সোমবার হলদিয়া টাউনশিপে এই সমবায়ের ভোট হয়। সেদিন ছিল সমবায়ের ডাইরেক্টর বোর্ড নির্বাচন। মোট আসন ১৫ টি। তার মধ্যে ১২টিতেই জয়ী প্রার্থীরা।
ব্রিগেডের সভার পরই হলদিয়া সমবায় ভোটে বামেরা জয়ী বিরাটভাবে
January 10, 2024
গত রবিবারই ব্রিগেডে সমাবেশ করেছে বামেরা। সিপিমএম-এর যুব সংগঠন ডিয়াইএফআইয়ের নেতৃত্বে বড়সড় সমাবেশ করে দেখানোর পর গতকাল পূর্ব মেদিনীপুরের হলদিয়ার সমবায় ভোটে বিরাট সাফল্য বাম মনোনীত প্রগতিশীল জোটের। সমবায় নির্বাচনে খাতাই খুলতে পারেনি বিজেপি। তৃণমূলের অবস্থাও শোচনীয়।
সোমবার হলদিয়া টাউনশিপে এই সমবায়ের ভোট হয়। সেদিন ছিল সমবায়ের ডাইরেক্টর বোর্ড নির্বাচন। মোট আসন ১৫ টি। তার মধ্যে ১২টিতেই জয়ী প্রার্থীরা।
হলদিয়া বন্দরের কো-অপারেটিভ ক্রেডিট সোসাইটির মোট ভোটার ৬৬১ জন। ভোট পড়েছে ৬১৩ টি। সোমবার সন্ধ্যায় ভোটের ফল প্রকাশিত হয় । তাতে ক্যালকাটা পোর্ট অ্যান্ড শোর মজদুর ইউনিয়ন (সিপি অ্যান্ড এসএমইউ), ক্যালকাটা পোর্ট শ্রমিক ইউনিয়ন (সিপিএস ইউ) এবং ক্যালকাটা পোর্ট ট্রাস্ট পার্মানেন্ট এমপ্লয়িজ ইউনিয়ন (সিপিটিপিএইউ) মিলিতভাবে প্রগতিশীল জোট নাম দিয়ে এই সমবায় ভোটে লড়াই করেছিল। উলটোদিকে তৃণমূলের আইএনটিটিইউসি সমর্থিত ন্যাশনাল ইউনিয়ন অফ ওয়াটারফ্রন্ট ওয়ার্কমেন, ইন্দিরা(এনইউডব্লুডব্লুআই) এবং বিজেপি ছিল লড়াইয়ের ময়দানে। তাতে বাম সমর্থিত প্রগতির প্রার্থীরা ১২টি আসনে জয়ী হয়েছেন। বাকি ৩টি আসনে জয়ী হয়েছেন এনইউডব্লুডব্লুআই।
প্রগতিশীল প্রার্থীদের পক্ষে বিমান মিস্ত্রী এবং দেবাশিস চক্রবর্তী জানিয়েছেন, “ক্রেডিট সোসাইটির সদস্য বন্দর কর্মীরা আমাদের উপরে ভরসা রেখেছেন। এই জয় তাদের উদ্দেশ্যে উৎসর্গ করলাম। আগামী পাঁচ বছর এই সোসাইটির জন্য যতটা ভালো কাজ করা যায় সেই উদ্যোগ জারি থাকবে।” তবে খুশির হাওয়া বাম সমর্থিত প্রগতিশীল জোট শিবিরে।
We hate spam as much as you do