অসংখ্য অভিযোগ আসছে। তৃণমূলের নেতৃত্ব সুস্থ ভোটের আশ্বাস দিয়েছিলেন। কিন্তু বুথে বুথে যেকোনো মুল্যে জেতার আকাঙ্ক্ষায় বুথ দখল, ছাপ্পা ভোট, এজেন্টকে মারধোর, বোমাবাজি, ফলস ভোটের অভিযোগ বেড়েই চলেছে
অনিয়ম ছাপ্পা ভোটের অভিযোগ বাড়ছে বেলা বাড়ার সাথে। বাম কংগ্রেস বিজেপির অভিযোগ
কলকাতা পুরসভা নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে রবিবার। ১৪৪ টি ওয়ার্ডে নির্বাচন অনুষ্ঠিত হবে। সব মিলিয়ে ভোটারের সংখ্যা ৪০ লক্ষ ৪৮ হাজার। এদিন সকাল সাতটা থেকে ভোটগ্রহণ শুরু হবে এবং চলবে বিকেল পাঁচটা পর্যন্ত। ২০২০ সালের মে মাসে কলকাতা পুরসভার কার্যকালের মেয়াদ শেষ হয়। তবে করোনা ভাইরাস পরিস্থিতির কারণে নির্বাচন করা যায়নি। সেই নির্বাচন এবছর ডিসেম্বরে অনুষ্ঠিত হচ্ছে। এই সংক্রান্ত সমস্ত আপডেট এবং লাইভ খবর জেনে নিন একনজরে।
বেলেঘাটায় CCTV-তে `স্টিকার`! ছাপ্পা ভোটের অভিযোগ Amit Malviya-
মেটিয়াবুরুজে ১৩৭ নম্বর ওয়ার্ডে তৃণমূলের বিরুদ্ধে ছাপ্পা ভোটের অভিযোগ
বেলেঘাটার ৩০ নম্বর ওয়ার্ডে বোমাবাজির অভিযোগ উঠল। এই ঘটনা নিয়ে তৃণমূলের অভিযোগ উঠেছে দুষ্কৃতীদের বিরুদ্ধে। তাদের ক্যাম্প অফিস ভাঙচুর করে ব্যানার ছিঁড়ে দেওয়া হয় বলে অভিযোগ।
তালতলা এলাকায় ৫৩ নম্বর ওয়ার্ডে পুলিশের সামনেই তৃণমূল ও কংগ্রেস কর্মীদের হাতাহাতি। তৃণমূলের বিরুদ্ধে ছাপ্পা ভোটের অভিযোগ কংগ্রেসের।
৩৫ এবং ৩০ নম্বর ওয়ার্ডে বিজেপি প্রার্থীদের বেধড়ক মার। পোস্টার করে দেওয়ালে ঝুলিয়ে দেব, হুঁশিয়ারি তৃণমূল নেতার। যদিও এহেন অভিযোগ অস্বীকার করা হয়েছে তৃণমূলের তরফে। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা
মানিকতলায় ২৮ নম্বর ওয়ার্ডে বিরিয়ানি, চিকেন চাপ খাইয়ে ভোটারদের প্রভাবিত করার অভিযোগ বিজেপির বিরুদ্ধে।
৭০ নম্বর ওয়ার্ডে ভোটারদের প্রভাবিত করার অভিযোগ তৃণমূল কংগ্রেসের
বেলেঘাটা ৩৬ নম্বর ওয়ার্ডে ব্যাপক বোমাবাজি। এলাকায় আতঙ্কে ছোটছুটি ভোটারদের।
৬টি বুথে দরজা বন্ধ করে ছাপ্পা ভোট দেওয়ার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। মেটিয়াবুরুজে ১৩৭ নম্বর ওয়ার্ডের ঘটনা। প্রশ্নের মুখে নির্বাচন কমিশন এবং কলকাতা পুলিশের ভূমিকা
১০১ নম্বর ওয়ার্ডে কেন্দুয়া গার্লস হাইস্কুলে বুথ দখলের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। রিপোর্ট চাইল কমিশন।
প্রার্থী সজল ঘোষের অফিস বন্ধ করল পুলিশ| অবৈধ জমায়েতের অভিযোগে ৫০ নম্বর ওয়ার্ডে বিজেপি প্রার্থী সজল ঘোষের অফিস বন্ধ করে দিল পুলিশ। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা।
ওর্যাড ৬৭, খোদ সিপিআইএম প্রার্থীর পরিবারের লোককে ভয় দেখিয়ে ভোট দেওয়ার অভিযোগ তৃনমূলের বিরুদ্ধে। পুলিশের সঙ্গে তর্কে জড়ালেন সিপিআইএম প্রার্থী
মিনাদেবী পুরোহিতকে হেনস্তার অভিযোগ। তৎপর রাজ্য নির্বাচন কমিশন। পর্যবেক্ষককে বিষয়টি খতিয়ে দেখার অভিযোগ। অভিযোগ খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়ার অভিযোগ
বেলেঘাটার ৩০ নম্বর ওয়ার্ডে বোমাবাজি। একের পর এক বোমা মারার অভিযোগ। ভোররাতে এই ঘটনা ঘটেছে। তৃণমূল প্রার্থীর মারাত্মক অভিযোগ। ব্যাপক উত্তেজনা।
১০২, ১০৯, ১১০ নম্বর ওয়ার্ডের বেশ কয়েকটি বুথ থেকে বাম এজেন্টদের বের করে দেওয়ার অভিযোগ। অভিযোগের তির তৃণমূলের বিরুদ্ধে। একের পর এক ঘটনা সামনে আসতেই সিপিএমের তরফে দক্ষিণ ২৪ পরগনার জেলাশাসকের কাছে অভিযোগ দায়ের। শাসকদলের প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
বিজেপি প্রার্থী ব্রজেশ ঝাঁকে বুথে না দেওয়ার অভিযোগ। ব্যাপক উত্তেজনা।
টি বোর্ডের সামনে ৪৫ নম্বর ওয়ার্ডে ব্যাপক উত্তেজনা। বহিরাগতদের আনা হচ্ছে, অভিযোগ কংগ্রেসের
এই ওয়ার্ডে ভুয়ো ভোটার ধরল কংগ্রেস। প্রার্থী সন্তোষ পাঠক ভুয়ো ভোটার ধরলেন । ব্যাপক উত্তেজনা
১০ নম্বর ওয়ার্ডে শ্যামবাজারের মণীন্দ্র কলেজে বাম এজেন্টকে বসতে বাধা দেওয়ার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। সিপিআই প্রার্থী করুণা সেনগুপ্ত পৌঁছলে তৃণমূল কর্মীদের বচসা।
বিজেপি প্রার্থী চন্দন দাসকে হেনস্তার অভিযোগ। বুথে ঢুকতে গেলে মারধর করা হয় বলে অভিযোগ। যদিও এই অভিযোগ অস্বীকার তৃণমূলের তরফে
We hate spam as much as you do