Tranding

02:55 PM - 04 Feb 2026

Home / National / ভারত জোড়োর পরে কংগ্রেসের "হাত সে হাত জোড়ো" অভিযান!

ভারত জোড়োর পরে কংগ্রেসের "হাত সে হাত জোড়ো" অভিযান!

ভারত জোড়ো অভিযানের পরে এবার হাত সে হাত জোড়ো অভিযান। ২৬ জানুয়ারি থেকে এই কর্মসূচি শুরু করবে কংগ্রেস। কর্মসূচি চলবে ২৬ মার্চ পর্যন্ত। দলের সাধারণ সম্পাদক কেসি ভেনুগোপাল জানিয়েছেন, রাহুল গান্ধীর ভারত জোড়ো যাত্রার বার্তা ছড়িয়ে দিতেই এই প্রচার অভিযান শুরু করা হচ্ছে। তিনি বলেছেন, কংগ্রেস চায় ভারত জোড়ো যাত্রার বার্তা সাধারম মানুষের ধরে ঘরে পৌঁছে দিতে।

ভারত জোড়োর পরে কংগ্রেসের "হাত সে হাত জোড়ো" অভিযান!

ভারত জোড়োর পরে কংগ্রেসের "হাত সে হাত জোড়ো" অভিযান! 
 
January 21, 2023

এখনও এক বছরের ওপরে পরবর্তী লোকসভা নির্বাচনে আগে সময় রয়েছে মোদীর নেতৃত্বাধীন বিজেপি সরকারের হাতে। সেই পরিস্থিতিতে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে চার্জশিট প্রকাশ করল কংগ্রেস।

এরপর বিভিন্ন প্রদেশের সংগঠন সেই সেই রাজ্য সরকারের বিরুদ্ধে চার্জশিট প্রকাশ করবে বলে জানানো হয়েছে কংগ্রেসের সর্বোচ্চ নেতৃত্বের তরফে।

ভারত জোড়ো অভিযানের পরে এবার হাত সে হাত জোড়ো অভিযান। ২৬ জানুয়ারি থেকে এই কর্মসূচি শুরু করবে কংগ্রেস। কর্মসূচি চলবে ২৬ মার্চ পর্যন্ত। দলের সাধারণ সম্পাদক কেসি ভেনুগোপাল জানিয়েছেন, রাহুল গান্ধীর ভারত জোড়ো যাত্রার বার্তা ছড়িয়ে দিতেই এই প্রচার অভিযান শুরু করা হচ্ছে। তিনি বলেছেন, কংগ্রেস চায় ভারত জোড়ো যাত্রার বার্তা সাধারম মানুষের ধরে ঘরে পৌঁছে দিতে।

এদিন রাহুল গান্ধীর ভারত জোড়ো যাত্রা পৌঁছেছে জম্মু ও কাশ্মীরের কাঠুয়ায়। সেখানে করা সাংবাদিক সম্মেলনে কংগ্রেস নেতা জয়রাম রমেশ বলেছেন, কংগ্রেস এবার দরজায় দরজায় প্রচার শুরু করতে চলেছে। তিনি বলেছেন কংগ্রেস লক্ষ্য হল ৬ লক্ষ গ্রামের ২.৫ লক্ষ গ্রাম পঞ্চায়েতের ১০ লক্ষ ভোট কেন্দ্রের প্রতিটি ঘরে পৌঁছে যাওয়া।

গত ১৩ জানুয়ারি জাতীয় রাজধানী দিল্লিতে সাংবাদিক সম্মেলন করে জয়রাম রমেশ ভারত জোড়ো যাত্রার পরেই হাত সে হাত জোড়ো অভিযানের কথা জানিয়েছিলেন। সেই সময়ই তিনি জানিয়েছিলেন ২৬ জানুয়ারি থেকে ২৬ মার্চের মধ্যে সেই কর্মসূচি চলবে। কংগ্রেস কর্মীরা ঘরে ঘরে দিয়ে রাহুল গান্ধীর চিঠি তুলে দেবেন বলেও জানিয়েছিলেন জয়রাম রমেশ।

মোদী সরকারের বিরুদ্ধে চার্জশিট
এদিন কংগ্রেসের তরফে মোদী সরকারের বিরুদ্ধে চার্জশিট প্রকাশ করা হয়। কংগ্রেসের অন্যতম সাধারণ সম্পাদক কেসি ভেনুগোপাল জানিয়েছেন, প্রয়োজনে প্রদেশ কংগ্রেস কমিটিগুলি সংশ্লিষ্ট রাজ্য সরকারের বিরুদ্ধে চার্জশিট প্রকাশ করবে। তিনি আরও বলেছেন, মোদী সরকারের শাসনের কারণে তৈরি মানুষের বেদনার মোকাবিলা করবে দল।

Your Opinion

We hate spam as much as you do