তিনি জানান, এই প্রস্তাব যেন বাস্তবায়িত করা হয়। পাশাপাশি, যেন বিশ্বব্যাপী স্বাস্থ্য পরিকাঠামো আরও উন্নত করা হয়। এই প্রসঙ্গেই সারা বিশ্বে ‘এক বিশ্ব, এক স্বাস্থ্য’ বার্তা পৌঁছানোর সওয়াল করেন মোদী
"এক বিশ্ব, এক স্বাস্থ্য" জি-৭ শীর্ষ বৈঠকে প্রধানমন্ত্রীর প্রস্তাব
স্বাস্থ্যে জোর দিয়ে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শনিবার ‘এক বিশ্ব, এক স্বাস্থ্য’-য়ের বার্তা পৌঁছে দিতে জি-৭ শীর্ষ সম্মেলনে সংহতিকে আহ্বান জানিয়ে, ভবিষ্যতে মহামারি প্রতিরোধে গণতান্ত্রিক ও স্বচ্ছ সমাজ গড়ে তোলায় বিশেষ দায়িত্বের উপর জোর দিলেন।
ব্রিটেনের ক্রনয়েলে আয়োজিত ৪৭তম জি-৭ এই বৈঠকে ভারতকে আমন্ত্রণ জানায় ইউকে । এছাড়া অস্ট্রেলিয়া , দক্ষিণ কোরিয়া এবং দক্ষিণ আফ্রিকা এই বৈঠকে ছিল । গত ১১ই মে প্রধানমন্ত্রী মোদীর ব্রিটেন সফর বাতিল হওয়ার জন্য তিনি ভার্চুয়াল বৈঠকে যোগ দেন ।
জি-৭ শীর্ষ সম্মেলনের প্রথমেই প্রত্যেক সদস্য ও যাঁরা করোনার দ্বিতীয় ঢেউয়ের সঙ্গে মোকাবিলা করছেন, তাঁদের সম্মান জানান প্রধানমন্ত্রী। এদিন স্বাস্থ্য পরিষেবা জোরদার করার উপরেই মূলত জোর দিলেন নরেন্দ্র মোদী। করোনাকে দমন করতে এবং পরিস্থিতিকে নিয়ন্ত্রণে রাখতে পারস্পরিক সহযোগিতা করা ও পর্যাপ্ত স্বাস্থ্য পরিকাঠামো তৈরির কথা বলেন তিনি। করোনার মোকাবিলা করতে মার্কিন যুক্তরাষ্ট্রসহ যে যে প্রতিবেশী দেশের থেকে সাহায্য ভারত পেয়েছে, তাদের ধন্যবাদ জানিয়েছেন প্রধানমন্ত্রী । শুধু তাই নয়, ভারত সরকার পাশে পেয়েছে দেশের শিল্পপতি থেকে নাগরিকদের, তারও উল্লেখ করলেন এদিনের সম্মেলনে।
ভারতে করোনা আক্রান্তদের মধ্যে যেভাবে কন্ট্যাক্ট ট্রেসিং করা হয়েছে, তাঁর প্রশংসা করেছেন তিনি। পাশাপাশি,টিকা পরিকাঠামোর কথা উল্লেখ করে, মহামারি মোকাবিলার অভিজ্ঞতা ও তাতে দক্ষ হয়ে ওঠার কথাও বলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
এদিনের অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় হল, প্রধানমন্ত্রী এখানে এই সর্বব্যাপী মহামারীর এই চ্যালেঞ্জ মোকাবিলার জন্য একটা যৌথ সমাধান এর কথা বলেন । তিনি সমস্ত ভাক্সিন এর প্রস্তুতি সামগ্রী সহজে বিভিন্ন দেশের মধ্যে সরবরাহের প্রস্তাব দেন । সূত্রের খবর মোদী ভারত ও দক্ষিণ আফ্রিকার পক্ষ থেকে WTO তে প্রস্তাব করেছিলেন TRIPS মকুব করার জন্য ।এতে কোভীড – ১৯ ভ্যাকসিন তৈরি করতে ভারতের অনেক সুবিধা হত । অস্ট্রেলিয়া সহ অনেক দেশ এই প্রস্তাব সমর্থন করেন । ফরাসী প্রেসিডেন্ট ম্যাকরণ এঈ বিষয়ে ভারতের মত সব দেশকে ভ্যাকসিন তৈরিতে স্বাবলম্বী হওয়ার প্রস্তাব করেন
পাশাপাশি প্রধানমন্ত্রী বলেন যেন বিশ্বব্যাপী স্বাস্থ্য পরিকাঠামো আরও উন্নত করা হয়। এই প্রসঙ্গেই সারা বিশ্বে ‘এক বিশ্ব, এক স্বাস্থ্য’ বার্তা পৌঁছানোর সওয়াল করেন মোদী। আজ (রবিবার) আরও দুটি বৈঠকে যোগ দেওয়ার কথা রয়েছে তাঁর।
We hate spam as much as you do