পদপিষ্ট হয়ে কয়েকজন গুরুতর আহত অবস্থায় আসানসোল জেলা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক দু’জনকে মৃত ঘোষণা করেন। অন্য দিকে আরেকজনকে বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে আরও একজনের মৃত্যু হয়। এ র পাশাপাশি চারজনকে আসানসোল জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বিজেপির শুভেন্দুর কম্বল বিতরণে বিশৃঙ্খলা পদপিষ্ট হয়ে মৃত ৩, আহত ৫
14Dec 2022
বুধবার আসানসোলের রামকৃষ্ণ ডাঙালে কম্বল বিতরণ অনুষ্ঠানকে ঘিরে হঠাৎই হুড়োহুড়ি পড়ে যায়৷
আসানসোলে বিজেপির কম্বল বিতরণ অনুষ্ঠানে তীব্র বিশৃঙ্খলার জেরে ঘটে গেল মারাত্মক ঘটনা৷ হুড়োহুড়িতে পদপিষ্ট হয়ে মৃত্যু হল তিন জনের৷ এই ঘটনায় আহত হলেন আরও পাঁচজন৷ পরিস্থিতি নিয়ে এখনও স্বাভাবিক হয়নি৷ ঘটনার খবর পেয়ে আসানসোল জেলা হাসপাতালে আহতদের দেখতে যান আসানসোল জেলা পুরসভার ডেপুটি মেয়র অভিজিৎ ঘটক৷ এ ছাড়াও হাসপাতালে উপস্থিত হন স্থানীয় তৃণমূল নেতৃত্বও৷
বুধবার আসানসোলের রামকৃষ্ণ ডাঙালে কম্বল বিতরণ অনুষ্ঠানকে ঘিরে হঠাৎই হুড়োহুড়ি পড়ে যায়৷ ঘটনায় পদপিষ্ট হয়ে মৃত্যু হয় তিনজনের৷ এই ঘটনায় এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়েছে। জানা গিয়েছে এ দিন শিবচর্চা ও কম্বল বিতরণের অনুষ্ঠান করা হয়েছিল। সেই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, আসানসোল পৌরনিগমের বিরোধী দলনেত্রী চৈতালি তিওয়ারি।
প্রথমে কিছু কম্বল বিতরণ করেন শুভেন্দু অধিকারী। এর পর শুভেন্দু অধিকারী বেরিয়ে যাওয়ার পর কম্বল বিতরণ করার সময় হুড়োহুড়ি শুরু হয়।
এর পর পদপিষ্ট হয়ে কয়েকজন গুরুতর আহত অবস্থায় আসানসোল জেলা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক দু’জনকে মৃত ঘোষণা করেন। অন্য দিকে আরেকজনকে বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে আরও একজনের মৃত্যু হয়। এ র পাশাপাশি চারজনকে আসানসোল জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।
We hate spam as much as you do