গত জুনে কেরল হাইকোর্ট একটি রিট পিটিশনের শুনানিতে মন্তব্য করে, পণ্য ও পরিষেবা করের মধ্যে পেট্রোল ও ডিজেলকে আনা নিয়ে বিবেচনা করতে পারে জিএসটি কাউন্সিল।
GST কাউন্সিলে সিদ্ধান্ত , পেট্রোল -ডিজেল, জিএসটি ভুক্ত হবে না তাই দাম কমবে না
পেট্রোল ও ডিজেলে দাম কমার সম্ভাবনা নেই। জিএসটি কাউন্সিলের বৈঠকে পেট্রোল ও ডিজেলকে পণ্য ও পরিষেবা করের আওতায় আনা নিয়ে আলোচনা হয়েছিল। কিন্তু বেশিরভাগ রাজ্যই আপত্তি করেছে। সাংবাদিক বৈঠকে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন (Nirmala Sitharaman) জানান, পেট্রোপণ্যকে জিএসটিভুক্ত করার এটা উপযুক্ত সময় নয় বলে মনে করেছে কাউন্সিল।
কেরল হাইকোর্টের রায়ের কথা উল্লেখ করে নির্মলা বলেন,'আদালতের নির্দেশে বিষয়টি এসেছিল আলোচনার টেবিলে। তবে কাউন্সিলের সদস্যরা স্পষ্টভাবে মত দেন এখনই জিএসটি-র মধ্যে পেট্রোল-ডিজেলকে চান না। হাইকোর্টকে জানিয়ে দেওয়া হবে জিএসটি কাউন্সিল মনে করে, পেট্রোপণ্যকে জিএসটি-র আওতায় আনার এটা আদর্শ সময় নয়।' সূত্রের খবর, কাউন্সিলের বৈঠকে পেট্রোল ও ডিজেলকে জিএসটি ব্যবস্থায় আনা নিয়ে আপত্তি করে বেশিরভাগ রাজ্য। মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী ও অর্থমন্ত্রী অজিত পাওয়ার জানিয়েছিলেন, 'কেন্দ্রীয় সরকার কর কাঠামোর পরিবর্তন করলে রাজ্যের লোকসান হতে পারে। তার বিরোধিতা করা হবে।'
গত জুনে কেরল হাইকোর্ট একটি রিট পিটিশনের শুনানিতে মন্তব্য করে, পণ্য ও পরিষেবা করের মধ্যে পেট্রোল ও ডিজেলকে আনা নিয়ে বিবেচনা করতে পারে জিএসটি কাউন্সিল।
২০১৯ সালের ১৮ ডিসেম্বর এর পর এই প্রথম সরাসরি বসল জিএসটি কাউন্সিল বৈঠক। কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমনের নেতৃত্বে এ দিন বসে ৪৫ তম জিএসটি কাউন্সিলের বৈঠক। অংশ নেন বিভিন্ন রাজ্যের অর্থমন্ত্রীরা।
We hate spam as much as you do