Tranding

11:50 PM - 06 May 2026

Home / Politics / প্রধানমন্ত্রী ও মুখ্যমন্ত্রী উভয়ের ছবি ব্যবহার হচ্ছে সরকারের প্রচারে

প্রধানমন্ত্রী ও মুখ্যমন্ত্রী উভয়ের ছবি ব্যবহার হচ্ছে সরকারের প্রচারে

নির্বাচনী আচরনবিধি লঙ্ঘনের অভিযোগ দুই দল পরিচালিত  সরকারের বিরুদ্ধে । একদিকে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহার করে চলছে দেদার প্রচার, নির্বাচন কমিশনে অভিযোগ করা হয়েছে  ।

প্রধানমন্ত্রী ও মুখ্যমন্ত্রী উভয়ের ছবি ব্যবহার হচ্ছে সরকারের প্রচারে

প্রধানমন্ত্রী ও মুখ্যমন্ত্রী উভয়ের ছবি ব্যবহার হচ্ছে সরকারের প্রচারে। নির্বাচনী আচরনবিধি লঙ্ঘনের অভিযোগ দুই দল পরিচালিত  সরকারের বিরুদ্ধে । একদিকে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহার করে চলছে দেদার প্রচার, নির্বাচন কমিশনে অভিযোগ করা হয়েছে  । আবার অন্য অভিযোগ  নির্বাচন ঘোষনার পরও রাজ্য সরকারের পক্ষ থেকে সাইকেল বিলি করা হয়েছে ।
 বেশ কয়েকটি পেট্রোল পাম্পে উজ্জ্বলা প্রকল্পের বিজ্ঞাপনে  প্রধানমন্ত্রীর ছবি রয়েছে। সেখানে ছবি থাকা মানে, পুনরায় আবারও সরকারিভাবে বিজেপি দলের প্রচার হয়।
নির্বাচন কমিশনের অফিসে গিয়ে একাধিক অভিযোগ করলেন ফিরহাদ হাকিম। অভিযোগ আদর্শ আচরণ বিধি লাগু হয়ে যাওয়ার পরও নানা কৌশলে সরকারের প্রকল্পের দোহাই দিয়ে প্রচার চালাচ্ছে বিজেপি। 
প্রশ্ন উঠছে, নির্বাচনে দলীয় প্রচারকারী  প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ছবি কেন ভ্যাকসিনেশন সার্টিফিকেটে থাকবে? নিজেকে স্টার ক্যাম্পেনার হিসেবে তুলে ধরছেন প্রতি প্রকল্পে। ভোটের আগে যখন তিনি ক্যাম্পেন করছেন, তখন তাঁর ছবি দেওয়া ব্যানার মারফত সরকারি প্রচারে   দেওয়া হচ্ছে। এই গোটা বিষয়টির উপর নির্বাচন কমিশনের দৃষ্টি আকর্ষণ করার জন্য অভিযোগ  করা হয়েছে।
কোনও কোনও জায়গায় সরকারি প্রকল্পের বিজ্ঞাপন রয়েছে সংবাদ মাধ্যমে, সেখানেও ব্য়বহার করা হচ্ছে নেতা মন্ত্রীদের ছবি। 

এছাড়াও অভিযোগ  ভাতা বাড়ানোর মতো বার্তা দিয়ে দলের প্রচার চালানো হচ্ছে।  গতকাল কৈলাশ বিজয়বর্গীয় একটি অনুষ্ঠানে গিয়ে কোনো একটি ভাতা বৃদ্ধির কথা ঘোষণা করেন।  একটা দলের তরফে কোন যুক্তিতে ভাতা বৃদ্ধির কথা ঘোষণা করা যায়। সেই প্রশ্ন তুলে নির্বাচন কমিশনের কাছে অভিযোগ করা হয়েছে।

এদিকে নির্বাচন দিন ঘোষনার পরই কালিয়াগঞ্জে সবুজ সাথীর সাইকেল বিলি করা নিয়ে  বিতর্ক হচ্ছে । সব সাইকেল শনিবার ছাত্রীদের বিলিবণ্টন করা হয়েছে৷  নির্বাচনের দিন  ঘোষনা পরও স্কুলে সবুজ সাথীর সাইকেল বিলিকে কেন্দ্র করে ব্যপক বিতর্কের সৃষ্টি হয়েছে।বিদ্যালয়ের সহকারি হেড মিস্ট্রেসের দাবি বিডিও র নির্দেশেই তিনি ছাত্রীদের সাইকেল বিলি করছেন। কালিয়াগঞ্জ ব্লকের মিলনময়ী গার্লস হাইস্কুলে এই বিলি হয় । ভোট ঘোষনার পর রাজনৈতিক স্বার্থে সাইকেল বিলি করা হচ্ছে বলে বিডিও কাছে লিখিতভাবে অভিযোগ দায়ের করেছে বাম-কংগ্রেস জোট। তৃণমূল কংগ্রেসের বক্তব্য  সরকারি আধিকারিকরা এই সবুজ সাথী সাইকেল বিলি করেন। এখানে নিয়ম ভাঙা হচ্ছে কি না তা তার জানা নেই।
 শনিবার বেলা ১১ টায় বিদ্যালয় চালু হবার সঙ্গে সঙ্গে ছাত্রীদের হাতে সাইকেল তুলে দেওয়া হয়। নির্বাচন ঘোষনার সঙ্গে  সঙ্গে নির্বাচনী বিধি লাগু হয়ে যায়। নির্বাচনী বিধি ভেঙ্গে কি ভাবে সবুজ সাথীর সাইকেল বিলি করা হল এনিয়ে শুরু হয়েছে রাজনৈতিক বিতর্ক। 
বাম -কংগ্রেস জোটের পক্ষ থেকে বিডিও কাছে লিখিত অভিযোগ দায়ের করেছে।সহকারি প্রধান শিক্ষিকা জানিয়েছেন, বিডিও নির্দেশেই তিনি এই সাইকেল ছাত্রীদের বিলি করলেন। তৃণমূল কংগ্রেস এই ঘটনায় বেশ খানিকটা অস্বস্তির মধ্যে পড়েছে। 
শুক্রবার রাতের অন্ধকারে মিনি ট্রাকে করে কয়েকশো সবুজ সাথী প্রকল্পের সাইকেল কালিয়াগঞ্জের মিলনময়ী উচ্চ বিদ্যালয়ে পাঠানো হয়৷ সেই সব সাইকেল শনিবার ছাত্রীদের বিলিবণ্টন করা হচ্ছে। যা নির্বাচন বিধি ভঙ্গের মধ্যে পড়ে বলে মনে করেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃত্ব ।

Your Opinion

We hate spam as much as you do