদ্দেশ্যে ওই প্রশ্নপত্র তৈরি করা হয়েছে বলে বিজেপির বিরুদ্ধে অভিযোগ করেছে তৃণমূল। 

তৃণমূলের রাজ্য সম্পাদক কুণাল ঘোষ বলেছেন, "যদি সত্যি এমন  প্রশ্ন হয়, বাতিল করা হোক। ইউপিএসসি কর্তাদের অবিলম্বে খারিজ করা হোক।  এই নিয়োগ বিজেপির শাখা সংগঠন করছে। প্রশাসন দখল করতে দলদাস তৈরি করছে বিজেপি। এমন চললে কিছুতেই সংবিধান রক্ষিত হবে না।"

বিজেপির দিলীপ ঘোষ অবশ্য ঠিক উল্টো কথা বলছেন। তাঁর মতে, "পশ্চিমবঙ্গে পরীক্ষার্থীদের যদি সিঙ্গুর আন্দোলন নিয়ে প্রশ্ন করা যায় তবে কেন্দ্রীয় সরকারি চাকরির পরীক্ষায় কৃষি আন্দোলন থাকবে না কেন!

এই বিষয়ে মুখ খুলেছেন সিপিএম নেতা সুজন চক্রবর্তী। স্বাভাবিকভাবেই এই ঘটনায় সমর্থন নেই বামনেতার। সুজনবাবু বলেছেন, “সবকিছুতেই রাজনীতি হচ্ছে। এগুলো কাম্য নয়।”


 

Your Opinion

We hate spam as much as you do