Tranding

12:00 PM - 04 Feb 2026

Home / National / আদানি গ্রুপের শেয়ার ধ্বস চলছে ৫২ সপ্তাহে ৪টি আজ সর্বনিম্ন , ৭টিতেই পতন চলছে

আদানি গ্রুপের শেয়ার ধ্বস চলছে ৫২ সপ্তাহে ৪টি আজ সর্বনিম্ন , ৭টিতেই পতন চলছে

এখন শেয়ার বাজারে আদানি গ্রুপের যে ধস নেমেছে, তাতে কোনওভাবে লাগাম পড়ছে না। হুড়মুড়িয়ে পড়ছে শেয়ারের দাম। বৃহস্পতিবার তো আদানি গ্রুপের যে সাতটি সংস্থা শেয়ার বাজারে নথিভুক্ত আছে, সেগুলির মধ্যে পাঁচটি সংস্থাই ৫২ সপ্তাহের সর্বনিম্ন স্তরে নেমে গিয়েছে।

আদানি গ্রুপের শেয়ার ধ্বস চলছে ৫২ সপ্তাহে ৪টি আজ সর্বনিম্ন , ৭টিতেই পতন চলছে

আদানি গ্রুপের শেয়ার ধ্বস চলছে ৫২ সপ্তাহে ৪টি আজ সর্বনিম্ন , ৭টিতেই পতন চলছে

 
03 Feb 2023, 


শেয়ার বাজারে জোরদার ধাক্কা খেয়েছে আদানি গ্রুপ। হিন্ডেনবার্গ রিসার্চের পর হুড়মুড়িয়ে পড়েছে গৌতম আদানির মালিকাধীন সাতটি শেয়ারের দাম। স্রেফ বৃহস্পতিবার বিএসইতে পাঁচটি সংস্থা ৫২ সপ্তাহের সর্বনিম্ন স্তরে নেমে গিয়েছে। একটি রিপোর্ট অনুযায়ী, শেষ ছ'দিনে ওই সাতটি সংস্থার মূলধন ১০০ কোটি বিলিয়ন ডলার কমে গিয়েছে।
রকেটের মতো উত্থান হয়েছিল। কিন্তু এখন শেয়ার বাজারে আদানি গ্রুপের যে ধস নেমেছে, তাতে কোনওভাবে লাগাম পড়ছে না। হুড়মুড়িয়ে পড়ছে শেয়ারের দাম। বৃহস্পতিবার তো আদানি গ্রুপের যে সাতটি সংস্থা শেয়ার বাজারে নথিভুক্ত আছে, সেগুলির মধ্যে পাঁচটি সংস্থাই ৫২ সপ্তাহের সর্বনিম্ন স্তরে নেমে গিয়েছে। সেই পরিস্থিতিতে শুক্রবার শেয়ার বাজারে আদানি গ্রুপের কী অবস্থা হয়, সেটাই দেখার।

সকাল ১০ টা ২০ মিনিট

১) আদানি এন্টারপ্রাইজ:  আপাতত প্রতিটি শেয়ারের দাম ১,১৭৩.৫৫ টাকা পড়ছে। যা এক বছরের সর্বনিম্ন স্তরে পৌঁছে গিয়েছে। আজই পতন হয়েছে ২৫ শতাংশ।

২) আদানি পোর্টস অ্যান্ড স্পেশাল ইকোনমিক জোনস লিমিটেড: আজও পতনের ধারা অব্যাহত। বিএসইতে ৫২ সপ্তাহের সর্বনিম্ন স্তরে নেমে গিয়েছিল (৪১৫.৮)। তারপর কিছুটা উত্থান হয়ে ১০ টা ২০ মিনিটে প্রতিটি শেয়ারের দাম দাঁড়িয়েছে ৪২৩.১৫ টাকা। আজ কমেছে ৮.৪১ শতাংশ।

৩) আদানি পাওয়ার: শুক্রবার বিএসইতে পাঁচ শতাংশ পতন হয়েছে। আপাতত (সকাল ১০ টা ২৪ মিনিট) প্রতিটি শেয়ারের দাম ১৯২.০৫ টাকা।

৪) আদানি ট্রান্সমিশন: বিএসইতে আদানি গ্রুপের আরও একটি শেয়ার আজ ৫২ সপ্তাহের সর্বনিম্ন স্তরে ঠেকেছে। আপাতত প্রতিটি শেয়ারের দাম পড়ছে ১,৪০১.৫৫ টাকা। যা ৫২ সপ্তাহের সর্বনিম্ন স্তর। আজ পতন হয়েছে ১০ শতাংশ।

৫) আদানি গ্রিন এনার্জি লিমিটেড: ৫২ সপ্তাহের সর্বনিম্ন স্তরে নেমে গিয়েছে। আপাতত প্রতিটি শেয়ারের দাম ঠেকেছে ৯৩৪.২৫ টাকায়। সেটাই ৫২ সপ্তাহের সর্বনিম্ন স্তর। আজ পতন হয়েছে ১০ শতাংশ।

৬) আদানি টোটাল গ্যাস: আজ পাঁচ শতাংশ পতন হয়েছে। আপাতত প্রতিটি শেয়ারের দাম পড়ছে ১,৬২৫.৯৫ টাকা।

৭) আদানি উইলমারের শেয়ার: আপাতত প্রতিটি শেয়ারের দাম ৪০০.৪০ টাকা। পতন হয়েছে ৪.৯৯ শতাংশ।

আদানি এন্টারপ্রাইজের শেয়ারের দাম 

সকাল ৯ টা ২৫ মিনিটে আদানি এন্টারপ্রাইজের প্রতিটি শেয়ারের দাম দাঁড়িয়েছে ১,৪০৮.২৫ টাকা। যা ৫২ সপ্তাহের সর্বনিম্ন স্তর। আজ ১০ শতাংশ পতন হয়েছে। হিন্ডেনবার্গের আগে  ছিল - ৪,১৮৯.৫৫ টাকা

সংবাদসংস্থা রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, শেয়ার বাজারে নথিভুক্ত আদানি গ্রুপের সাতটি সংস্থার মূলধন ১০০ কোটি বিলিয়ন ডলার কমে গিয়েছে। সেটাও হয়েছে মাত্র ছয়দিনে।

আদানি গ্রুপের ৩ সংস্থার উপর বাড়তি নজরদারি NSE-র

'হিন্দুস্তান টাইমস' গ্রুপের 'লাইভ মিন্ট'-র প্রতিবেদন অনুযায়ী, আদানি এন্টারপ্রাইজ, আদানি পোর্টস অ্যান্ড স্পেশাল ইকোনমিক জোনস লিমিটেড এবং অম্বুজা সিমেন্টের উপর বাড়তি নজরদারি চালু করছে ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ (এনসিই)। যা আজ (৩ ফেব্রুয়ারি) থেকে কার্যকর হচ্ছে। অর্থাৎ ওই তিনটি সংস্থার শেয়ারের উপর আরও কড়া নিয়ম জারি করছে NSE।

প্রসঙ্গত এই বছরের ২৪ জানুয়ারি মার্কিন সংস্থা হিন্ডেনবার্গ রিসার্চের তরফে একটি রিপোর্ট প্রকাশ করা হয়। আদানি গ্রুপের বিরুদ্ধে আর্থিক প্রতারণা এবং কারচুপির অভিযোগ তোলে মার্কিন সংস্থা। যে অভিযোগ খারিজ করে দেয় আদানি গ্রুপ। তারপরই শেয়ার বাজারে আদানি গ্রুপের শেয়ারে ধস নামে।

Your Opinion

We hate spam as much as you do