প্রচারেও বারে বারে এই উপনির্বাচনের গুরুত্বের কথা তুলে ধরেছিলেন তৃণমূল নেত্রী। ভোটারদের ভোটদানের জন্য আহ্বান জানিয়েছিলেন।
ভবানীপুর, সামসেরগঞ্জ,জঙ্গীপুর তিন কেন্দ্রেই তৃণমূল প্রার্থীরা জয়ী। মুখ্যমন্ত্রী জয়ের ব্যবধান বাড়ালেন
সকাল থেকেই ট্রেন্ড আসতে শুরু করেছিল। বেলা গড়াতেই স্পষ্ট হয়ে যায় অবস্থা। ৫৮ হাজার ৩৮৯ ভোটে ভবানীপুর উপ-নির্বাচনে জয়ী মমতা বন্দ্যোপাধ্যায়
জঙ্গিপুর-সামসেরগঞ্জে তৃণমূল প্রার্থীরা জয়ী !
নন্দীগ্রামে পরাজয়ের পর (যদিও এই কেন্দ্রের ফলাফল নিয়ে মামলা চলছে আদালতে) মুখ্যমন্ত্রী পদে থাকতে হলে ভবানীপুরে ভোটে জিততেই হত মমতা বন্দ্যোপাধ্যায়কে। প্রচারেও বারে বারে এই উপনির্বাচনের গুরুত্বের কথা তুলে ধরেছিলেন তৃণমূল নেত্রী। ভোটারদের ভোটদানের জন্য আহ্বান জানিয়েছিলেন।
We hate spam as much as you do