Tranding

03:45 AM - 22 Mar 2026

Home / Politics / বিজেপি নেতার বাড়িতে পুলিশ , পাল্টা অভিষেকের বাড়িতে সিবিআই । এরই মধ্যে ২৮শে ফেব্রুয়ারি বাম-কংগ্রেসের ব্রিগেড

বিজেপি নেতার বাড়িতে পুলিশ , পাল্টা অভিষেকের বাড়িতে সিবিআই । এরই মধ্যে ২৮শে ফেব্রুয়ারি বাম-কংগ্রেসের ব্রিগেড

রাজনৈতিক মহলের ভাবনা , ২০২১ এর বিধানসভা ভোটে দুই সরকারে থাকা দল  নিজেদের অস্তিত্ব বাঁচাতে রাজনৈতিক শক্তি ছাড়াও নিজেদের হাতে থাকে প্রশাসনিক শক্তিও কাজে লাগাতে শুরু করেছে

বিজেপি নেতার বাড়িতে পুলিশ , পাল্টা অভিষেকের বাড়িতে সিবিআই । এরই মধ্যে ২৮শে ফেব্রুয়ারি বাম-কংগ্রেসের ব্রিগেড


বিজেপি নেতার বাড়িতে পুলিশ , পাল্টা অভিষেকের বাড়িতে সিবিআই । এরই মধ্যে ২৮শে ফেব্রুয়ারি বাম-কংগ্রেসের ব্রিগেড 

ভোট আসতেই বাংলার রাজনীতি সরগরম। একদিকে কর্মসংস্থানের দাবীতে সিপিএমের যুব সংগঠনের  নবান্ন অভিযানে পুলিশের আঘাতে  মঈদুলের মৃত্যু ,অন্যদিকে বিজেপির কোকেন আর তৃনমুলের কয়লা ।

গত ৪৮ ঘণ্টায় পশ্চিমবঙ্গ রাজ্যের রাজধানী কলকাতা শহরে দুটি ঘটনা  জাতীয় সংবাদমাধ্যমের শিরোনাম। এক, রাজ্যটির মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাইপো ডায়মন্ড হারবারের তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে সিবিআই তল্লাশি। দুই, বিজেপি নেতা রাকেশ সিংয়ের বাড়িতে কলকাতা পুলিশে অভিযান এবং রাতে গ্রেফতার। 

কেন্দ্রেীয় গোয়েন্দা সংস্থা সিবিআই পশ্চিমবঙ্গে কয়লা ও গরু পাচারের তদন্ত করছে। অভিষেকের স্ত্রী রুজিরা নারুলা বন্দ্যোপাধ্যায়ের কয়লা পাচারের সঙ্গে যুক্ত  রয়েছে কিনা সেটা তদন্তে মঙ্গলবার দুপুরে অভিষেকের স্ত্রীকে দেড় ঘণ্টা জেরা করেন। বিজেপি নেতাদের অভিযোগ, কয়লা, স্বর্ণ এবং গরু পাচারের সঙ্গে তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যোগ রয়েছে। এমন কী প্রাক্তন তৃনমুল মন্ত্রী বর্তমান  বিজেপি নেতা শুভেন্দু অধিকারী প্রথম প্রকাশ্যে এক রাজনৈতিক সমাবেশ থেকে অভিষেকের স্ত্রীর ব্যাংককের অ্যাকাউন্টে পাচারের টাকা জমা পড়েছে বলে অভিযোগ তুলেছিলেন। সেই অভিযোগ তোলার ১৫ দিনের মধ্যে সিবিআই অভিষেকের বাড়িতে গিয়ে রুজিরা নারুলা বন্দ্যোপাধ্যায়কে জেরা করে। 
তৃণমূলের অভিযোগ, সিবিআই কেন্দ্রেীয় সরকারের সংস্থা। ভোটের আগে তৃণমূলকে চাপে ফেলতে বিজেপি সিবিআই ব্যবহার করছে। 

 এই অভিযোগের পাল্টা অভিযোগ রয়েছে মমতার পুলিশ-সিআইডি নিয়েও। দুদিন আগেই বিজেপির এক যুব নেত্রী পামেলা গোস্বামীকে ১০০ গ্রাম কোকেনসহ গ্রেফতার করে কলকাতা পুলিশ। ওই নেত্রী আদালতে প্রবেশের সময় সাংবাদিকদের উদ্দেশ করে বলেছিলেন, এই ঘটনার পেছনে বিজেপি নেতা রাকেশ সিংয়ের হাত আছে। তাকে ফাঁসানোর জন্য রাকেশের কোনও লোক তার হাতে কোকেন তুলে দিয়েছিল। পামেলার এই অভিযোগের ২৪ ঘণ্টার মধ্যেই কলকাতা পুলিশ রাকেশের বাড়িতে তল্লাশি চালায় । মঙ্গলবার দুপুর ১টা থেকে রাত ৮টা পর্যন্ত বিজেপির প্রভাবশালী নেতা রাকেশের আলিপুরের বাড়িতে শুধু পুলিশ তল্লাশি চালায়নি। বরং তল্লাশি শেষে রাকেশের দুই তরুণ ছেলেকেও আটক করে লালবাজারে নিয়ে যায়। 

বিজেপি নেতোদের অভিযোগ, ভোটের মুখে রাজ্য বিজেপি নেতাদের কায়ে কালি লাগাতেই মমতার পুলিশ অতিসক্রিয় ভূমিকা নিচ্ছে।
একদিকে মোদির সিবিআই অন্যদিকে মমতার পুলিশ, দুটি সরকারি সংস্থার বিরুদ্ধেই নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলেছে বিজেপি-তৃণমূল উভয়পক্ষই। যদিও এই অভিযোগ নতুন নয়। এর আগেও সারদা-নারদার ঘটনায় দুটি প্রতিষ্ঠানকে রাজনৈতিকভাবে ব্যবহারের অভিযোগ উঠে। তবে সব ক্ষেত্রেই অভিযোগের কোনো সমাধান হয়নি । এ প্রসঙ্গে উল্লেখযোগ্য দীর্ঘ ৩৪ বছর বাম সরকার বা তার আগে কংগ্রেস সরকারের মধ্যে বিরোধ থাকলেও পশ্চিমবঙ্গে রাজনৈতিক পরিবেশে দুর্নীতি কোনোদিন ভোটের ইস্যু হয়নি।
রাজনৈতিক মহলের ভাবনা , ২০২১ এর বিধানসভা ভোটে দুই সরকারে থাকা দল  নিজেদের অস্তিত্ব বাঁচাতে রাজনৈতিক শক্তি ছাড়াও নিজেদের হাতে থাকে প্রশাসনিক শক্তিও কাজে লাগাতে শুরু করেছে। তবে অভিযোগ না থাকলে কি কারওর বিরুদ্ধে সরাসরি সিবিআই বা সিআইডি ব্যবহার করা যায় ? রাজনৈতিক মহল মনে করে নির্বাচনগুলিতে বিপুল অর্থ খরচ করার ক্ষেত্রে কিছু অসাধু উপায়ের চেষ্টা নতুন নয়।
 ভোটের আগে পশ্চিমবঙ্গের রাজনীতিতে নতুন আরো চমক দেখা যাবে বলেই মনে করছেন তারা। 
অন্যদিকে বাম-কংগ্রেস নেতৃত্বের বক্তব্য ২৮ শে ফেব্রুয়ারি ব্রিগেড সমাবেশের প্রচারকে আড়াল করার জন্য দুই সরকারের এই তৎপরতা। 

Your Opinion

We hate spam as much as you do