Tranding

11:57 AM - 04 Feb 2026

Home / Others / সুপ্রিম কোর্ট SIR শুনানিতে মাধ্যমিক অ্যাডমিট কার্ডকে বৈধ বিবেচনার নির্দেশ দিল

সুপ্রিম কোর্ট SIR শুনানিতে মাধ্যমিক অ্যাডমিট কার্ডকে বৈধ বিবেচনার নির্দেশ দিল

সেইসঙ্গে সবথেকে বড় এবং উল্লেখযোগ্য রায় দিয়েছে কোর্ট। বঙ্গে ছেলেমেয়েদের অ্যাডমিট কার্ডকেই বয়সের প্রামাণ্য নথি হিসেবে ধরা হয়। অ্যাডমিট কার্ডকে পরিচয়পত্রের অন্যতম বড় নথি হিসেবেও দেখা হয়। তাই নির্বাচন কমিশন এক কথায় অ্যাডমিট কার্ডকে অবৈধ ঘোষণা করায় বিপাকে পরেছে লক্ষ লক্ষ ছেলেমেয়ে। সুপ্রিম কোর্ট আজ জানিয়েছে, অ্যাডমিট কার্ডকে SIR-এর বৈধ নথি হিসেবে বিবেচনা করার নির্দেশ কমিশনকে। আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্য়ায় এই প্রসঙ্গ তুলেছিলেন তৃণমূলের হয়ে। সেই রায়েই সুপ্রিম কোর্ট জানিয়েছে।

সুপ্রিম কোর্ট SIR শুনানিতে মাধ্যমিক অ্যাডমিট কার্ডকে বৈধ বিবেচনার নির্দেশ দিল

সুপ্রিম কোর্ট SIR শুনানিতে মাধ্যমিক অ্যাডমিট কার্ডকে বৈধ বিবেচনার নির্দেশ দিল

 19 Jan 2026

বঙ্গে ছেলেমেয়েদের অ্যাডমিট কার্ডকেই বয়সের প্রামাণ্য নথি হিসেবে ধরা হয়। অ্যাডমিট কার্ডকে পরিচয়পত্রের অন্যতম বড় নথি হিসেবেও দেখা হয়। তাই নির্বাচন কমিশন এক কথায় অ্যাডমিট কার্ডকে অবৈধ ঘোষণা করায় বিপাকে পরেছে লক্ষ লক্ষ ছেলেমেয়ে।

সুপ্রিম কোর্ট জানিয়েছে, কমিশনকে গ্রাম পঞ্চায়েত, ব্লক ও ওয়ার্ড অফিসে সংশ্লিষ্ট তালিকা প্রকাশ্যে টাঙিয়ে রাখতে হবে। পাশাপাশি প্রতিটি ব্লক অফিসে আলাদা কাউন্টার বা নির্দিষ্ট অফিস খুলতে হবে, যেখানে সাধারণ মানুষ নথি জমা দিতে পারবেন এবং আপত্তি জানাতে পারবেন।

সেইসঙ্গে সবথেকে বড় এবং উল্লেখযোগ্য রায় দিয়েছে কোর্ট। বঙ্গে ছেলেমেয়েদের অ্যাডমিট কার্ডকেই বয়সের প্রামাণ্য নথি হিসেবে ধরা হয়। অ্যাডমিট কার্ডকে পরিচয়পত্রের অন্যতম বড় নথি হিসেবেও দেখা হয়। তাই নির্বাচন কমিশন এক কথায় অ্যাডমিট কার্ডকে অবৈধ ঘোষণা করায় বিপাকে পরেছে লক্ষ লক্ষ ছেলেমেয়ে। সুপ্রিম কোর্ট আজ জানিয়েছে, অ্যাডমিট কার্ডকে SIR-এর বৈধ নথি হিসেবে বিবেচনা করার নির্দেশ কমিশনকে। আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্য়ায় এই প্রসঙ্গ তুলেছিলেন তৃণমূলের হয়ে। সেই রায়েই সুপ্রিম কোর্ট জানিয়েছে। 

SIR-এ অ্যাডমিট তরজা

কিছুদিন আগেই, ভোটার তালিকায় নাম সংশোধন ও এসআইআরে, পরিচয়পত্র হিসেবে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড (Madhyamik Admit Card) আর বৈধ নয়, কড়া সিদ্ধান্ত নির্বাচন কমিশনের (Election Commission)। ২০২৬ সালের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে বর্তমানে রাজ্যে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী (SIR) এবং নথি যাচাইয়ের কাজ পুরোদমে চলছে। কিন্তু এই প্রক্রিয়া চলাকালীনই এক চাঞ্চল্যকর নির্দেশিকা জারি করল ভারতের নির্বাচন কমিশন। ভোটার তালিকায় নাম তোলা বা সংশোধনের ক্ষেত্রে বয়সের প্রমাণ হিসেবে মাধ্যমিকের অ্যাডমিট কার্ডকে (Madhyamik Admit Card) বৈধ নথি হিসেবে গ্রহণ করার যে প্রস্তাব রাজ্য সরকার দিয়েছিল, তা সরাসরি খারিজ করে দিয়েছে কমিশন। 

রাজ্য সরকারের প্রস্তাব ও কমিশনের প্রত্যাখ্যান

ভোটার তালিকায় স্বচ্ছতা আনতে এবং নির্ভুল তালিকা তৈরি করতে নির্বাচন কমিশন নিয়মিত শুনানি ও নথি যাচাই প্রক্রিয়া চালাচ্ছে। এই প্রক্রিয়ায় লক্ষ লক্ষ ভোটারকে তাঁদের উপযুক্ত পরিচয়পত্র ও ঠিকানার প্রমাণ জমা দিতে হচ্ছে। সাধারণ মানুষের সুবিধার কথা মাথায় রেখে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের পক্ষ থেকে প্রস্তাব দেওয়া হয়েছিল যে, মাধ্যমিকের অ্যাডমিট কার্ডকে যেন বৈধ পরিচয়পত্র বা বয়সের প্রমাণ হিসেবে গ্রহণ করা হয়।

বৃহস্পতিবার নির্বাচন কমিশনের আন্ডার সেক্রেটারি শক্তি শর্মার সই করা একটি চিঠি রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের (CEO) দফতরে এসে পৌঁছায়। সেই চিঠিতে স্পষ্ট জানানো হয়েছে, রাজ্যের এই প্রস্তাব ‘গ্রহণযোগ্য নয়’। কমিশনের যুক্তি অনুযায়ী, গত ২৭ অক্টোবর ২০২৫ তারিখে এসআইআর (SIR) সংক্রান্ত যে বিস্তারিত নির্দেশিকা জারি করা হয়েছিল, সেখানে কোন কোন নথি গ্রহণযোগ্য হবে তার একটি নির্দিষ্ট তালিকা দেওয়া আছে। সেই তালিকায় মাধ্যমিকের অ্যাডমিট কার্ডের কোনো উল্লেখ নেই। ফলে পূর্বনির্ধারিত তালিকার বাইরে গিয়ে নতুন কোনো নথিকে স্বীকৃতি দিতে নারাজ কমিশন।

পশ্চিমবঙ্গে স্পেশাল ইনটেনসিভ রিভিশন (SIR) সংক্রান্ত মামলায় সুপ্রিম কোর্টে শুনানিতে নির্বাচন কমিশনের প্রস্তুতি ও পদ্ধতি নিয়ে একাধিক প্রশ্ন উঠে এল। আবেদনকারীদের পক্ষে সিনিয়র আইনজীবী কপিল সিবাল জানান, শুনানির জন্য অনুমোদিত ভেন্যুর সংখ্যা মাত্র ৩০০। অথচ প্রয়োজন অন্তত ১৯০০টি। তাঁর অভিযোগ, এই মুহূর্তে কোনও বুথ লেভেল অফিসার (BLO) নিয়োগই করা হয়নি।

Your Opinion

We hate spam as much as you do